তালীমের এজাযতপ্রাপ্ত হন। কয়েক ব্যক্তিকে তিনি ইয়াদে ইলাহীর কাজে নিয়োজিত করেছিলেন। তিনি চারিত্রিক গুণাবলীতে পুত পবিত্র ছিলেন। আলাহ্র সৃষ্টিকে তাজীম করার প্রাবল্য তাঁর মধ্যে ছিলো, যা কামালাতে ইলাহীর বিকাশস্থল। তাঁর সাথে সম্পর্ক রাখে, এমন কোনো অনুলেখ্য ব্যক্তিকেও তিনি তুই বা তুমি বলে সম্বোধন করতেন না। সকলের সাথে আদব সম্মান প্রদর্শন করতেন। নিজের চাকর কর্মচারীদেরকে বেতন দেয়ার কালে প্রাপ্য মজুরী থেকে বেশী প্রদান করতেন। তিনি শায়েখ হজরত মির্জা মাযহারের প্রতি অত্যন্ত মহব্বত পোষণ করতেন। তাঁর প্রিয় কাজসমূহের খেদমত আঞ্জাম দিতেন। আলাহ্তায়ালার দরবারে তাঁর কবুলিয়াত হাসিল হয়েছিলো। কেনোনা ফকীর দরবেশগণের খেদমতকারীরাই কেবল ফয়েজ ও বরকত লাভ করতে পারে। নেককার লোকের জন্য হালাল মাল খুবই উত্তম- এই হাদিসের বাস্তবায়ন ছিলো তাঁর স্বভাব-চরিত্রে। গোলাম মোস্তফা খানের ইনতেকালের পর তাঁর শায়েখ মির্জা মাযহার তাঁর মাজারে তশরীফ নিয়ে যান এবং দীর্ঘক্ষণ সেখানে মোরাকাবা করেন। বলেন, সুবহানালাহ! আমি যদি জানতে পারতাম, আমার কবরও এরকম আনওয়ারে এলাহীতে পরিপূর্ণ থাকবে, তাহলে আজই তাঁর দরবারে খুশির বাদ্য বাজাতাম। তাঁর জন্য এমতো মাগফেরাত ও রহমত প্রকাশের কারণ তাঁর সুন্দর খুলুসিয়াত। ৪২. আখন্দ নূর মোহাম্মদ কান্দাহারী তিনি এলমে দ্বীনে পরিপূর্ণ ছিলেন। তিনি আখন্দ তরিকা এ ফকীর (লেখক) থেকে গ্রহণ করেছিলেন এবং এ খান্দানের জিকিরের অনুশীলন করেছিলেন। এভাবে তিনি তরিকার তালীমের এজাযত লাভ করেছিলেন। তাঁর বুকের ভিতর ছিলো মহব্বতের দহন। অন্তর ছিলো অতি কোমল। শেষে তিনি শায়েখ মির্জা মাযহারের নিকটে আসেন এবং নকশ্বন্দিয়া তরিকায় দাখেল হন। কয়েক বছর পর্যন্ত তাঁর সোহবতে থেকে ফয়েজ হাসিল করেন। মোজাদ্দেদিয়া তরিকার সুলুকের শেষপ্রান্তে পেঁৗছে যান এবং নূরানী নেসবত লাভ করেন। তারপর থেকে শুরু করেন নির্জন জীবন যাপন। হজরত মাযহারের ওফাতের পর তিনি বলেন, মাযহারের প্রতিনিধিত্বের পদ এবং তরিকা প্রচারের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। ৫৪ হজরত খাজা মোহাম্মদ মাসুম এবং খাজা নকশ্বন্দ্ ওয়াইসিয়া পদ্ধতিতে আমাকে এই তরিকার তাজা নেসবত দান করেছেন। বাতেনী ফয়েজের দৌলত মোগল ঘরানা অর্থাৎ হজরত মির্জা মাযহার থেকে স্থানান্তরিত হয়ে আফগান ঘরানায় (আখন্দ নূর মোহাম্মদ কান্দাহারী) চলে এসেছে এবং তালেবগণের হাল আলোকিত করছে। হজরত
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।