গেলো। 'শরহুস সুদূর' কিতাবে ৪৩ জালালুদ্দীন সুয়্যূতী র. একটি হাদিস উলেখ করেছেন এরকম- যে ব্যক্তি পরিপূর্ণ কোরআন মুখস্থ করতে যেয়ে না পেরে মৃত্যুবরণ করে, ফেরেশতা তাকে এমন একটি ছেপফল দান করবে, যার সুঘ্রাণ নেয়া মাত্রই তার সমস্ত কোরআন স্মরণে এসে যাবে। তাঁর ইনতেকালের পর তাঁর সন্তান মীর গোলাম হোসাইন যিনি হজরত মাযহার থেকে তরিকা গ্রহণ করেছিলেন, তিনি স্বপ্নে কোনো এক প্রিয় ব্যক্তিকে তাঁর পিতার হাল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। লোকটি বলেছিলেন, তিনি আমার আশেপাশে থেকে কোরআন মজীদ তেলাওয়াত করে থাকেন। আলামা সুয়্যূতী বর্ণিত পুস্তকে মৃতদের কবরে কোরআন তেলাওয়াত সম্পর্কিত বহু ঘটনার উলেখ করেছেন। সেখানে উলেখিত এক হাদিসে এসেছে- যে অবস্থায় তোমরা জীবন-যাপন করবে, সে অবস্থায়ই তোমরা মৃত্যুবরণ করবে। আর যে অবস্থায় মৃত্যুবরণ করবে, সে অবস্থায়ই পুনরুত্থিত করা হবে। এই হাদিসের বর্ণনা অনুসারে হতে পারে তিনিও কবরে কোরআন তেলাওয়াত করছেন। মৃতদের এমতো তেলাওয়াত হয় তাঁদের দুনিয়ার জিন্দেগীর অভ্যাস এবং কবরের জীবনের অংশ। এ ব্যাপারে বান্দা মোকালাফ হবে না। কেনোনা তকলীফের ভিত্তি হচ্ছে দুনিয়া। কোনো এক ওলী বলেছেন, বেহেশতে যদি নামাজ না থাকে, তাহলে সে বেহেশতের প্রয়োজন নেই। এখানে নামাজ ও মোনাজাতের লজ্জতকে আখেরাতের লজ্জতের চেয়ে অধিক মনে করে বেহেশতের মধ্যে ইবাদত কামনা করা হয়েছে। বেহেশতে যা কিছু কামনা করা হবে, তাই পাওয়া যাবে। আলাহ্তায়ালার সন্তুষ্টির দৌলতও পাওয়া যাবে। ৩৪. শাহ মোহাম্মদ শফী তিনি কোনো এক বুজুর্গ থেকে তরিকা গ্রহণ করেছিলেন। ৪৪ অতঃপর মির্জা মাযহারের সোহবত গ্রহণ করে উচ্চ মাকাম পর্যন্ত পেঁৗছেন। তাজালিয়ে জাতি পর্যন্ত অর্জন করে তাঁর সময় আলাহ্তায়ালার স্মরণে অতিবাহিত করেন। ৩৫. মোহাম্মদ ওয়াসেল তিনি নকশ্বন্দিয়া তরিকার কোনো এক বুজুর্গের নিকটে জিকির ও মোরাকাবার তালীম গ্রহণ করেন এবং আঠারো বছর তাঁর খেদমতে থেকে খাতিরজমা অর্জন করেন। তাঁর মধ্যে মত্ততার হাল ছিলো। সারারাত আত্মহারা অবস্থায় মোরাকাবার মধ্যে কাটিয়ে দিতেন। তিনি তাঁর পীরের ইনতেকালের পর শায়েখ মির্জা মাযহার জানে জানানের খেদমতে হাজির হন এবং তাঁর কাছ থেকে
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।