মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

নিকট পর্যন্ত পেঁৗছতে পারেনি। এমতো বিপদ ছাড়া আরও লজ্জার বিষয় হচ্ছে, আমি তাঁকে কোনো সাহায্য করতে পারছি না। কারণ অক্ষমতা। আলাহ্‌তায়ালা তাঁকে সহায়তা করুন। খালীকে আনজাম মির্জা মাযহারের পত্রাবলী পৃষ্ঠা ১৩৪। ২২ তাঁর নামেরই আরেকজন মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী তাঁর সম্পর্কে লিখেছেন, তিনি হজরত হাজী মোহাম্মদ আফজলের কুতুবখানার নাজেম ছিলেন। তিনি একাধারে ক্বারী, হাফেজ, আলেম, ফাজেল, আরেফ, কামালিয়ত অর্জনকারী এবং হাজী মোহাম্মদ আফজল শিয়ালকুটির কুতুবখানার মুতাওয়ালি ছিলেন। তিনি শায়েখুল হাদিস ছিলেন এবং মির্জা মাযহারের এজাযতপ্রাপ্ত ছিলেন। বাশারাত পৃষ্ঠা ১৯৬। বৃটিশ মিউজিয়ামে রক্ষিত 'বাশারাত' একটি খণ্ডে ভুলবশতঃ তাঁর নাম লেখা হয়েছে সাইয়্যেদ আলীমুলাহ। অপর খণ্ডে তার নাম পরিষ্কারভাবে লেখা হয়েছে মীর সাইয়্যেদ নাঈমুলাহ, পৃষ্ঠা ১৩২, মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী তাঁর নামের সঙ্গে গেলাওয়াটি যুক্ত করেছেন। ২৩ আল কোরআন, সুরা আলহাদীদ ৫৭/৪। ২৪ অর্থাৎ উক্ত মালের উপর এতোটুকু ভরসা করা যাবে না যে, তাকে স্থায়ী নির্দিষ্ট রুজি মনে করা শুরু করে দেয়। বরং এটি একটি সাময়িক সাহায্য মনে করতে হবে। তাহলে তাওয়াক্কুলের পরিপন্থী হবে না। ২৫ 'বাশারাতে মাযহারিয়া'তে মৌলভী ছানাউলাহ সম্ভলীর ওফাত বর্ষ ১১৯৯ হি: লেখা আছে। স্বীয় বাসস্থান সম্ভলেই তাঁকে দাফন করা হয়েছে। তিনি হজরত মাযহারের প্রশংসায় অনেক চতুর্পদী রচনা করেছেন। 'নুযহাতুল খাওয়াতের' এর লেখক তাঁর ওফাত বর্ষ হিজরী তেরোশ' শতাব্দী বলে উলেখ করেছেন। আসলে তা সঠিক নয়। ২৬ মীর আব্দুল বাকী কয়েকটি পুস্তক রচনা করেছেন। তন্মধ্যে 'মাআলুল কামাল' নামক একটি পুস্তক খানকায়ে মোলা নাসিমের কুতুবখানায় আমার হস্তগত হয়। তার একটি অনুচ্ছেদে তিনি তাঁর নিজের জীবনী এভাবে ব্যক্ত করেছেন- আমি আমার যৌবনের প্রারম্ভে হজরত শায়েখ আব্দুল কাদের জিলানীর আওলাদের মধ্য থেকে এক ব্যক্তির কাছ থেকে তরিকার আমল ওজিফা শিখি। তারপর একবার অকস্মাৎ কেলায়ে ফিরোজীতে হজরত মাযহারের সাথে আমার মোলাকাত ঘটে। কিছুদিন পর হজরতকে দিলীর শাহজাহানী জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে দেখি। হজরত তাঁর খানকার দিকে যাচ্ছিলেন, এমন সময় আমি তাঁর কাছে তরিকা গ্রহণের আবেদন করলাম। তিনি মোরাকাবা করার পর আমার আবেদন মঞ্জুর করলেন। তখন আমার বয়স ছিলো ৩৪ বা ৩৫ বছর। তারপর আমি হজরতের খানকায় মুকীম হয়ে গেলাম। পরে তিনি আমাকে হেদায়েতের জন্য অনুমতি প্রদান করেন। হজরত যখন পানিপথ অথবা সম্ভলে যেতেন, তখন খানকায় অবস্থানকারী মুরিদগণের খেদমতের দায়িত্ব আমার উপর সোপর্দ করতেন। অবশেষে আমি হজরতের কাছ থেকে বিদায় নিয়ে আকবরাবাদের দিকে চলে গেলাম। হজরতের সঙ্গে এই ছিলো আমার শেষ মোলাকাত। কেনোনা এলাহাবাদে থাকা অবস্থায় আমি হজরতের শাহাদতের সংবাদ অবগত হই। আমি যখন দিলীতে পেঁৗছি তখন দাফনের প্রিμয়া চলছিলো। ২৭ খলীফা মোহাম্মদ জামীল বশারাতে মাযহারিয়া ও মামুলাতে মাযহারিয়া গ্রন্থদ্বয়ের প্রণেতা মৌলভী নাঈমুলাহ বাহরায়েচীর উপর এহসানকারী ছিলেন। তাঁর অনেক ইহসানের কথা তিনি তাঁর কিতাবে উলেখ করেছেন। তাঁর পিতার নাম ছিলো শায়েখ মোহাম্মদ রফী। যিনি হজরত মাযহারের বিশেষ বন্ধু ছিলেন। খলীফা মোহাম্মদ জামীল হজরতের জীবদ্দশায় দিলিতে ইনতেকাল করেন। তখন মৌলভী নাইমুলাহ বাহরায়েচী সেখানে ছিলেন।

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।