মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ওজুদ (অস্তিত্ববানতা) এর মধ্যে মিশ্রিত থাকা। এভাবে আদমে এযাফী (সম্বন্ধকৃত নিস্তি) সমূহ যেমন আদমে এলেম (জ্ঞানহীনতা) বুঝাতে বলা হয় 'জেহেল' এবং আদমে কুদরত (শক্তিহীনতা) বুঝাতে বলা হয় ইজয (অক্ষমতা)। এ সকল শব্দের ভিন্ন ভিন্ন অর্থ আছে। এগুলো দ্বারা আল্লাহ্‌তায়ালার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। সিফতে হাকীকী বা প্রকৃত গুণাবলীর আয়না এ সকল আদমের বিপরীত। আর ওই সকল সিফতের প্রতিবিম্ব এই আয়নাসমূহে প্রতিফলিত হয়ে থাকে। আর এ মিশ্রণই হচ্ছে আলমের তাআইয়্যুনসমূহের উৎস। তাঁদের মতে এলেমের মধ্যে আইনে ছাবেতা আদমে এযাফী ও সিফতে হাকীকীর প্রতিবিম্বের সাথে মিশ্রিত, বহির্জগতীয় ছায়ার দর্পনসমূহ যা প্রকৃত বহির্জগতের প্রতিবিম্ব এবং যা বহির্জগতীয় প্রতিিμয়ার উৎস হয়ে গিয়েছে। তাঁদের মতে বহির্জগতীয় আইন (মূল সত্তা) ওজুদে যিল্লী (প্রতিবিম্বজাত অস্তিত্ব) এর মধ্যে বিদ্যমান এবং খারেজে যিলি সুসাব্যস্ত এবং যা ওজুদে হাকীকী (প্রকৃত অস্তিত্ব) এর জন্মভূমি। দুনিয়া এবং তার অনুগামী সকল কিছু প্রতিবিম্ব বা ছায়া হিসাবে আল্লাহ্‌তায়ালার সত্তা থেকে অস্তিত্বপ্রাপ্ত। কারণ ওজুদে হাকীকী (বাস্তব অস্তিত্ব) এবং খারেজে হাকীকী (বাস্তব বহির্জগত) উভয়ের মধ্যে আল্লাহ্‌তায়ালা ব্যতীত আর কোনোকিছু নেই। তৌহিদের তাৎপর্য এটাই। আদম (নিস্তি) হচ্ছে যাবতীয় মন্দ ও ত্রুটির উৎস স্থল। আর ওজুদ (হাস্তি) হচ্ছে কল্যাণ ও পূর্ণতার উৎস। দুনিয়া হচ্ছে আদম ও ওজুদের মিশ্রণ। বরং আদম (নিস্তি) হচ্ছে তার যাতি বৈশিষ্ট্য, আর ওজুদ (হাস্তি) হচ্ছে ধারকৃত। এ কারণেই দুনিয়ায় রয়েছে সুন্দর ও কুৎসিত উভয়ের অবস্থান। তবে সৌন্দর্যের যাবতীয় দিক আল্লাহ্‌তায়ালার সত্তা থেকে কল্যাণপ্রাপ্ত। যাবতীয় প্রকারের মন্দ আদমের পক্ষ থেকে আগত। সালেক যখন তার যোগ্যতার শক্তি এবং শায়েখের জযবা (আকর্ষণ) দ্বারা (যা প্রকৃতপক্ষে আল্লাহ্‌তায়ালার জযবার প্রতিবিম্ব) সায়েরে এলমী (জ্ঞানগত ভ্রমণ) এর মাধ্যমে এমকান (সম্ভাব্যজগত) এর নিচতা থেকে ওজুব (অবশ্যম্ভাবী জগত) এর উচ্চতার দিকে ভ্রমণ করে, তখন জুলমতী এবং নূরানী পর্দাসমূহ দূর হয়ে যায়। হাদিসের ভাষায় ওই পর্দাসমূহকে খালেক ও মাখলুকের মধ্যে প্রতিবন্ধক বলা হয়েছে। জাহের (বান্দা) ও মুজহের (আল্লাহ্‌) এর মধ্যে স্থাপিত নেসবতের ফলে সেই পর্দাসমূহ দূরীভূত হয়ে যায়, যা সালেকের তাআইয়্যুন এর দর্পনে শামসে হাকীকী (প্রকৃত সূর্য অর্থাৎ আল্লাহ্‌তায়ালার নূরসমূহ) প্রতিবিম্বিত হওয়ার অন্তরায় ছিলো। তখন নূরের প্রবাহ সেই দর্পনকে আচ্ছাদিত করে ফেলে। এরকম হালকে ফানার নেসবত বলা হয়। এই ফানা লাভের পর সালেকের জন্য অপরিহার্য হয় আল্লাহ্‌তায়ালার পক্ষ থেকে প্রত্যেক মাকামের উপযোগী তাঁর বিশেষ দান লাভ করা, যার মাধ্যমে সালেক বাশারিয়াতের কারখানা

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।