ও শরীয়তের আহকাম ঠিক রাখতে সক্ষম হয়। একে বলা হয় বাকা'র নেসবত। অতঃপর সালেক যদি সমস্ত জুলমাতী ও নূরানী পর্দা দূর করার পর সিফত ও শুয়ুনাতের তাজাল্লীসমূহ অতিμম করে যাতে বাহাত (অবিভাজ্য সত্তা) পর্যন্ত উপনীত হতে পারে এবং সময়টি যদি নবুওয়াতের সময় হয়, তখন তিনি নবী হন এবং ইসমতের (নিষ্পাপত্বের) দরজা পর্যন্ত পেঁৗছে যান। সেখানে মন্দ প্রকাশিত হওয়ার সম্ভাবনা আর অবশিষ্ট থাকে না। আর নবুওয়াতের জামানা না হলে সালেক এমকান থেকে ওজুব পর্যন্ত যতো দূরত্ব অতিμম করেছেন, সেই মোতাবেক আদম (নিস্তি) থেকে উৎপন্ন নিছক মন্দগুলো তাঁর কাছ থেকে দূর হয়ে যায়, তখন আদমের তমসারাজি নূরের প্রাবল্যে সুস্থির হয়ে যায়। আর সালেক হয়ে যান কল্যাণের প্রকাশস্থল। তাঁর দিক থেকে মন্দ প্রকাশিত হওয়ার সম্ভাবনা তখনো কিছু অবশিষ্ট থাকে, তাই তিনি তখন হয়ে যান নায়েবে নবী (ওলী)। তিনি তখন মানব জাতির তরবিয়াত ও এসলাহে (প্রতিপালন ও সংশোধনকর্মে) আত্মনিয়োগ করেন। এ জন্যই বলা হয়, নবীগণ মাসুম (নিষ্পাপ) আর ওলীগণ মাহফুজ ৪ (সুরক্ষিত)। নেসবত প্রকাশের অর্থ এটাই, যা সুফী সম্প্রদায়ের পরিভাষা। ওয়াহ্দাতুশ্ শুহুদ মতাবলম্বী মোজাদ্দেদিয়া তরিকার সুফীগণ সম্পর্কে এটাই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ। আল্লাহ্ তাঁদেরকে রহম করুন। আমিন।
মকতুব-৪ এলমে হুজুরী ও এলমে হুসুলীর বর্ণনা স্নেহবরেষু! আপনার প্রশ্ন ছিলো, ফানা হাসিল হওয়ার পর স্থায়ী হুজুরী থাকা অপরিহার্য। কিন্তু দেখা যায় আল্লাহ্তায়ালার তরফ থেকে সালেকের কখনও কখনও গাফলত (উদাসীনতা) উপস্থিত হয়। এর কারণ কী? এ সম্পর্কে বিস্তারিত আলোচনার সূত্রপাত করা হলো এভাবে− এলেম দু'প্রকার ৫ এলমে হুজুরী ও এলমে হুসুলী। হুজুরী হচ্ছে ওই এলেম যা আলেমের মধ্যে অপরিহার্যরূপে বিদ্যমান থাকে অর্থাৎ এই এলেম তার সত্তাসম্পৃক্ত। যেমন এলমে নফস (সত্তাগত এলেম) যা নিজ সত্তা ও তার আনুষঙ্গিকতার সাথে সম্পৃক্ত। আর হুসুলী হচ্ছে ওই এলেম, যা আকল (বুদ্ধি) ও ইন্দ্রীয়ের মাধ্যমে স্মৃতির দর্পনে মালুমের সুরতে (জ্ঞাত আকৃতিতে) আগমন করে। সালেক যখন এলমী সায়েরের মাধ্যমে এমকান (সম্ভাব্যজগত) এর নিচতা থেকে ওজুদ (অবশ্যম্ভাবী জগত) এর উচ্চতায় পেঁৗছে, তখন যে এলেম উপলব্ধ হয়, তা হচ্ছে এলমে হুজুরী। তখন আর তা হুসুলী এলেম থাকে না। জনাবে এলাহীর কাছ