দ্বিতীয় অধ্যায়
১ম পরিচ্ছেদ
বিশেষ ব্যক্তিবর্গের নিকট লিখিত মকতুবসমূহ
মকতুব-১ স্বতঃপ্রণোদিত হয়ে তুমি আমার বংশমর্যাদা সম্পর্কে জানতে চেয়েছো। এতে হয়তো তেমন কোনো কিছু ছিলো, তাই এর মধ্যে ছিলো এক ধরনের উদাসীনতার প্রভাব। কিন্তু শেষে তোমার অনুরোধ সীমা অতিμম করলো। তাই সংক্ষেপে কিছু লিখতে বাধ্য হলাম। প্রকৃত কথা হচ্ছে, এ ফকীরের অস্তিত্বের আগমন ঘটেছে এক ফোঁটা পানি থেকে, আর তার পরিণতি হচ্ছে এক মুঠো মাটি। পরীক্ষার জগতে এ অধমের বংশধারা আটাশ ওয়াসেতায় (মাধ্যমে) হজরত শেরে খোদা আলী মুর্তযার রা. পুত্র মোহাম্মদ ইবনে হানাফিয়া পর্যন্ত পেঁৗছেছে। আমার পিতামহগণের মধ্য থেকে একজন আমীর কামালুদ্দীন তায়েফ থেকে হিজরী অষ্টম শতাব্দীতে কোনো এক কারণে তুর্কিস্তানে এসেছিলেন। সেখানে এসে তিনি সেখানকার উলুশ কাকশালান গোত্রের সরদার জনৈক শাসকের কন্যাকে বিয়ে করেছিলেন এবং ওই গোত্রের ঘনিষ্ঠতা অর্জন করেছিলেন। ওই সরদারের যেহেতু কোনো পুত্রসন্তান ছিলো না, তাই সে এলাকার শাসনের দায়িত্ব পড়েছিলো আমীর কামালুদ্দীনের আওলাদগণের উপর। বাদশাহ্ হুমায়ুন যখন ভারত রাজ্য আফগান সুর বংশের কাছ থেকে পুনরুদ্ধার করেন, তখন এই খান্দানের দুই ভাই মাহবুব খান এবং বাবা খান, যাঁরা তিন পুরুষের মাধ্যমে আমীর কামালুদ্দীনের আওলাদ ছিলেন− তাঁরা বাদশাহ্ হুমায়ুনের সঙ্গী হয়েছিলেন। এই দুইজনের জীবনী আকবরী শাসনামলের ইতিহাসে পাওয়া যায়। তাঁদের মাতৃবংশ আমীর সাহেবে কোরআন তৈমুর পর্যন্ত পেঁৗছেছে। আমার বংশ শুধু চার পুরুষে বাবাখান পর্যন্ত পেঁৗছেছে। বাবাখান আকবরী শাসনামলে বিদ্রোহ করেছিলেন। সেই অপরাধের শাস্তি দেয়া হয়েছিলো আমার পিতা মির্জা জানকে। সে শাস্তি ছিলো পদাবনতি। তিনি জীবনের এক বিরাট অংশ