খেদমতে হাজির হয়ে চার বছর পর্যন্ত হজরত মাযহারের খানকায় অবস্থান করেন। এ সময় সাধারণ এজাযতপ্রাপ্ত হয়ে বাহরায়েচ চলে যান এবং সেখানে গিয়ে বিবাহ করেন। ১২০৫ হিজরীতে হজরত মাযহারের মাজার নির্মাণ করার জন্য দিলী আসেন। তারপর আবার ১২০৮ হিজরীতে চতুর্থবার দিলী আসেন। একবার পূর্ণ এক বছর পানিপথে হজরত মাযহারের খেদমতে ছিলেন। তিনি চলিশ দিন মৌলভী ছানাউলাহ পানিপথির খেদমতেও ছিলেন। ৩৯ মৌলভী কেরামতুলাহ মৌলভী নাঈমুলাহর পুত্র ছিলেন। তাঁর নামের সঙ্গে 'নেসবতে উখুওয়াত কবুল ফরজন্দী তরিকত' লেখা হয়েছে। মামুলাত পৃষ্ঠা ৫, আনফাসুল আকাবের পৃষ্ঠা ২। মৌলভী বাহরায়েচীর এক ফরজন্দ গোলাম আহমদ বাকীও ছিলেন (রুকআতে কেরামত সাআদত, পৃষ্ঠা ২) কেরামতুলাহর সাথে নূর মোহাম্মদকেও তিনি নিজের পুত্র বলেছেন, (মামুলাত, পৃষ্ঠা ৫)। মৌলভী নাঈমুলাহর এক জামাতাও ছিলেন। তাঁর নাম বাশারাতুলাহ। তাঁর এক পুত্র মৌলভী আবুল হাসান তাঁর মাজারের মোতাওয়ালি ছিলেন। (আয়েনায়ে উধ, পৃষ্ঠা ১৩৫)। মৌলভী নাঈমুলাহ তাঁর বন্ধুবর্গের মধ্যে মৌলভী বাহাউদ্দীনের নাম উলেখ করেছেন (বাশারাত, পৃষ্ঠা ১৮৭)। ৪০ মৌলভী নাঈমুলাহর খলীফাগণের মধ্যে একজন ছিলেন মৌলভী মোহাম্মদ আহসান। কলিকাতার সন্নিকটে আটক নামক স্থানে বসবাস করতেন তিনি। আরেকজন ছিলেন মৌলভী মুরাদুলাহ ফারুকী থানেশ্বরী। তাঁর পিতার নাম ছিলো মৌলভী কলন্দর বক্স। তিনি হজরত মাযহারের খলীফা ছিলেন। মৌলভী মুরাদুলাহ্ বাল্যকালে তাঁর পিতার সঙ্গে হজরত মাযহারের হালকায় গিয়েছিলেন। তাঁর অল্প বয়স থাকা অবস্থায় হজরত মাযহার শাহাদাতবরণ করেন এবং থানেশ্বর শিখদের দখলে চলে যায়। তখন মৌলভী মুরাদুলাহ মৌলভী নাঈমুলাহর সঙ্গে সম্পৃক্ত হয়ে যান এবং তাঁর খলীফা ও প্রতিনিধি হন। তাছাড়াও খলীফা ছিলেন মৌলভী গোলাম রসুল কানপুরী এবং মৌলভী আবুল হাসান নাসিরাবাদী। মৌলভী নাইমূলাহ বাহরায়েচী ১২১৮ হিজরীতে ইনতেকাল করেন। তাঁর মাজার শরীফ বাহরায়েচ লোকালয়ে। মৌলভী নাঈমুলাহ হজরত মাযহারের প্রথম সারির জীবনী লেখকগণের অন্যতম ছিলেন। হজরত মাযহার সম্পর্কে যতগুলো নির্ভরযোগ্য বর্ণনা আমার হস্তগত হয়েছে, তা তাঁরই রচনাবলীর মাধ্যমে। এ সম্পর্কিত তাঁর রচনাবলী হচ্ছে 'বাশারাতে মাযহারিয়া', মামুলাতে মাযহারিয়া', 'রেসালা দর আহওয়ালেখোদ', 'মজমুআ মকতুবাত হজরত মাযহার, 'আনফাসুল আকাবের', 'নূরুয যামায়ের' ও 'রেসালায়ে শামসিয়া মাযহারিয়া' ইত্যাদি। তাছাড়াও তাঁর রচিত কিতাবের মধ্যে হাশিয়া মীর যাহেদ এবং হাশিয়া মোলা জালাল বিশেষভাবে উলেখযোগ্য। ৪১ তাঁর আবাসস্থল ছিলো মুর্শিদাবাদ। তাঁর পিতামহগণ বাংলায় এসে স্থায়ী বসতি স্থাপন করেছিলেন। মৌলভী কলীমুলাহর বংশধর মৌলভী আব্দুর রহমান সিলেটী 'সাইফুলআবরার' কিতাবের পরিশিষ্টে তাঁর পিতামহগণের অবস্থা লিপিবদ্ধ করেছেন। লিখেছেন, মৌলভী কলীমুলাহ দিলীতে ১৮ বছর বসবাস করেছিলেন। পৃষ্ঠা ৭৬। ৪২ মৌলভী কলীমুলাহ বাঙ্গালীর নাম এই কিতাবে এবং 'বাশারাতে মাযহারিয়া'য় কলীমুলাহ লেখা হয়েছে। কিন্তু নামটিতে ছাপার ভুল আছে বলে মনে হয়। কেনোনা নির্ভরযোগ্য লেখাসমূহে তাঁর নাম পাওয়া গেছে মোহাম্মদ কলীম। তাঁর বংশধর মৌলভী আব্দুর রহমান সিলেটী 'সাইফুল আবরার' কিতাবে তাঁর নাম লিখেছেন মোহাম্মদ কলীম (পৃষ্ঠা ৬৬)। হজরত মাযহারের এক মকতুবেও (মকতুব নং ৫৩, মজমুআ খালীকে আনজাম পৃষ্ঠা ১৬৩) তাঁর নাম মোহাম্মদ কলীম উলেখ করা হয়েছে। তাছাড়া হজরত মাযহারের মকতুব (মজমুআ কুরাইশি) এর মধ্য থেকে কয়েকটি মকতুবেও মোহাম্মদ কলীম উলেখ
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।