খাওয়াতের রচয়িতার মতে ১১৮০ হিজরী আর মৌলভী রহমান আলীর মতে ১১২৮ হিজরী, পৃষ্ঠা ৩৭১। তবে সমকালীন লেখক নাঈমুলাহ বাহরায়েচী লিখেছেন, ১১৮৬ হিজরীতে তকিয়াশাহ পীর মোহাম্মদ লখনৌভীতে দাফন করা হয়েছে। 'বাশারাত' পৃষ্ঠা ১৯৪, 'নুযহাতুল খাওয়াতের' ৬/২১৬। ৩৬ মৌলভী গোলাম মহিউদ্দীনের সম্পর্ক ছিলো দকন এলাকার সাথে। বাশারাতে মাযহারিয়া গ্রন্থকার লিখেছেন, তিনি ফয়েজ লাভের জন্য দকন এলাকা থেকে বেরিয়েছিলেন। তারপর হজরত মাযহার থেকে ফয়েজ ও খেরকা লাভের পর আপন মায়ের জিয়ারতের জন্য আরকাট যাওয়ার অনুমতি চাইলেন। বাড়ি ফেরার পথে রাস্তায় থাকা অবস্থায়ই তাঁর মাতার মৃত্যুসংবাদ পেয়েছিলেন (পৃষ্ঠা ১৯৭)। এ থেকে প্রতীয়মান হয় যে, তাঁর পিতা মাতা আরকাটেই বসবাস করতেন। ৩৭ মোলা বাবুলাহ তাঁর সময়ের স্বনামধন্য আলেম ছিলেন। তাঁর আসল বাসস্থান ছিলো আজমগড় জেলার অন্তর্গত মনোয়ারপুর শামসপুর এলাকায়। তাঁর উস্তাদ ছিলেন মাওলানা আহমদুলাহ সান্দেলভী, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যাকার ছিলেন। তিনি মহলা খাজেগী টোলা, জৌনপুরে মাদ্রাসা ও খানকা নির্মাণ করে পাঠদানে রত হয়েছিলেন, তাঁর মৃত্যুসন সম্পর্কে জানা যায় না। উপরোক্ত মহলায় হাকিম আব্দুল গফুর মসজিদ সংলগ্ন স্থানে তাঁকে দাফন করা হয়। মৌলভী গোলাম ইয়াহ্ইয়া বাহারী তাঁর শাগরিদ ছিলেন। ইকবাল আহমদ কৃত 'তারিখে সিরাজে হিন্দ' জৌনপুর, প্রকাশকাল ১৯৬৩। পৃষ্ঠা ৭৪৪। ৩৮ নাইমুলাহ বাহরায়েচী তাঁর আত্মজীবনীতে লিখেছেন, নাঈমুলাহ ইবনে গোলাম কুতুবুদ্দীন হজরত খাজা এমাদ খালিজের অন্যতম আওলাদ। তিনি জেহাদের উদ্দেশ্যে মাসউদ সালার গাজীর সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন এবং এখানে শহীদ হয়েছিলেন। তাঁর আওলাদগণ ভারতের বিভিন্ন অংশে বসতিস্থাপন করেছেন। এই খান্দান মূলতঃ হজরত আলী রা. এর বংশধর এবং হানাফী মাযহাবের অনুসারী। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন সুলতানদের তরফ থেকে মালিক খেতাব পেয়েছিলেন। তাই মালিক তাঁদের নামের অংশ হয়ে গিয়েছে। এই খান্দানের ব্যক্তিগণ বংশানুμমে আলেম ছিলেন। মৌলভী নাঈমুলাহর জন্ম হয় ১১৫৩ হিজরীতে। তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিলো সাত বছর বয়সে। প্রাথমিক শিক্ষা লাভের জন্য তাঁকে মোহাম্মদ রৌশন বাহরায়েচীর হাওলা করা হয়েছিলো। এক বছরে তিনি কোরআন মজীদ খতম করেছিলেন। ফার্সীভাষা শেখার পর আরবী পড়ার আগ্রহ জাগে এবং ১১৫১ হিজরীতে হাজী ফতেহ আলীর সঙ্গে লখনৌতে চলে যান। এখানে এসে প্রখ্যাত আলেম মৌলভী খলিলের নিকট ছরফ ও নাহু শিক্ষা করেন। অতঃপর শাহজাহানপুর ও বেরেলী ইত্যাদি এলাকা সফর করেন। বেরেলীতে দু'বছর অবস্থান করেন এবং মৌলভী শিহাবুদ্দীনের কাছ থেকে বিভিন্ন এলেম শিখেন। তারপর বিভিন্ন উস্তাদ যেমন মৌলভী বরকত এলাহাবাদী এবং মৌলভী সালেম প্রমুখ আলেমগণের খেদমতে থাকার পর প্রত্যাবর্তন করেন। অতঃপর ১১৭৭ হিজরীতে লখনৌতে এসে তকিয়া শাহ মোহাম্মদ আকেল নামক স্থানে অবস্থান করেন। সেখানে আসার পর মৌলভী মোহাম্মদ, মৌলভী মাহবুবী, মুফতী আব্দুর রব লখনৌভী, শায়েখুল হাদিস হাজী আহমদ, যিনি শাহ ওলিউলাহর শাগরেদ ছিলেন, তাঁদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং ১১৮৬ হিজরীতে আলাহ প্রেমের আকর্ষণে বেরিয়ে পড়েন। সে সময় মির্জা মাযহারের খলীফা শায়েখ মোহাম্মদ জামীল লখনৌ গিয়েছিলেন। মৌলভী নাঈমুলাহ তাঁর কাছ থেকে কলবী জিকির এবং মোজাদ্দেদিয়া তরিকার জযবা হাসিল করেন। অতঃপর দিলীতে এসে হজরত মাযহার র. এর খেদমতে অবস্থান করতে থাকেন। দু'মাস পর তিনি সেখান থেকে বিদায় নেন। তারপর ১১৮৯ হিজরীতে পুনরায়
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।