মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

৪৪. মোলা আব্দুর রাজ্জাক তিনি এলমে ফেকাহ্‌ ও উসুলের উপর পূর্ণ দক্ষতা রাখতেন। শায়েখ মির্জা মাযহারের সোহবতে তিনি বিশুদ্ধ হালের অধিকারী হয়েছিলেন। আলাহ্‌তায়ালার নৈকট্যের ধাপে উন্নতি করে কামালিয়ত লাভ করতে পেরেছিলেন। তিনি তরিকার তালীম দেয়ার এজাযত পেয়েছিলেন। তিনি তাঁর মূল্যবান সময় ব্যয় করেছিলেন জাহেরী ও বাতেনী এলেমের ফয়েজ বিতরণের কাজে। ৪৫. মোলা জলীল মোলা জলীল মির্জা মাযহার জানে জানান শহীদের সঙ্গে সংশিষ্ট ছিলেন। তাঁর সাথে সংশিষ্ট থেকে কয়েক বছর পর্যন্ত বাতেনী এলেমের নূর সংগ্রহ করেন। বাতেনী নেসবতে কামালাত পর্যন্ত পেঁৗছে তরিকার তালীমের এজাযতপ্রাপ্ত হয়েছিলেন। মাওলার স্মরণে আনন্দের সাথে তাঁর সময় অতিবাহিত করতেন। আলাহ্‌তায়ালা যাকে চান বাতেনী তরিকায় মশগুল করে দেন এবং জিকরে এলাহী দ্বারা তার দিল জিন্দা হয়ে যায়। ৪৬. মোলা আব্দুলাহ তিনি আলেম, সাহিত্যিক ও পুণ্যবান ব্যক্তি ছিলেন। মির্জা মাযহার র. এর সোহবতের বরকতে ফানা-বাকা লাভ করেছিলেন। কিছুদিন পূর্বোলিখিত মোলা নূর মোহাম্মদের সোহবতও গ্রহণ করেছিলেন। অতঃপর তিনি জন্মস্থান রামপুরে চলে যান। অধিক জিকির ও মোরাকাবার ফলে তাঁর কলবের হালে দৃঢ়তা এসেছিলো। জন্মস্থানে চলে যাওয়ার পর সেখানে তাঁর আশপাশে তালেবদের ভিড় জমতে শুরু করে। তারা তাঁর তাওয়াজ্জোহে খাতিরজমা এবং হুজুরী অর্জন করতে থাকে। তাঁর ইনতেকালের পর তাঁর ভাই, যিনি তাঁর কাছ থেকে তরিকার তালীমের এজাযত লাভ করেছিলেন, তিনি জিকিরের হালকা সরগরম করেন। তারপর তাঁরও ইনতেকাল হয়ে যায়। তিনি একজনকে স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। লোকজন তাঁর দিকে ধাবিত হতে থাকে। ৪৭. মোলা তাইমুর মোলা তাইমুর মির্জা মাযহার জানে জানান শহীদের কাছে তরিকা গ্রহণ করে কলবের ফানার মাকাম পর্যন্ত পেঁৗছেন। হুজুরী ও চৈতন্যের হালও অর্জিত হয়েছিলো তাঁর। তিনি মোলা নূর মোহাম্মদের সোহবতে ছিলেন। জন্মস্থান রামপুরে ফিরে গিয়ে কঠিন রেয়াজতের মধ্যে সময় কাটান। বাতেনের নেসবতের হেফাজতের জন্য যথেষ্ট চেষ্টা করেন, যার ফলে তাঁর নেসবতে সংযুক্ত হয় আস্বাদ, প্রেরণা এবং নিমজ্জন। তালেবগণের প্রত্যাবর্তনস্থলে পরিণত হন তিনি। অনেক

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।