মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মকতুব-৩

সুফিয়ানে কেরামের পরিভাষা 'নেসবত' শব্দের অর্থ

তুমি প্রশ্ন করেছিলে, সুফিয়ানে কেরামের পরিভাষা 'নেসবত' শব্দের অর্থ কী? জেনে রাখা উচিত, আরবী ভাষায় নেসবত শব্দের অর্থ দু'দিকের সাথে সম্পর্ক। সুফিয়ানে কেরামের পরিভাষায় নেসবত শব্দটির অর্থ ওই সম্পর্ক, যা আল্লাহ ও তাঁর বান্দার মধ্যে হয়ে থাকে। মানতেকীদের পরিভাষায় স্রষ্টা ও সৃষ্টির সাথে সম্পর্ককে বলে নেসবত। যেমন পাতিলের সাথে কুমারের সম্পর্ক। বাহ্যিকভাবে কিতাব ও সুন্নত দ্বারাও এ রকম অর্থই প্রকাশ পায়। সুফিয়ানে কেরামের মধ্যে যাঁরা ওয়াহদাতুল ওজুদ বিশ্বাস করেন, তাঁদের মতে নেসবতের অর্থ কাছরতের (অধিকতার) মধ্যে ওয়াহদাত (অনেকের মধ্যে একক দর্শন) এর বহিঃপ্রকাশ। যেমন পানির ঢেউ ও সলিলবিন্দুর মধ্যে পানির বহিঃপ্রকাশ। তাঁরা বলে থাকেন, এই কাছরত আমাদের হাকীকী ওয়াহদাত (প্রকৃত একক) এর মধ্যে কখনও বেষ্টনকারী হতে পারে না। এ ব্যাখ্যার কথা হচ্ছে হক তায়ালার সঙ্গে মাখলুকের 'আইন' (সত্তা) সাব্যস্ত করা। তাঁরা বিষয়টিকে ব্যাখ্যা ও উদাহরণসহ আকল ও শরীয়তগত জ্ঞানের মাধ্যমে পেশ করেন। ওয়াহ্‌দাতুশ্‌ শুহুদে বিশ্বাসী সুফিয়ানে কেরাম এ নেসবতকে আসল (মূল) ও যিল (প্রতিবিম্ব) এর সাথে সম্পর্ককে বুঝে থাকেন। যেমন সূর্য থেকে বিকশিত রশ্মির সঙ্গে রয়েছে সূর্যের নেসবত। এখানে যিল বা প্রতিবিম্ব দ্বারা তাজালিস্ন (বিকাশ) বুঝানো হয়েছে। অর্থাৎ মরতবায়ে ছানিয়ায় (দ্বিতীয় পর্যায়ে) কোনো জিনিস প্রকাশিত হওয়া। সুতরাং প্রতিবিম্বগত আধিক্য সূর্যের প্রকৃত এককত্বের মাকাম নয়। প্রথম ও দ্বিতীয় ব্যাখ্যার মধ্যে পার্থক্য এতোটুকুই যে, যিল (প্রতিবিম্ব) এর কোনো হাকীকত (তত্ত্ব) নেই। আর হাকীকত তার আসল (মূল) থেকে পৃথক নয়। এই সত্তাই আসল, যিনি মর্তবায়ে সানিতে (দ্বিতীয় স্তরে) আবির্ভূত হয়ে নিজেকে প্রতিবিম্বরূপে জাহির করেছেন। তাই বলে একটিকে অপরটির সদৃশ মনে করা ঠিক নয়। এ সাদৃশ্য ঢেউ এবং সাগরের বেলায় সঠিক হবে। তাই ওয়াহ্‌দাতুশ্‌ শুহুদ মতের অনুসারীগণ এ ব্যাখ্যার মাধ্যমে 'অপরত্ব' এভাবে সাব্যস্ত করেন যে, তৌহিদে ওজুদীতে যেনো প্রকৃতপক্ষে কোনো ত্রুটি সৃষ্টি না হয় এবং কিতাব ও সুন্নত দ্বারা সহজে বিষয়টির মর্মোদ্ধার করা যায়। প্রথম সংজ্ঞা অনুসারে নেসবত এর অর্থ যে কাছরতের মধ্যে ওয়াহদাত বা অনেকের মধ্যে এক দর্শন, তার তাৎপর্য সুফিয়ানে কেরামের কিতাবসমূহ থেকে জানতে হবে। ওয়াহদাতুশ্‌ শুহুদ মতাবলম্বীগণের নিকট নেসবত শব্দের সংজ্ঞা এরকম সম্ভাব্য বস্তুর হাকীকত এলমে এলাহীর স্তরে আদম (অস্তিত্বহীনতা) এবং

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।