তৃতীয় অনুচ্ছেদ
হজরত মাযহার র. এর নকশ্বন্দিয়া মোজাদ্দেদিয়া সিলসিলার চার জন শায়েখের আলোচনা। ১. হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনী তিনি জাহেরী ও বাতেনী এলেমের আলেম, ফকীহ্ এবং একজন কামেল মোকাম্মেল আরেফ ছিলেন। তিনি মোজাদ্দেদিয়া তরিকার সুলুকের মাকামসমূহ অতিμম করেছিলেন হজরত শায়েখ সাইফুদ্দিনের কাছ থেকে। ১ তিনি ছিলেন মোজাদ্দেদে আলফে সানির ফরজন্দ ও খলীফা, উরওয়াতুল উছকা হজরত খাজা মোহাম্মদ মাসুমের সাহেবজাদা ও খলীফা। তাছাড়া হজরত হাফেজ মোহাম্মদ মহসিনের কাছ থেকেও ২ সুলুকের মাকামসমূহ অতিμম করেন। যিনি হজরত শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর নাতি ছিলেন। ৩ তিনি খাজা মোহাম্মদ মাসুমের খলীফা ছিলেন। কয়েক বছর পর্যন্ত উক্ত বুজুর্গগণের সোহবত গ্রহণ করে ফয়েজ হাসিল করেন এবং উচ্চ মাকাম ও হাল অর্জন করে ধন্য হন। তিনি হালের মধ্যে এমনভাবে নিমজ্জিত থাকতেন যে, পনেরো দিন পর্যন্ত বেহুঁশ হয়ে থাকতেন। শুধু নামাজের সময় চৈতন্য ফিরে পেতেন। নামাজের পর পুনরায় হাল প্রবল হয়ে যেতো। অবশেষে তিনি কোনো একসময় হুঁশ ফিরে পেতেন। পরহেজগারী, আলাহ্ভীতি এবং সুন্নতে নববীর অনুসরণের প্রতি যথেষ্ট গুরুত্ব প্রদান করতেন। নবী করীম স. এর সীরাত ও আখলাক সম্পর্কিত কিতাবসমূহ সব সময় তাঁর সামনে রাখতেন এবং সেই মোতাবেক আমল করতেন। একবার সুন্নতের খেলাফ ডান পা দিয়ে শৌচাগারে প্রবেশ করার কারণে তিন দিন পর্যন্ত তাঁর কবজের (সংকোচনের) হাল বিরাজ করেছিলো। পরে অত্যন্ত বিনয় ও রোনাজারী করার পর আবার বসতের (প্রসারণের) হাল ফিরে এসেছিলো। খাদ্যগ্রহণে তিনি যথেষ্ট সতর্কতা অবলম্বন করতেন। কয়েকদিনের খাবার স্বহস্তে প্রস্তুত করে নিজের কাছে রেখে দিতেন। খুব বেশী ক্ষুধা পেলে তা থেকে সামান্য কিছু আহার করতেন। তারপর আবার মোরাকাবায় মশগুল হয়ে যেতেন। অধিক মোরাকাবার কারণে তাঁর পবিত্র পৃষ্ঠ বাঁকা হয়ে গিয়েছিলো। সাইয়্যেদ বদায়ুনী বলতেন, ত্রিশ বছর যাবত আমি খাদ্যের স্বাদ অনুভব করতে