মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ মৌলভী গোলা হোসাইন সম্পর্কে হজরত মাযহার গোলাম আসকারী খানের নিকট লিখেছিলেন- মৌলভী গোলাম হোসাইন নামের সম্ভ্রান্ত এক ব্যক্তি যিনি জিকিরের হালকার ভাই এবং পুরানো বন্ধু, থানা প্রদেশে বাস করেন। ফারুকী বংশ, মযার্দাবান, ভদ্র, নজীবুদ্দৌলার স্থানে কর্মরত আছেন। ইতোপূর্বে তিনি তাঁর কাওমের মধ্যে বিয়ে করেছিলেন। কিন্তু সেখানে কোনো পুত্র জন্ম নেয়নি। তাছাড়া স্ত্রীর আচরণও পছন্দ হয়নি। বরং দেশে বাস করাতেও তিনি খুশি হতে পারেননি। এ ফকীরের সোহবত তাঁর পছন্দ হয়েছে। তাই তিনি দিলীতে অবস্থান করছেন। দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা পোষণ করছেন। 'মজমুআ খালীকে আঞ্জাম' ৮৯। ৪৯ মৌলভী নাঈমুলাহ বলেছিলেন, তাঁর বাসস্থান বর্ধমানে। 'বাশারাত' পৃষ্ঠা ১৮৫। ৫০ হজরত মাযহার এবং তাঁর মধ্যে বিশুদ্ধ সম্পর্ক ছিলো। সে কারণেই হজরত মাযহার কখনও কখনও সম্ভলে যেতেন এবং তাঁর বাড়িতেই অবস্থান করতেন। 'বাশারাত', পৃষ্ঠা 202| ৫১ নওয়াব এরশাদ খানের ফরজন্দ জফর আলী খানও হজরত মাযহারের নিকট বায়াত গ্রহণ করেছিলেন। বরং তিনি তাঁর এজাযতপ্রাপ্ত খলীফা ছিলেন এবং হজরত মাযহার র.এর প্রতিপালিত ছিলেন। 'বাশারাত', পৃষ্ঠা ২০৩)। নওয়াব এরশাদ খানের মৃত্যুর পর বসুলির সরদারগণ জফর আলী খানের সঙ্গে যথাযথ সম্পর্ক রেখেছিলো। 'মজমুআ খালীকে আঞ্জাম', পৃষ্ঠা ১২৫। হজরত মাযহার মৌলভী ছানাউলাহ সম্ভলীকে লিখেন- যা কিছু আপনি জফর আলী খান সম্পর্কে লিখেছেন, তা সম্পূর্ণ সঠিক। তাঁর এ সকল গুণাবলী আমাকে তাঁর ভালোবাসায় বন্দী করেছে। অন্যথায় আমি যে রকম স্বাধীন ব্যক্তি, যার নিজেরই কোনো চিন্তা নেই, তার আবার অন্যের প্রয়োজন কী? পৃথিবীতে আমার নিকট তাঁর চাইতে অধিক প্রিয় আর কেউ নেই। প্রকৃত কথা, তাঁর পিতা-মাতার স্ব-স্ব স্থানে তাদের দায়িত্ব পালন করা ব্যতীত তার জন্য আমিই সব কিছু। সে আমার প্রতি মুরিদ, সন্তান এবং গোলাম সুলভ আদব প্রদর্শন করে থাকে। আপনি তাকে বলবেন, প্রতিদিন সকালে সে যেনো আমার দিকে মোতাওয়াজ্জোহ্‌ হয়ে বসে। (পৃষ্ঠা ১৩২)। সে এমন এক অমূল্য রত্ন, যার কোনো তুলনা হয় না। এ ফকীর অকারণে তার আশেক হয়নি (পৃষ্ঠা ১৩৫)। হাফেজ রহমত খান তাঁকে তাঁর সাথে রাখার এবং রোজগার দেয়ার ওয়াদা করেছেন। সেজন্য জফর আলী পিলিভেত যাওয়ার ইচ্ছা করেছে। সে তার নিকটাত্মীয়দের সাথে ঝগড়া থাকার কারণে শুজাউদ্দৌলার সেনাবাহিনীতে চলে গেছে। 'মজমুআ কুরাইশী', পৃষ্ঠা ১০৫)। ৫২ মৌলভী নাঈমুলাহ লিখেছেন, নওয়াব এরশাদ খান শিয়া মাযহারের অনুসারী ছিলেন। পরবর্তীতে হজরত মাযহারের সোহবতে তাঁর পুরো খান্দানসহ আহলে সুন্নাতওয়াল জামাআতের অনুসারী হয়েছিলেন। 'বাশারাত' পৃষ্ঠা ২০২। ৫৩ 'মেশকাতুল মাসাবিহ' নাসীরউদ্দীন আলবানী কৃত, ছাপা-দামেস্ক। মুদ্রণকাল ১৯৬১। ৫৪ মৌলভী নাঈমুলাহ লিখেছেন, হজরতের শাহাদতের পর মোলা নূর মোহাম্মদ দাবি করেছিলেন, আমার কাছে খাজা মোহাম্মদ মাসুম এবং হজরত খাজা নকশ্‌বন্দের কাছ থেকে সরাসরি ফয়েজ পেঁৗছে। মধ্যখানে কোনো ওয়াসেতার প্রয়োজন নেই। যখন কথাটির ব্যাপক প্রসার ঘটলো, তখন হজরত মাযহার র. তাঁকে স্বপ্নেযোগে হুঁশিয়ার করে দেন। তিনি হজরত মাযহারের মাজারে হাজির হয়ে ক্ষমাপ্রার্থনা করেন। কিন্তু বাতেনী রোগমুক্তি আর তাঁর নসীবে ঘটেনি। এমতাবস্থায়ই তাঁর ইনতেকাল হয়ে যায়। 'বাশারাত' পৃষ্ঠা ২০৪।

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।