মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াকারী, নিষ্ঠাবান ও দাম্ভিক, হক ও বাতেল (সত্য ও মিথ্যা) পন্থী সকলেই শরীক থাকতে পারে। কোনো কোনো সময় মাসুম (নিষ্পাপ) অর্থাৎ আম্বিয়া কেরাম ব্যতীত অন্যান্যদের ক্ষেত্রে পাপও প্রকাশ পেয়ে যেতে পারে। সত্য কথা হচ্ছে, নবুওতের জামানা দূরবর্তী এবং কিয়ামতের সময় নিকটবর্তী হওয়ার কারণে জাহেরী এবং বাতেনী বিষয়সমূহের পূর্ণতার ক্ষেত্রে দুর্বলতা উপস্থিত হয়েছে। তাই বলে বর্ণিত সুসংবাদ অবাস্তব নয়। এ সকল সুসংবাদ থেকে মাশায়েখগণের উদ্দেশ্য একথাই বুঝানো যে, মুরিদগণ উক্ত মাকামসমূহের মর্যাদা লাভ করতে সক্ষম। এর উদ্দেশ্য এই নয় যে, মুরিদগণ খ্যাতনামা আউলিয়া কেরামের মতো শক্তি ও উচ্চ মর্যাদা হাসিল করে নিয়েছে, যার মধ্যে পারস্পরিক সমতা অপরিহার্য হয়। একজন ভালো যোগ্যতাসম্পন্ন তালেব যদি জীবনের একটি অংশ এহেন চেষ্টা সাধনার মধ্যে ব্যয় করে এবং এই বুজুর্গগণের বাতেনী যোগ্যতায় শরীক হতে পারে, তাহলে তা অর্জন করা অসম্ভব কিছু নয়। ফয়েজ রূহুল কুদ্দুস আয় বাযে মদদ ফরমায়েদ দিগারাঁ হাম বকতাদ অাঁচে মসীহামী কারদ। অর্থঃ জিবরাইলের ফয়েজের মতো ফয়েজ যদি সাহায্য করে, তবে পরবর্তীগণও ওই সকল বিষয় প্রদর্শন করতে পারবে, যা নবী ঈসা দেখিয়েছেন। জেনে রাখা উচিত যে, হজরতগণের নেসবত হচ্ছে প্রতিবিম্বজাত। আয়নার মধ্যে সূর্যের যেরূপ প্রতিফলন ঘটে ঠিক তদ্রূপ। পীরের আয়না (কলব) এর নূর মুরিদের উপর প্রতিফলিত হওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। এমনকি সেই প্রতিবিম্বটি একীনে পরিবর্তিত হয়ে যাবে এবং মুরিদ কামালিয়াত (পূর্ণতা) অর্জন এবং পূর্ণতা প্রদানের স্তর পর্যন্ত পেঁৗছে যাবে। কোনো কোনো সময় মাকাম অর্জিত না হয়ে তার প্রতিবিম্ব মুরিদের বাতেনের আয়নায় প্রতিফলিত হতে শুরু করে এবং সেই মাকামটি সাব্যস্ততার স্তর পর্যন্ত পেঁৗছতে পারে না। এমতাবস্থায় পীর সূক্ষ্ণ কাশফ এবং সাব্যস্ততার দৃষ্টিকে কাজে লাগানো ব্যতীতই মুরিদকে উক্ত মাকামের সুসংবাদ জানিয়ে দেন। অতঃপর মুরিদ তার পীর থেকে পৃথক হওয়ার পর ওই নেসবতটি বিলুপ্ত হয়ে যায়, যা পীরের পাশে থাকার শর্ত সাপেক্ষে অর্জিত হয়েছিলো। সুতরাং যে শ্রেষ্ঠত্বের কথা বলা হয়, তা প্রকাশ পায় না। এরকম অবস্থা ভালো নয়। এটি ভুল এবং এ ধরনের ভুল বক্তব্য বিশেষ করে এ যুগে রেওয়াজে (প্রথায়) পরিণত হয়েছে। কেনো না এই পীরদের মধ্যে কাশফের নেসবত খুব কম পাওয়া যায়। তাছাড়া মুরীদগণেরও হিম্মত দুর্বল হওয়ার কারণে তারা এজাযতপ্রাপ্তির বাণী বা মাকাম লাভের সুসংবাদ শোনার জন্য ব্যতিব্যস্ত থাকে।

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।