মোহাম্মদ মীরের ৪৭ সোহবতে থাকেন সাত বছর। হজরত শায়েখ মোহাম্মদ আবেদের খলীফা সুফী আব্দুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর তাওয়াজ্জোহ্ গ্রহণ করেন। সাত বছর পর্যন্ত হাবছে দমের মাধ্যমে দৈনিক পাঁচ হাজার বার নফী ইসবাতের জিকির করতেন তিনি। এরূপ অধিক জিকিরের মাধ্যমে খাতিরজমা অর্জন করে শায়েখ হজরত মাযহারের খেদমতে আসেন। এখানে কয়েক বছর পর্যন্ত তাঁর সোহবত গ্রহণ করেন এবং তরিকার স্তরসমূহের সুলুকে তাঁর উন্নততর তাওয়াজ্জোহের মাধ্যমে অগ্রগতি লাভ করেন। বাতেনে সায়ের ও সুলুক করে ইসমে জাহেরের তাজালি অতিμম করে ইসমে বাতেনের তাজালি পর্যন্ত পেঁৗছান। ফলে হাবছে দম এবং বেলায়েতের কাইফিয়তের উত্তাপ থেকে তাঁর নফসের তাছীর খুব উত্তপ্ত, প্রেরণাদায়ক, উন্মুক্ত এবং খাঁটি হয়ে যায়। বাতেনী হালসমূহ জানার ক্ষেত্রে তাঁর প্রাপ্তিসমূহ বিশুদ্ধ ছিলো। রামপুরে আফগানীরা তাঁর কাছ থেকে তরিকা গ্রহণ করেছিলো এবং তাঁর তাওয়াজ্জোহ্ দ্বারা উত্তাপ ও কলবের উষ্ণতা অর্জন করেছিলো। আমি (লেখক) তাঁর সাথীগণকে তাঁর সোহবতের কাইফিয়ত ও বরকত লাভ করতে দেখেছি। ওই জামাতের মধ্যে আমি দু'জনকে বিশেষত্ব অর্জন করতে দেখেছি। আলাহ্র জন্য হয়ে যাওয়ার নামই দরবেশী এবং এতেই সৌভাগ্য নিহিত, নিজের জীবনকে যেনো আলাহ্র স্মরণে এবং এত্তেবায়ে রসুলের মধ্যে অতিবাহিত করা যায়। জীবনের মূল পাথেয় এটাই। তিনি হজ্বব্রত পালনে যান এবং আলহামদু লিলাহ! হারামাইন শরীফাইন জিয়ারত শেষে সহী সালামতের সাথে ফিরে আসেন। ৩৮. মৌলভী আব্দুল করীম মির্জা মাযহার জানে জানান র. এর কামালাতের খ্যাতি শুনে জাহেরী এলেম শিক্ষা লাভের পর তিনি পূর্ব অঞ্চল ৪৮ থেকে এসে তাঁর খেদমতে হাজির হন এবং তাঁর কাছ থেকে নকশ্বন্দিয়া তরিকা গ্রহণ করেন। কয়েক বছর পর্যন্ত সেখানে থেকে তিনি ফানা ও বাকা অর্জন করেন এবং তরিকার তালীম দেয়ার এজাযতপ্রাপ্ত হন। তালেবগণকে পথপ্রদর্শনের আদেশ প্রাপ্ত হয়ে স্বীয় জন্মভূমিতে চলে যান। এমন সময় মৌলভী আব্দুল করীমের ইনতেকাল হয়ে যায়। ৩৯. মৌলভী আব্দুল হাকীম মৌলভী আব্দুল হাকীম শায়েখ মির্জা মাযহারের নিকট তরিকা গ্রহণ করার পর নির্জনতা এবং গায়রুলাহ্কে পরিহার করার সাধনা শুরু করেন। শুধু আলাহ্র
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।