কাটিয়েছিলেন বাদশাহ্ আওরঙ্গজেবের খেদমতে। অবশেষে জীবনের এক পর্যায়ে এসে তিনি তরকে দুনিয়ার দৌলত লাভ করেছিলেন এবং তিনি কাদেরিয়া তরিকার খলীফা আবদুর রহমান দেহলভী থেকে ফায়দা হাসিল করেছিলেন। ১১৩০ হিজরী সনে তাঁর ইনতেকাল হয়। আমার জন্ম হয় ১১১৩ হিজরীতে। ষোল বছর বয়সে আমি পিতৃহারা। বিশ বছর বয়সে হিম্মতের মাধ্যমে কোমর বেঁধে দুনিয়াত্যাগী হয়ে যাই এবং ফকিরীর জীবন শুরু করে দেই। আমি সে সময়ের প্রচলিত শিক্ষা গ্রহণ করেছিলাম আমার পিতার জীবদ্দশায় পিতার কাছ থেকেই। তারপর হাজী মোহাম্মদ আফজল শিয়ালকোটি, যিনি শায়েখুল হাদিস শায়েখ আবদুল্লাহ ইবনে মালেক মক্কীর শাগরেদ ছিলেন− তাঁর কাছ থেকে হাদিসের কিতাবসমূহ অধ্যয়ন করি। হাফেজ আবদুর রসুল দেহলভী− যিনি শায়েখুল কুররা শায়েখ আবদুল খালেক শাওকীর কাছ থেকে এলমে ক্বেরাতের সনদ গ্রহণ করি। নকশ্বন্দিয়া তরিকার জিকির, খেরকা ও এজাযত লাভ করি সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনী র. এর কাছ থেকে, যিনি দু'ওয়াসেতায় হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর সঙ্গে সম্পর্কযুক্ত। জীবনের একটি অংশ আমি তাঁর খেদমতে অতিবাহিত করেছি। তাঁর ইনতেকালের পর নকশবন্দিয়া তরিকার বিভিন্ন মাশায়েখ থেকে ফায়দা গ্রহণ করেছি। অবশেষে শায়েখ মোহাম্মদ আবেদ সুনামী র. এর নিকট থেকে ফয়েজ গ্রহণ করেছি। তিনিও দু'ওয়াসেতায় হজরত মোজাদ্দেদে আলফেসানি র. পর্যন্ত পেঁৗছেছেন। ১ তাঁর নিকটে দীর্ঘকাল থেকে কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া ও চিশতিয়া তরিকার খেরকা এবং এজাযত হাসিল করি। এখন পর্যন্ত (১১৮৫ হিজরী) ওই সকল হজরতের নির্দেশে তালেবে মাওলাগণের তালীম ও তরবিয়াতের কাজে নিজেকে মশগুল রেখেছি। আল্লাহ্তায়ালা তাঁর হাবীব সলালাহু আলাইহে ওয়াসালাম এর বরকতে খাতেমা বিল খায়ের নসীব করুন। আমিন।
মকতুব-২ নকশ্বন্দিয়া তরিকার অনুসারী যাঁরা উচ্চ মাকামের দাবী করেন− তাঁদের উপর আরোপিত প্রশ্নের জবাব প্রসঙ্গে। স্নেহবরেষু! তুমি দু'টি সন্দেহের বিষয়ে লিখেছো। একটি হচ্ছে সেরহিন্দ শরীফের হজরতগণ অর্থাৎ মোজাদ্দেদে আলফেসানি র. এর আওলাদ ও খলীফাগণ উচ্চ মাকামের দাবী করে থাকেন। কিন্তু তার নমুনা পূর্ববর্তী ওলীগণের