তরিকার ফয়েজ লাভ করেন। এমনি অবস্থায় তাঁর ইনতেকাল হয়। তাঁকে খাজা মোহাম্মদ বাকী বিলাহ র. এর মাজার শরীফের পাশে দাফন করা হয়।
৩৬. মোহাম্মদ হোসাইন মোহাম্মদ হোসাইন কয়েক বছর পর্যন্ত মির্জা মাযহারের সোহবতে থেকে খুব উন্নতি করেন এবং উত্তম হাল লাভ করেন। কলবের বেলায়েতের সায়ের কালে তিনি এই আশেকানা শেরটি পাঠ করতেন- খঞ্জরে নাযতু তনহা না মোরা কেশতা ও বস ইয়ালামুলাহকে দাহাঁ জুমলা কাতীল আস্ত কাতীল। (তোমার সৌন্দর্যের খঞ্জর শুধু আমাকেই হত্যা করেনি, আলাহ্ জানেন সারা জাহানই হত্যাকৃত।) এ জাতীয় শের পাঠকালে তাঁর অন্তর আনন্দে নেচে উঠতো এবং গভীর স্বাদ আস্বাদন করতেন। তাঁর সুলুকের ভ্রমণ কামালাতের নেসবত পর্যন্ত ছিলো। কলবের নেসবতে নিমজ্জিত থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি। তাই মোজাদ্দেদী নেসবতের বর্ণবিহীনতা ও সূক্ষ্ণতায় উৎফুল হতেন না। একদিন আমি (লেখক) তাঁর হালের প্রতি তাওয়াজ্জোহ দিলাম এবং তাঁকে প্রত্যেক মাকামের অবস্থা সম্পর্কে অবহিত করলাম। তিনি বললেন, প্রত্যেক মাকামের হাল ও কাইফিয়ত পৃথক পৃথকভাবে আমি অবগত। কিন্তু কামালাতের নেসবত আমার অনুভূতির বাইরে। আমি তাঁকে বললাম, এই তরিকার ইমাম মোজাদ্দেদে আলফেসানি র. এই নেসবত হাসিল হওয়ার জন্য অজ্ঞতাকে জরুরী সাব্যস্ত করেছেন, যার অনুভূতি, প্রাপ্তি ও তাজালিয়ে জাতির অনুভব থেকে অক্ষমতা অপরিহার্য। মোহাম্মদ হোসাইন অল্প কিছু দিন ধৈর্য ধরে জোর করে নিজেকে শায়েখের সোহবতে নিয়োজিত রাখেন। তখন তাঁর লতীফায় বর্ণবিহীনতা শক্তিশালী হয় এবং এই মাকামে তাঁর পদক্ষেপ সুদৃঢ় হয়। তাঁর শেকায়েত (অনুযোগ) শুকরিয়ায় (কৃতজ্ঞতায়) পরিণত হয়। তারপর তরিকার তালীমের এজাযতপ্রাপ্ত হন তিনি এবং আপন জন্মভূমিতে ফিরে যান। ৩৭. শায়েখ গোলাম হোসাইন থানেশ্বরী ু তিনি মির্জা মাযহার র. এর প্রিয় ও রেয়াজতকারী সাথীগণের মধ্যে অন্যতম ছিলেন। পাঞ্জাবের বাটালা শহরে ফেকাহ্ শাস্ত্র অধ্যয়ন করেন। শায়েখ গোলাম কাদের শাহ্ কাদেরী ৪৬ থেকে কাদেরিয়া তরিকা গ্রহণ করেন। অতঃপর হজরত