মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

করা হয়েছে। ড. গোলাম মোস্তফা খান সাহেবের ধারণা যে, এসব মকতুব মৌলভী মোহাম্মদ কলীমের দিলীতে অবস্থানকালে লিখিত (লাওয়ায়েহ্‌ পৃষ্ঠা ১২০)। ৫৩ নং মকতুবে হজরত মাযহার র. তাঁকে লিখেছিলেন, এ সময় এই এলাকার লোকদের অবস্থা খুবই খারাপ। এই মকতুব দ্বারা এ বিষয়েও অবগত হওয়া যায় যে, মৌলভী মোহাম্মদ কলীমের বাংলার নবাব কাসেম আলী খানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। তাঁর বংশধর মৌলভী আব্দুর রহমান একজন আলেম ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। সুন্দর আকীদার অধিকারী ছিলেন। 'সাইফুল আবরার আল মাসলুল আলাল ফুজ্জার' কিতাবের লেখক ছিলেন। তিনি ওই কিতাবের পরিশিষ্টে তাঁর পিতামহগণের অবস্থা যা বর্ণনা করেছেন, তার সারসংক্ষেপ এ রকম- পিতার দিক দিয়ে তাঁর বংশ হজরত ওমর ফারুক রা. এর সঙ্গে মিলিত হয়। তাঁর পিতামহগণের মধ্যে আব্দুর রহীম প্রথম বুজুর্গ ব্যক্তি, যিনি মদীনা মোনাওয়ারা থেকে বাগদাদে স্থানান্তরিত হয়েছিলেন। তারপর বাগদাদ থেকে হিরাতে চলে যান। তাঁর পেশা ছিলো শিক্ষাগ্রহণ ও শিক্ষা দান। তাঁর পিতামহগণের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল করীম। তাঁকে হিরাত থেকে বের করে দেয়া হয়েছিলো। তিনি সেখান থেকে বাংলায় এসে বসবাস করেন। এখানেই তিনি বিয়ে করেছিলেন এবং এক পুত্র সন্তান মোহাম্মদ সালেহের পিতা হয়েছিলেন। তারপর তিনি স্ত্রী-পুত্রসহ আবার হিরাতে চলে যান। কিছুদিন পর আবার বাংলায় ফিরে আসেন। মোহাম্মদ সালেহের পুত্র ছিলেন মোলা মোহাম্মদ রফী। আর তাঁরই সাহেবজাদা ছিলেন মৌলভী মোহাম্মদ কলীম। তিনি হিন্দুস্তানের বাদশাহ্‌ মোহাম্মদ শাহের উস্তাদ ছিলেন। তাঁর তিন পুত্র ছিলো। জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইসরাইল মুর্শিদাবাদের প্রধান কাযী ছিলেন। তারপর কলিকাতায় প্রধান কাযী নিযুক্ত হয়েছিলেন। মধ্যম পুত্র আবু সাঈদ মোহাম্মদ মাহমুদ। নবাব মাহমুদ খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো তাঁর। কনিষ্ঠ পুত্র আহমদ ছিলেন ঢাকার মুফতী। 'সাইফুল আবরার', প্রকাশনা-ইস্তাম্বুল তুর্কী। প্রকাশ কাল ১৯৭৭ ইং। পৃষ্ঠা ৬৫। ৪৩ শরহুস্‌সুদূর, ইমাম জালালুদ্দীন সুয়্যূতীর রচনা। কয়েকবার ছাপা হয়েছে। ৪৪ মৌলভী নাঈমুলাহ্‌ বাহরায়েচী লিখেছেন, হজরত মাযহারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পূর্বে শাহ্‌ মোহম্মদ শফি শাহ্‌ ওলিউলাহ মোহাদ্দেছে দেহলভী থেকে ফায়দা গ্রহণ করেছিলেন। বাশারাত পৃষ্ঠা ১-২০। ৪৫ হজরত মাযহারের জীবদ্দশায়ই তিনি ইনতেকাল করেছিলেন। দিলীতে শাহ্‌ ওলিউলাহ মোহাদ্দেছে দেহলভী র. এর পাশে তাঁকে দাফন করা হয়। তাঁর আলোচনা স্বয়ং মির্জা মাযহার করেছেন। মকতুব নং ৩৩ 'কালিমাতে তাইয়্যেবাত' 'বাশারাতে মাযহারিয়া' পৃষ্ঠা 1-201| ৪৬ হজরত গোলাম কাদের শাহ্‌ বাটালভী ইবনে হজরত শায়েখ মোহম্মদ ফাজেলুদ্দীন বাটালভী হিজরী বারো শতাব্দীতে পাঞ্জাবের নামকরা ব্যক্তি ছিলেন। তাঁর ইনতেকাল হয়েছিলো ১১৭৬ হিজরী মোতাবেক ১৭৬২ খ্রিস্টাব্দ। তিনি তাঁর পিতার প্রতিনিধি হয়েছিলেন। পাঞ্জাবের উলেখযোগ্য ব্যক্তিগণ তাঁর কাছ থেকে জাহেরী ও বাতেনী ফয়েজ হাসিল করেছিলেন। বেশ কয়েকটি কিতাব রচনা করেছেন তিনি। তন্মধ্যে 'সফাউল মিরআত', 'নেহায়াতুল কামাল' এবং 'রমযুল এশক' অধিকতর বিখ্যাত। 'মসনবীয়ে রমযুল এশক' উদুর্ ভাষায় লিখিত, যা উদুর্ সাহিত্যের প্রাচীন নমুনার বৈশিষ্ট্যমণ্ডিত। 'পাঞ্জাব মে উদুর্- মাহমুদ শিরানী কৃত। পৃষ্ঠা ৩২৩-৩২৮। ৪৭ সুফী মোহাম্মদ মীরও শায়েখ মোহাম্মদ আবেদ সুনামীর খলীফা ছিলেন।

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।