মতো করে প্রকাশ পায় না। আর দ্বিতীয়টি হচ্ছে− তাঁরা আপন মুরিদগণকে শানদার সুসংবাদ শুনিয়ে থাকেন। কিন্তু তাঁদের হালসমূহ উক্ত সুসংবাদের উপর প্রমাণ হিসাবে সাব্যস্ত হয় না। তাঁদের ওই সমস্ত বর্ণনা দ্বারা তাঁরা যে পূর্ববর্তী ওলীগণের সমপর্যায়ের তা প্রমাণিত হয় না। প্রথম সন্দেহের জবাবঃ জেনে রাখা প্রয়োজন যে, আগেকার জামানার বুজুর্গগণ ফানার স্তরসমূহের বাস্তবায়নের পরও উচ্চতর কামালাতের দাবী করতেন। এ সকল বিষয়ের বর্ণনা বিভিন্ন গ্রন্থে ভুরি ভুরি রয়েছে। বস্তুতঃ আউলিয়া কেরামের এক জামাত এমন ছিলেন যে, ওই সকল শ্রেষ্ঠত্বের বিষয়ে বর্ণনা প্রকাশ করতে তাঁরা আদিষ্টই ছিলেন। আর এক দল মত্ততার প্রাবল্যের কারণে ছিলেন আত্মনিয়ন্ত্রণহীন (মাযুর)। সুতরাং এ তরিকার শ্রেষ্ঠত্বের প্রচারের বিষয়ে এ দু'টি বিষয়ের যে কোনো একটিকে মনে রাখা উচিত। মনে রাখতে হবে নবুওয়াত ব্যতীত অন্য কামালিয়াতসমূহ শেষ হয়ে যায়নি। ফয়েজের উৎস আল্লাহ্তায়ালার অনুগ্রহ সম্পর্কেও কৃপণতার ধারণা করা যায় না। সুতরাং ওই বুজুর্গগণের বিষয়ে সুধারণা রাখতে বাধা কোথায়? শেষ কথা হচ্ছে, তাঁরা ছিলেন মুসলমানদের মধ্যে পুণ্যবান। কামালিয়াতের নমুনা প্রকাশ পাওয়া যদি দৃঢ়তার সাথে হয়, তবে বুঝতে হবে, তাঁরা ছিলেন কারামতের ঊর্ধ্বে। সুতরাং এ তরিকার শক্তিশালী আসহাব যাঁরা, তাঁদের কাছ থেকে পূর্ণ দৃঢ়তার সাথে তা প্রকাশ পেয়েছে। যারা দুর্বল তাদের বিষয় ধর্তব্য নয়। আর যদি কামালিয়াত দ্বারা কারামত ও কাশফ উভয়েরই প্রকাশ বুঝায়, যা সর্বসাধারণ পছন্দ করে থাকে, তাহলে বলতে হয়, এ বিষয়টিকে সুফিয়ানে কেরাম বেলায়েতের জন্য শর্ত মনে করেন না এবং তা বেলায়েতের জন্য অপরিহার্যও নয়। এ কথা অবিদিত নয় যে, সাহাবা কেরাম যাঁরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তাঁদের ক্ষেত্রে এ বিষয়টি খুব কম প্রকাশিত হয়েছে। যেহেতু নকশ্বন্দিয়া তরিকা মোজাহাদা ও রিয়াজতের দিক দিয়ে সাহাবা কেরাম ও তাবেয়ীগণের অনুরূপ এবং কিতাব ও সুন্নাহর পূর্ণ অনুসরণকারী, তাই এ তরিকার পুরোধাগণের শওক (আস্বাদন) ও বেজদান (প্রাপ্তি) সাহাবা কেরামের অনুরূপ। 'ফালা তাকুম্মিনাল মুমতারীন' ২ (সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্গত হয়ো না)। দ্বিতীয় সন্দেহের জবাবঃ কামেল ব্যক্তিবর্গের বাতেন জগতের পূর্ণতা সম্পর্কে অবগত হওয়া সহজ কাজ নয়। বিশেষ করে এ তরিকার নেসবত যা প্রকার ও ধরনরহিত তা সাধারণজনের অবগত হওয়ার বিষয় নয়। তবে যিনি সহী ফেরাসতের (অন্তর্দৃষ্টির) অধিকারী, তাঁর কাছে বিষয়টি গোপন থাকে না। বাহ্যিক আলামত প্রকাশ পাওয়ার ক্ষেত্রে অধিক ইবাদত, সাধনা, শিখরস্পর্শী জওক শওক এবং দুনিয়া থেকে বিচ্ছিন্নতা ইত্যাদি তো থাকেই। এর মধ্যে মুখলিস ও
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।