গাওছুছ্ ছাকালাইন হজরত আব্দুল কাদের জিলানীর পৈত্রিক সিলসিলা সাইয়্যেদ আব্দুল কাদের জিলানীর বংশ পরম্পরা- তাঁর পিতা সাইয়্যেদ আবু সালেহ, সাইয়্যেদ মুসা জঙ্গী দোস্ত, সাইয়্যেদ আব্দুলাহ। সাইয়্যেদ ইয়াহ্ইয়া যাহেদ। সাইয়্যেদ মুসা মুরেছ, সাইয়্যেদ দাউদ মুরেছ, সাইয়্যেদ মুসা আলজন, সাইয়্যেদ আব্দুলাহ মহয, সাইয়্যেদ হাসান মুছান্না (রহ. আজমায়ীন) আমীরুল মুমিনীন ইমাম হাসান মুজতবা রা. আমীরুল মুমিনীন আলী মুর্তযা রা. ২ শাফিউল মুজনিবীন রহমাতুলিল আলামীন মোহাম্মদ মুস্তফা স.।
চিশতিয়া সিলসিলার বর্ণনা হজরত মাযহার চিশতিয়া তরিকারও এজাযত লাভ করেছিলেন। তিনি এই তরিকার এজাযত পেয়েছিলেন হজরত শায়েখ আব্দুল আহাদ থেকে। তিনি শায়েখ মোহাম্মদ সাঈদ থেকে। তিনি মোজাদ্দেদে আলফে সানি হজরত শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দী থেকে। তিনি তাঁর পিতা শায়েখ আব্দুল আহাদ থেকে। তিনি শায়েখ রুকনুদ্দীন থেকে। তিনি হজরত শায়েখ আব্দুল কুদ্দুছ থেকে। তিনি শায়েখ মোহম্মদ আরেফ থেকে ৩ তিনি শায়েখ আহমদ আব্দুল হক থেকে। তিনি শায়েখ জালালউদ্দিন পানিপথি থেকে। তিনি শামসুদ্দীন তুর্ক থেকে। তিনি হজরত শায়েখ আলাউদ্দিন মখদুম আলী সাবের থেকে। তিনি শায়েখুল ইসলাম শায়েখ ফরীদ গঞ্জেশকর থেকে। তিনি হজরত খাজা কুতুবউদ্দীন বখতিয়ার কাকী থেকে। তিনি খাজা মঈনুদ্দীন চিশতী সনজিরি থেকে। তিনি খাজা ওছমান হারুনী থেকে। তিনি হাজী মোহাম্মদ শরীফ জিন্দানী থেকে। তিনি খাজা মওদুদ চিশতী থেকে। তিনি খাজা আবু ইউসুফ চিশতী থেকে। তিনি খাজা আবু আহমদ চিশতী থেকে। ৪ তিনি খাজা আবু মোহাম্মদ চিশতী থেকে। তিনি খাজা আবু ইসহাক শামী থেকে। তিনি খাজা মোমশাদ থেকে। তিনি খাজা হুবায়রা বসরী থেকে। তিনি খাজা হাদীকা মারআশী থেকে। তিনি সুলতান ইব্রাহীম আদহাম থেকে। তিনি খাজা ফুযায়েল আয়ায থেকে। তিনি খাজা আব্দুল ওয়াহেদ থেকে। তিনি খাজা হাসান বসরী থেকে (রহ.আজমায়ীন)। তিনি আমীরুল মুমিনীন আলী মুর্তযা রা. থেকে। তিনি জনাব রসুলুলাহ স. থেকে।
তথ্যপঞ্জি ১. এখানে মাক্বামাতে মাযহারীতে দু'টি মাধ্যম উলেখ করা হয়নি। অর্থাৎ খাজা আবু ওছমান মাগরেবী খাজা আলী কাতেব থেকে। তিনি খাজা আবু আলী রোদবারী থেকে ফায়দা হাসিল করেছিলেন। মামুলাতে মাযহারী পৃষ্ঠা ১৯। আহমদ তাহেরী ইরাকী কুদ্দুসিয়া (মোকাদ্দামা ও সেজরানামা) ছাপা - তেহরান ১৯৭৫ খ্রিস্টাব্দ।