মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

তাঁরাই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুলুলাহ সলালাহু আ'লাইহি ওয়া সালামের প্রকৃত উত্তরাধিকারী। প্রতিনিধি। আলাহ্‌ ও তাঁর রসুলের প্রিয়ভাজন ও নৈকট্যভাজন হতে গেলে তাঁদের সংসর্গধন্য হওয়া ছাড়া অন্য কোনো অবলম্বন আর নেই। আলাহ্‌পাকের নির্দেশও এরকম― 'হে বিশ্বাসীগণ! তোমরা আলাহ্‌কে ভয় করো এবং সত্যবাদীগণের অন্তর্ভুক্ত হও'। আউলিয়া কেরামের দলমধ্যে রয়েছেন বহুবিধ পূর্ণত্ব এবং উৎকর্ষ লাভকারীগণ। মির্জা মাযহার র. ছিলেন তাঁদের সর্বশ্রেষ্ঠগণের একজন। প্রেম ও প্রজ্ঞার প্রতিভূ ছিলেন তিনি। আলাহপ্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন অগণিত আলাহ্‌অন্বেষকগণের অন্তরে। একথা বহুজনবিদিত যে, মোজাদ্দেদিয়া তরিকার পীর-বুজুর্গগণ মহান প্রভুপালকের দরবারে বিভিন্ন কামালিয়াত লাভ করে ধন্য হয়েছেন। এই তরিকার অনুসারীগণের উচিত, তাঁদের প্রত্যেকের জীবন, কর্মপ্রণালী ও উপদেশবাণী সম্পর্কে জানা। তাঁদের রচিত গ্রন্থসমূহের জ্যোতিধারায় স্নাত হওয়া। এর বিকল্প কিছু নেই। 'মাক্বামাতে মাযহারী' তেমনই জ্যোতির্ময় একটি গ্রন্থ। এর স্বনামধন্য রচয়িতার নাম শাহ্‌ গোলাম আলী দেহলভী। এই দ্বিতীয় ও শেষ খণ্ডে তাঁর জীবনচরিত সম্পর্কেও বর্ণিত হয়েছে। বর্ণিত হয়েছে তাঁর প্রিয়তম খলিফা শাহ্‌ আবু সাঈদের জীবনালেখ্যও। মীর্জা মাযহারে শহীদ জানে জানাঁ, শাহ্‌ গোলাম আলী দেহলভী এবং শাহ্‌ আবু সাঈদের নাম আমাদের সেজরা শরীফে রয়েছে ২৮, ২৯ এবং ৩০ সংখ্যক μমধারায়। এই ত্রয়ী ওলী-আলাহ্‌র মাজার শরীফও রয়েছে একই বেষ্টনীতে, পাশাপাশি। দিলী শহর তাঁদেরকে বুকে ধরে রাখতে পেরে নিশ্চয় ধন্য। কৃতজ্ঞও। বহুদেশের জিয়ারতকারীগণ এখনও সেখানে গমন করেন। ফিরে আসেন হৃদয়ের পাত্র পূর্ণ করে নিয়ে। পরিতৃপ্তির অপরিতৃপ্তি নিয়ে। হে আমাদের মহিমময়, প্রেমময়, মহাপ্রতাপশালী, অপ্রতিরোধ্য অভিপ্রায়ধারী আলাহ্‌! তুমি অনুগ্রহের অন্তহীন পারাবার! সতত ক্ষমাপরবশ! আমরা তোমার দয়া ও ক্ষমাপ্রাপ্তির আশায় সতত তোমার পানেই ধাবমান। দয়া করে আমাদেরকে গ্রহণ করো। সর্বোৎকৃষ্ট দরূদ ও সালাম অনন্তকাল ধরে অন্তহীন ধারায় বর্ষণ করো তোমার একান্ত প্রেমাষ্পদ মোহাম্মদ মোস্তফা আহমদ মোজতবা স. এর প্রতি। তাঁর মোহেব ও মাহবুবগণের প্রতি। আমীন। আমরা উচ্চকণ্ঠে ঘোষণা করছি― প্রশংসা-প্রশস্তি-স্তব-স্তুতি সবকিছুই তোমার। শুরুতে ও শেষে সালাম।

মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভঁুইগড়, নারায়ণগঞ্জ।

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।