মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদ যুবায়ের এবং এই খান্দানের অন্যান্য ব্যক্তিবর্গের সোহবত লাভ করেছিলেন এমন এক ব্যক্তি বলেছেন, তাঁর নূর ও বরকত এতো বেশী ছিলো যেনো একটি শুকনো নহর যা নূরের আভায় উদ্ভাসিত। একবার কতিপয় লোক তাঁর কাছে তরিকা গ্রহণের উদ্দেশ্যে আগমন করলো। তিনি তাদেরকে বললেন, তাঁর সোহবতে অনেক ফয়েজ পাওয়া যায়। এজন্য তিনি বড় বড় অনেক কিছু দাবি করে থাকেন। তিনি বলেন, যে ফয়েজ ও মাকাম হজরত মাযহারের সোহবতে দীর্ঘ সময় অতিবাহিত করার পরও জারী হয় না, তা আমার তাৎক্ষণিক তাওয়াজ্জোহের দ্বারা তালেবগণ সহজে অর্জন করে নিতে পারে। প্রকৃতপক্ষে তিনি মোজাদ্দেদিয়া তরিকা অনুসারে এলেম, আমল ও সময় সংরক্ষণ করতেন। কিন্তু হায়াত তাঁর সাথে আনুকূল্য প্রদর্শন করেনি। কিছুদিনের মধ্যেই তিনি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন। ৪৩. মোলা নাসিম তিনি মির্জা মাযহারের একজন জলীলুল কদর খলীফা ছিলেন। তিনি তাঁর তাওয়াজ্জোহের বরকতে মোজাদ্দেদিয়া তরিকার বাতেনী সুলুকে চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি যান। মাকাম অর্জনের ক্ষেত্রে খেলাফত লাভের পূর্ণতা পর্যন্ত তিনি তাঁর তরবিয়ত করেন। তিনি কোনোরূপ বিরতি ছাড়াই এক বারে ওই মাকাম পর্যন্ত পেঁৗছে যান। বিশুদ্ধ হালের অধিকারী ছিলেন তিনি। প্রতি বছর নিজের জন্মভূমি থেকে শায়েখের খেদমতে আসতেন এবং তরিকার নূরসমূহ অর্জন করতেন। খুলুসিয়াত, মহব্বত এবং পীরের অনুসরণের ক্ষেত্রে তিনি অত্যন্ত সুদৃঢ় ছিলেন। তিনি তাঁর পীরের এজাযত ছাড়া কোনো কাজ করতেন না। একবার তাঁর বমি হওয়ার উপμম হলো। তখন তিনি মুখ বন্ধ করে তাঁর খেদমতে এসে বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে বমি করবো, না হয় করবো না। পূর্ণ আনুগত্য ও অনুসরণের কারণে আলাহ্‌র দরবারে মকবুল হয়েছিলেন তিনি। তালেবগণ তাঁর প্রতি ধাবিত হতে থাকে এবং তাঁর তাওয়াজ্জোহের দ্বারা খাতিরজমা ও হুজুরী লাভ করে। আমি (লেখক) এক নির্ভরযোগ্য লোক থেকে শুনেছি, তিনি একবার কোনো এক ব্যক্তিকে পূর্ণ জযবার সাথে তাওয়াজ্জোহ দিয়েছিলেন। লোকটি তার ভার সহ্য করতে না পেরে কিছুক্ষণ দাপাদাপি করার পর মৃত্যুবরণ করে। তাঁর বরকতময় সত্তা গনিমততুল্য ছিলো। এলেমের দরস ও তরিকার তালীমের মধ্যে তিনি তাঁর জীবনের মূল্যবান সময় অতিবাহিত করতেন।

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।