মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

২৮ হজরত আবদুল আহাদ ওয়াহদাতের মাধ্যমে তাঁর বংশধারা হজরত মোজাদ্দেদে আলফে সানির সঙ্গে এভাবে মিলিত হয়েছে- শায়েখ মোহাম্মদী ওরফে শাহ ভেক ইবনে শায়েখ মোহাম্মদ যকী, ইবনে শায়েখ আবু হানীফ, ইবনে শায়েখ আব্দুল আহাদ ওয়াহদাত ইবনে হজরত খাজা মোহাম্মদ সাঈদ, ইবনে হজরত মোজাদ্দেদে আলফে সানি র.। শাহ্‌ ভেকের ছিলো এক পুত্র এবং ছয় কন্যা। পুত্রের নাম ছিলো শাহ্‌ পীর। ২৯ আল কোরআন সূরা আন নূর ২৪/৩৭। ৩০ তাঁর সোহবতের খাস তাছীর ছিলো। তাঁর মুরিদগণের মধ্যে হাফেজ মিয়া দৃঢ়তাধারী ছিলেন। মীর আলী আসগর শিয়া মতবাদ খণ্ডন করে একটি সুদীর্ঘ ও সুদৃঢ় মকতুব হজরত মাযহারের নিকট লিখেছিলেন। যখন এই মকতুব হজরতের নিকটে পেঁৗছে, তখন মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী সেখানে উপস্থিত ছিলেন। হজরত মাযহার মকতুবটি পাঠ করে খুব প্রশংসা করেন। তাঁর দু' ভাই মাশুরী এবং মীরজকনও হজরত মাযহারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বংশের অধিকাংশ নারী পুরুষ তরিকাভুক্ত ছিলেন। ৩১ আল কোরআন, সুরা আনফাল ৮/৪৫। ৩২ মৌলভী কুতুবুদ্দীন ১২০৫ হিজরী পর্যন্ত জীবিত ছিলেন। ৩৩ হজরত মাযহারের কাছে বায়াত ও তাঁর থেকে খেলাফত লাভের পর তাঁর অবস্থানস্থল ছিলো মসজিদে শায়েখ মাহমুদ কলন্দরের নিকটস্থ খানকায়ে পীর মোহাম্মদ লৌখনভীতে। নুযহাতুল খাওয়াতের ৬/২১৬। ৩৪ ওই পুস্তিকার নাম 'কালিমাতুলহক', যা হজরত মাযহারের নির্দেশে রচিত হয়। রচনার সন ছিলো ১১৮৪ হিজরী। 'কালিমাতুল হক' এর তিনটি খণ্ড সম্পর্কে সে সময় আমি অবগত হয়েছিলাম। তন্মধ্যে দু'টি ছিলো কুতুবখানা বানকীপুর, পাটনা। আর একটি ছিলো কুতুবখানা আহমদিয়া সাঈদিয়া, মুসাযাই শরীফ, ডেরা ইসমাইল খাঁ। 'কালিমাতুল হক' পুস্তিকার বিষয়বস্তু পাঠের পর বুঝা যায় যে, এটি লেখা হয়েছিলো শাহ ওলিউলাহ র. লিখিত ওয়াহদাতুল ওজুদ ওয়াশ্‌শুহুদ এর জবাবে। হজরত শাহ রফিউদ্দিন মোহাদ্দেছে দেহলভী 'কালিমাতুল হক' পুস্তিকাটি 'দেমগুল বাতেল' নামে লিখেছেন, যা নুসরতুল উলুম প্রকাশনী, গোজরান ওয়ালা থেকে ১৯৭৬ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছিলো। 'ওয়াহদাতুল ওজুদ ওয়াশ্‌শুহুদ' এর মাসআলাটি নিয়ে সে যুগের লেখকগণ বেশ জটিলতা সৃষ্টি করেছিলেন। সে কারণেই সে কালের দু'জন উলেখযোগ্য ব্যক্তি শাহ ওলিউলাহ মোহাদ্দেছে দেহলভী ও মির্জা মাযহার এ বিষয় নিয়ে চিন্তা-ফিকির করেছিলেন। হজরত মাযহার র. তাঁর মকতুবসমূহের বিষয়ের উপর দলিল সহকারে পূর্ণাঙ্গ আলোচনা করেছেন। তাছাড়া তিনি শায়েখ কমরুদ্দীন আওরঙ্গাবাদীর মাধ্যমে এ বিষয়ের উপর একটি পুস্তিকা রচনা করিয়েছিলেন। পুস্তকটির নাম ছিলো মাযহারুন্‌নুর (আরবী)। পরে এই পুস্তিকার ব্যাখ্যা 'আলমাযাহের' নামে রচনা করেছিলেন শায়েখ কামারুদ্দীন আওরঙ্গাবাদীর পুত্র সাইয়্যেদ নূরুল হুদা, আব্দুল হাই হাসানী কৃত 'আছ্‌কাফাতুল ইসলামিয়া ফিল হিন্দ'। উর্দু তরজমা, আজমগড়, পৃষ্ঠা ২৭০। ৩৫ মৌলভী গোলাম ইয়াহ্‌ইয়া ইবনে নজমুদ্দীন তাঁর সময়ের বড় আলেম ছিলেন। জাহেরী এলেমের তিনি একজন পরিপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি সন্দিলায় গিয়ে মাদ্রাসায়ে মনসুরিয়ায় মাওলানা বাবুলাহ জৌনপুরীর কাছে প্রচলিত কিতাবসমূহ অধ্যয়ন করেছিলেন। তারপর দীর্ঘদিন পর্যন্ত তালেবে এলেমদেরকে এলমে দীনের আলো বিতরণ করেন। তিনি হাফেজে কোরআনও ছিলেন। 'নুযহাতুল খাওয়াতের' ২/২১৫। মৌলভী গোলাম ইয়াহইয়ার মৃত্যু সন নিয়ে লেখকগণের মধ্যে মতভেদ আছে। নুযহাতুল

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।