শায়েখ সাদী রহ. এর একটি কবিতার মর্ম-বক্তব্য এরকম― প্রেম শিখতে হলে পতঙ্গের কাছে শেখো। তারা আলোর প্রেমিক। আলোর উপরেই তারা বার বার ঝাঁপিয়ে পড়ে। এভাবে ততক্ষণ পর্যন্ত ঝাঁপিয়ে পড়তে থাকে, যতক্ষণ না মৃত্যুবরণ করে। আলাহ্প্রেমিকগণ এরকমই করেন। নিরবচ্ছিন্নভাবে আলাহ্র স্মরণমগ্ন হয়ে ঝাঁপিয়ে পড়তে থাকেন আলাহপ্রেমের আগুনে। এভাবেই একসময় আলিঙ্গন করেন মৃত্যুকে। তাঁরা আছেন বলেই এখনো পৃথিবী আছে। জীবন আছে। জীবনের প্রবহমানতা আছে। সংসার-সমাজ আছে। পথপ্রাপ্তি, পরিত্রাণ আছে তাঁদেরই কাছে। তাঁরাই আলাহর পথের যোদ্ধৃবৃন্দ। শয়তান ও প্রবৃত্তির বিরুদ্ধে তাঁরা নিরন্তর যুদ্ধরত। অপ্রেমের অমানিশা দূর করে তাঁরাই মহামানবতার ললাটদেশে উদ্ভাসিত করে তোলেন প্রেম ও প্রজ্ঞার অক্ষয় প্রত্যুষ। তাঁদের আদর্শের আমন্ত্রণ অনির্বাণ দীপশিখা হয়ে আমাদেরকে প্রেমপথে সমর্পিত করে দিতে চায়। আসুন। নিকটতর হই। তাঁরা আলাহ্র ওলী (বন্ধু)। তাঁদের কথা মহাগ্রন্থ আল কোরআনে ঘোষিত হয়েছে এভাবে― 'জেনে রাখো! আলাহ্র বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না'।
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।