মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

স্মরণকেই যথেষ্ট মনে করেন। তিনি দুপুর বেলায় সামান্য অরুচিকর খাবার গ্রহণ করতেন। তার পর আবার নির্জনে মোরাকাবায় ও জিকিরে মশগুল হয়ে যেতেন। সেজন্য তাঁর নেসবতে দৃঢ়তা প্রতিষ্ঠা পেয়েছিলো এবং প্রকাশিত হয়েছিলো অনেক কারামত। একবার এক আমীর হাদিয়াস্বরূপ পনেরো হাজার রুপিয়া তাঁর নিকটে এনে বললো, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। তিনি তাঁর নির্লিপ্ততার কারণে তা গ্রহণ করলেন না। একবার এক চর্মরোগাμান্ত ব্যক্তি তাঁর ওজুর পানি দ্বারা ভেজা মাটি গায়ে মালিশ করে এবং তাঁর ওজুর পানিকে শেফা মনে করে পান করে নেয়। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। এ ধরনের কারামত প্রকাশ পাওয়ায় তাঁর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এবং মানুষ তাঁর কাছে আসতে থাকে। তাঁর সময়, আমল এবং হাল আমাদের পরবর্তীদের জন্য গর্বের বিষয়। তাঁর অন্তকরণ সর্বদাই গায়রুলাহ্‌ থেকে মুক্ত এবং আলাহ্‌র স্মরণে ব্যাপৃত থাকতো। তিনি তাঁর দরজাকে সাধারণ লোকদের জন্য বন্ধ করে দিয়েছিলেন। এমতো সৌভাগ্যই আলাহ্‌র বন্ধুদের কাম্য। ৪০. নওয়াব এরশাদ খান তিনি মির্জা মাযহারের খাস সাথীগণের একজন। উচ্চতর গুণাবলী দ্বারা ভূষিত ছিলেন তিনি। শায়েখের প্রতি মহব্বত ও নির্ভরতার দিক দিয়ে তাঁর শান ছিলো ঊর্ধ্বে, যা সকলের অর্জন করা সম্ভব হয় না। মহব্বত ও সোহবতের কারণে দুনিয়াবী কাজকর্মের সাথে জড়িত থাকা সত্ত্বেও এই খান্দানের নেসবত অর্জন করে তরিকার এজাযতপ্রাপ্ত হয়েছিলেন। তিনি যথোপযুক্ত খেদমত আঞ্জাম দিতেন। যার ফলে খাস নৈকট্য এবং সঙ্গতা হাসিল হয়েছিলো তাঁর। ৫০ তাঁর সন্তান জফর আলী খানও ৫১ মির্জা মাযহারের কাছ থেকে তরিকার তালীম গ্রহণ করেন। বেশ কিছু দিন হলো পিতা এবং পুত্র উভয়েই এ নশ্বর জগত থেকে অবিনশ্বর জগতের দিকে স্থানান্তরিত হয়ে গিয়েছেন। ৪১. গোলাম মোস্তফা খান তিনি হজরত শাহ্‌ ওলিউলাহ মোহাদ্দেছে দেহলভীর সাথীগণের অন্যতম ছিলেন। পরে মির্জা মাযহারের নিকট রুজু হন এবং তাঁর উন্নততর তরবিয়তের বদৌলতে মোজাদ্দেদিয়া খান্দানের নেসবতের পূর্ণ অংশ প্রাপ্ত হন। বাতেনের নেসবতের সুলুকে দায়েমী তাজালিয়ে জাতি পর্যন্ত পেঁৗছেন এবং তরিকার

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।