লোক তাঁর হাতে তওবা করেছিলো। কাফেরেরা তাঁর বাতেনী শক্তির প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছিলো এবং তাঁর তাওয়াজ্জোহের ওসিলায় তাদের তরিকার শোগল হাসিল হয়েছিলো। রাফেজীরাও তাঁর সোহবতের জযবার তাছীরে আμান্ত হয়ে আহলে সুন্নত ওয়াল জামাআতে শামিল হয়েছিলেন এবং আলাহ্র জিকিরে আত্মনিয়োগ করেছিলেন। তালেবগণ মোলা নাসিমের সোহবতে খাতিরজমা এবং প্রশান্তি লাভ করতে ব্যর্থ হয়ে তাঁর খেদমতে হাজির হতো এবং পেঁৗছতে সক্ষম হতো নিরাপদ গন্তব্যে। আলহামদু লিলাহ! উপরোলিখিত খলীফাবৃন্দ ছাড়াও হজরত মাযহারের আরও কিছু সাথী ছিলেন। যেমন মোলা আওলিয়া, মোলা ইব্রাহীম, শাহ্ লুৎফ, মোলা সাইফুদ্দীন, মোহাম্মদ খান, খাজা মোহাম্মদ ওমর, খাজা ইউনুস, শায়েখ কুতুবুদ্দীন, শায়েখ মোহাম্মদ আমীন, শায়েখ গোলাম হোসাইন এবং আরও অনেকে। তাঁরা আলাহ্তায়ালার নৈকট্যের মাকাম হাসিল করেছিলেন। তাঁরা সকলেই গায়রুলাহ্ থেকে সম্পর্ক ছিন্ন করতে সক্ষম হয়েছিলেন। রহমাতুলাহি আলাইহিম জামীআ'।
তথ্যপঞ্জি ১ আল-কোরআন, তাহা ২০/১১০। ২ পুস্তিকার নাম 'রেসালায়ে ফেকাহ দর জাওয়াহেরে আরবাআ' মির্জা মাযহারের নির্দেশ মোতাবেক লেখা হয়েছিলো। তাঁর লিখিত পাণ্ডুলিপি মাওলানা যায়েদ আবুল হাসান ফারুকী, দিলী কুতুবখানায় রক্ষিত আছে। ৩ তার নাম তাফসীরে মাযহারী। ১০ খণ্ডে সমাপ্ত। উদুর্ তরজমা করেছে নদওয়াতুল মুসান্নেফীন, দিলী ১২ খণ্ডে। ৪ এ বিষয়ের উপর লিখিত কাযী ছানাউলাহ পানিপথির দু'টি পুস্তিকা আছে। (১) 'রেসালায়ে আহকাম' মোজাদ্দেদে আলফেসানি র. এর কথার উপর শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর আনিত অভিযোগ বিষয়ে লিখিত। তাঁর স্বহস্তে লিখিত পাণ্ডুলিপির একটি কপি আছে মাওলানা ফয়েজ সাহেবের নিকট (তাজালিয়াতে রব্বানীঃ পৃষ্ঠা ১৯, হাশিয়া)। অপর একটি কপি আছে খানকায়ে আহমদিয়া সাঈদিয়াতে, ডেরাইসমাইল খান শহরে। (২) আরেকটি পুস্তিকা, দরজওয়াবে শুবহাতে বর কালামে ইমামে রব্বানী। এটিও মাওলানা যায়েদের কুতুবখানায় সুরক্ষিত। ৫ হজরত কাযী সাহেবের জাহেরী এলেমে পূর্ণতা ছিলো। তিনি সাত বছর বয়সে কোরআন মজীদ হেফজ করেছিলেন। পানিপথের আলেমগণ থেকে শিক্ষা গ্রহণ শেষ করে দিলীতে এসে শাহ্ ওলিউলাহ মোহাদ্দেছে দেহলভীর কাছে ফেকাহ্ ও হাদিসের পাঠ গ্রহণ করেন। কাযী সাহেবের ওফাত হয় ১লা রজব, ১২২৫ হিজরী মোতাবেক ২ আগষ্ট ১৮১০ খৃস্টাব্দ। তিনি বহু কিতাব রচনা করেছেন। তন্মধ্যে তাফসীরে মাযহারী, রেসালায়ে আহকাক, এরশাদুত্ত্বলেবীন, মালাবুদ্দা মিনহু এবং আসসায়ফূল মাসলুল বিশেষভাবে উলেখযোগ্য। ৬ হাদিসের মতন এরকম 'আনতা মিন্নী বিমানযিলাতি হারুনা মিন মূসা ইলা আন্নাহু লা নাবিয়্যা বা'দী' (তিরমিজী, মানীয়াবে-২০) ও মসনদে ইমাম আহমদ ইবনে হাম্বল 1/177|