মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

হামদ ও শুকরিয়ার সেজদা পাওয়ার উপযুক্ত ও অধিকারী ওই পাক পরওয়ারদিগার, যিনি হিন্দী ভাষায় আমপারার তাফসীর সমাপ্ত করার তৌফিক এবং নাফরমান গোনাহ্‌গার মুরাদুলাহ আনসারী, সম্ভলী, কাদেরী, নকশ্‌বন্দী, হানাফীকে এই খেদমত করার তৌফিক দিয়ে তার অন্তরে তার কালাম বর্ণনা করার প্রেরণা যুগিয়েছেন। এই তাফসীরের নাম নির্ধারণ করা হয়েছে 'খোদা কি নেয়ামত'। এই তাফসীর সমাপ্ত হয়েছে ২৪শে মহররম তারিখ শুμবার ১১৮৪ হিজরীতে। শেষ হয়েছে ১১৮৫ হিজরীতে। তাফসীরে মুরাদিয়া সর্বসময়ে সমাদৃত হয়েছিলো। বিভিন্ন সময়ে কয়েকবার বিভিন্ন ছাপাখানা থেকে তাফসীর গ্রন্থখানি মুদ্রিত হয়েছিলো। দু'টি খণ্ডে ইসমাঈলী ছাপাখানা মুম্বাই ১২৭১ হিজরী এবং বরকতী ছাপাখানা কলিকাতা ১২৮০ হিজরীতে ছাপা হয়েছিলো। কলেবর ছিলো প্রায় পাঁচশ পৃষ্ঠার। ডঃ মোহাম্মদ আইয়ুব কাদেরী করাচী ইউনিভার্সিটিতে তাঁর পি,এইচ, ডি, এর বিষয় 'উর্দু নসর কে এরতেকা মে উলামা কা হিস্‌সা' প্রবন্ধে ১৯৭০ সালে পৃষ্ঠা ৭-১২ তে বিষয়টি আলোকপাত করেছেন। ১৬ শাহ্‌ মুরাদুলাহর সম্পর্ক ছিলো সম্ভলের সাথে। একবার কোনো এক উপলক্ষে তিনি বাংলায় গিয়েছিলেন। তখন সেখানকার হাজার হাজার লোক তাঁর কাছ থেকে তরিকার তালীম গ্রহণ করেছিলো এবং সেখানে তাঁর অনেক ফয়েজ জারী হয়েছিলো। সম্ভলেই তাঁকে দাফন করা হয়েছে। বাশারাত, পৃষ্ঠা ১৯৯। ১৭ হাফেজ মোহাম্মদ মহসিন শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর দৌহিত্র ছিলেন। মামুলাত, পৃষ্ঠা ১৮। ১৮ মৌলভী নাঈম লিখেছেন, শায়েখ গোলাম হাসান হজরত মাযহারের গৃহে লালিত পালিত ও তালিম তরবিয়ত প্রাপ্ত হয়েছিলেন। হজরত মাযহারের সঙ্গে তাঁর অধিক সোহবত ছিলো বলে তিনি তাঁর মেজায সম্পর্কে এতোটুকু অবগত ছিলেন যে, তাঁর নাজুক মেজাজের খেলাফ কোনো রূপ আচরণ তাঁর দ্বারা প্রকাশ পেতো না। আলাহ্‌তায়ালা তাঁকে শান্তিতে রাখুন এবং তাঁর তিরোধানের দাগ আমার অন্তরে স্পর্শ না করুক। এ রকম দোয়া শায়েখ গোলাম হাসানও করতেন যে, হজরত মাযহারের তিরোধানের দাগ আমার অন্তকরণ স্পর্শ না করুক। বাস্তবে সে রকমই হয়েছিলো। তাঁর এবং হজরত মাযহারের ওফাত এমনভাবে হয়েছিলো যে, কেউ কারও ইনতেকালের সংবাদ পাননি। বাশারাতঃ পৃষ্ঠা ২০২। ১৯ বিরুন তুর্কমান দরওয়াজা, দিলীর মসজিদের আঙ্গিনায় দাফন করা হয়েছে। নাওয়ায়েহ্‌ পৃষ্ঠা ১৯১। ২০ খালীক আনজাম মির্জা মাযহারের মকতুব সংকলন, মকতুব নং ৩০ পৃষ্ঠা ১৩২ এ মির্জা সাহেব বলেছেন, মোহাম্মদ মুনীরের পুত্র ছিলো। কিন্তু কোনো খলীফা ছিলো না। এ জন্য তাঁর মুরিদানের তরবিয়াত ও দেখাশোনা করার দায়িত্ব এই ফকীরের উপর পড়েছিলো। ২১ তাঁর বাসস্থান ছিলো থানেশ্বর। মৌলভী নাঈমুলাহ তাঁর নামের সাথে থানেশ্বরী লিখেছেন। বাশারাত পৃষ্ঠা ১৯২। শিখেরা যখন থানেশ্বরের কেলা দখল করে নেয়, তখন তিনি থানেশ্বর থেকে বেরিয়ে তার আশপাশে বসতি স্থাপন করেছিলেন। হজরত মাযহার লিখেছেন, তখন অন্তরে এক শক্ত আঘাত লেগেছিলো। গত মাসে শিখ কাফেরেরা থানেশ্বর দুর্গ দখল করে নিয়েছে এবং সেখানে ধ্বংস কাণ্ড ঘটিয়েছে। মৌলভী কলন্দর বক্স সেখান থেকে বিবি বাচ্চাসহ জান বাঁচিয়ে বেরিয়ে আসে। সেখানে এক বিস্ময়কর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন। তার কোনো পাথেয় সামগ্রী নেই। এমতাবস্থায় থানেশ্বরের আশপাশে অবস্থান করছে এবং আমার

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।