৭ কাযী ছানাউলাহ পানিপথির সময়ে পানিপথ নামক স্থানে মারাঠাদের প্রভাব ছিলো। তৎসত্ত্বেও তিনি যথাযথ ইনসাফের সাথে কাযীর দায়িত্ব পালন করেন। হজরত কাযী সাহেব কখন কাযীর দায়িত্ব গ্রহণ করেন এবং কোন কোন স্থানে তিনি দায়িত্ব পালন করেন, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। হজরত মাযহারের কোনো কোনো পত্র থেকে এতোটুকু জানা যায় যে, তিনি পানিপথের কাযী ছিলেন। তাছাড়া আরও জানা যায় যে, নওয়াব নজীবুদৌলা এবং মোলা রহিম দাদ রুহিলার সৈন্যবাহিনীতেও কিছু সময় কর্মরত ছিলেন। আব্দুর রাজ্জাক কুরাইশী, মাকাতিবে মির্জা মাযহার, পৃষ্ঠা ২২৫। ৮ আল-কোরআন, সুরা ইউনুস, ১০/৬২। ৯ কাযী সাহেবের দু'জন স্ত্রী ছিলেন, আজীবা খানম এবং রাবেয়া খানম। আজীবা খানম হজরত মাযহার থেকে ফয়েজ গ্রহণ করেছিলেন। তাঁদের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন চার পুত্র আহমদুলাহ, সিবগাতুলাহ, দলীলুলাহ এবং হুজ্জাতুলাহ। কন্যা জন্মগ্রহণ করেন চার জন। মাকাতিব মির্জা মাযহার, পৃষ্ঠা ২৩১। ১০ আদীবা খানমের নামে হজরত মাযহারের চিঠি, মজমুআ কুরাইশি ১৩২/১৯২। হজরত কাযী ছানাউলাহ পানিপথি এবং হজরত মাযহারের মধ্যে গভীর সম্পর্ক ছিলো। হজরত মাযহারের উন্মাদ স্ত্রীর দেখা শোনা করার দায়িত্ব তাঁর উপর অর্পণ করা হয়েছিলো। তিনি অধিকাংশ সময় পানিপথেই থাকতেন। হজরত মাযহারের অনেক চিঠি তাঁর নামে লেখা। কাযী ছানাউলাহ পানিপথি সে সব চিঠি একত্র করে খুব যত্ন করে রাখতেন। মৌলভী নাঈমুলাহ ওই সকল চিঠি দর্শন ও পাঠ করার সৌভাগ্য পেয়েছিলেন। কাযী সাহেবের দুই ফরজন্দ মৌলভী আহমদুলাহ এবং মৌলভী দলীলুলাহকে কাযী সাহেবের মাজার শরীফের চার দেয়ালের বাইরে দাফন করা হয়েছে। মাওলানা আব্দুল হাই হাসানী ১৩১২ হিজরী পানিপথ সফরকালে ওই মাজারদ্বয় জিয়ারত করেছিলেন। দিলী ও ইতরাফে দিলী ১৯৫৮ খৃস্টাব্দ। পৃষ্ঠা ৮৪। ১১ মিয়া মোহাম্মদ মুরাদ জুতার ব্যবসা করতেন। বাশারাত পৃষ্ঠা ৭৬। ১২ মিয়া মোহাম্মদ মুরাদ হজরত মাযহারের খানকার খাস খাদেম ছিলেন। খানকার সুফীগণের খেদমতে তিনি কোনোরূপ ত্রুটি করতেন না। তাই হজরত মাযহার তাঁকে ইমামে সুফিয়া উপাধি দিয়েছিলেন। বাশারাত, পৃষ্ঠা ৭৫। এই কিতাবের ফার্সী সংকলনের হাশিয়ায় লেখা আছে, শাহ্ ওলীউলাহ মোহাদ্দেছে দেহলভীর পুত্র শাহ্ রফিউদ্দীন শায়েখ মোহাম্মদ মুরাদ থেকে ফায়দা গ্রহণ করেছেন। হাশিয়া-পৃষ্ঠা ৭৯। ১৩ ইবনে মাজা, পৃষ্ঠা ৩০৩। ১৪ একবার মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী হজরত মাযহারের পা টিপে দিচ্ছিলেন। তখন মীর আলীমুলাহ গঙ্গুহী সেখানে উপস্থিত হন। তা থেকে প্রতীয়মান হয় যে, মীর সাহেবের বাড়ি ছিলো গঙ্গুহতে। মুফতি গোলাম সরওয়ার লাহোরী মৌলভী নাঈমুলাহর মুত্যুসন লিখেছেন ১২১১ হিজরী। খাজিনাতুল আসফিয়া ১/৬৮৯। ১৫ শায়েখ মুরাদুলাহ শুধু আমপারার তাফসীর লিখেছিলেন। মনে হয় তিনি হজরত মাযহারের কাছ থেকে পরে এর অনুমতি নিয়েছিলেন, যার এ অংশটুকু অনুমতির পূর্বেই লেখা হয়ে গিয়েছিলো। অবশিষ্টাংশ যথাযথভাবে পূর্ণ করা হয়নি। এই তাফসীরের নাম ছিলো 'খোদা কি নেয়ামত'। কিন্তু তাফসীরে মুরাদিয়া নামে তা প্রকাশিত হয়েছিলো এবং তা পরিপূর্ণ হয়েছিলো ২৪মে মহররম ১১৮৫ হিজরী। ওই তাফসীরের পরিশিষ্টে তিনি লিখেছেন-
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।