মৌলভী কলীমুলাহ বাঙ্গালী বলেছেন, আমার উপর এমন এক জটিলতা দেখা দিলো, যার কোনো সমাধান আমার দৃষ্টিগোচর হচ্ছিলো না। আমি আমার প্রয়োজন মেটানোর জন্য হজরত মোজাদ্দেদ আলফেসানি র. এর খতম শরীফ শুরু করে দিলাম। স্বপ্নে দেখলাম, বিশাল সমুদ্র। প্রচণ্ড ঝড় শুরু হলো। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। আমি একটি কাগজের নৌকা পানির স্রোতের বিপরীত দিকে চালিয়ে ঝড় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমার যথেষ্ট সন্দেহ হলো, আমি অবশেষে তীরে পেঁৗছতে পারবো কি না। এমন সময় অদৃশ্য থেকে এক ব্যক্তি আমাকে বললো, ভয় কোরো না। হজরত মোজাদ্দেদের সাহায্যে তোমার নৌকা মনজিলে মকসুদ পর্যন্ত পেঁৗছে যাবে। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেলো এবং নৌকা নিরাপদে তীরে এসে ঠেকলো। এই স্বপ্নের দু'তিন দিন পর আমার সেই জটিলতা দূর হয়ে গেলো। এর পর থেকে প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে আমি ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফেসানির শরণাপন্ন হতাম। তখন গায়েব থেকে সাহায্য পেয়ে সমস্যার সমাধান হয়ে যেতো। ৩৩. মীর রুহুল আমীন তিনি ছুনিপুতের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। এক বুজুর্গ থেকে কাদেরিয়া তরিকা গ্রহণ করে বাতেনী শোগলে নিয়োজিত ছিলেন। শাজারিয়া সিলসিলার কোনো কোনো জিকিরও এক বুজুর্গ থেকে শিখেছিলেন, যাতে তাঁর বিস্ময়কর আত্মিক প্রাপ্তি লাভ হয়েছিলো। তিনি নিজে বলেছেন, ইসমে জাতের জিকির আমার মধ্যে এমন প্রবল হলো যে, সব জায়গায়ই আমি 'আলাহ্'র পবিত্র নাম দেখতে পেতাম। একবার দেখলাম, কেবলার দিকে একটি দেয়াল। দেয়ালটি ফেটে গেছে এবং পরিষ্কার কাবাঘর দেখা যাচ্ছে। তাছাড়া পূর্ববর্তী আওলিয়া কেরামকে আমি প্রকাশ্যে দেখতাম। তাই আমার কলবে উত্তাপ ও আগ্রহ হাসিল হয়েছিলো। কিন্তু তারপরও আমার অন্তরে প্রশান্তি আসছিলো না। এমনকি এক পর্যায়ে আমি শায়েখ মির্জা মাযহারের সাথে সংশিষ্ট হলাম। আমার অন্তরে খাতিরজমা এবং প্রশান্তি অর্জিত হলো এবং আমার আরজু যা ছিলো তা পূর্ণ হলো। এভাবে মীর রুহুল আমীন র. কয়েক বছর পর্যন্ত তাঁর কাছ থেকে ফায়দা লাভ করেন এবং তরিকার এজাযতের মাকাম লাভ করেন। পরে তিনি আরও উন্নতি করেন। তাঁর নেসবত কামালাত পর্যন্ত পেঁৗছেছিলো। তাঁর নেসবতের মধ্যে অনেক দৃঢ়তা ছিলো। শায়েখ মির্জা মাযহার তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন, সে মোহাম্মদিউল মাশরাব। তার নেসবত সুদৃঢ়। জীবনের শেষ দিকে এসে সে কোরআন মজীদ মুখস্থ করা শুরু করেছে। সমস্ত কোরআন মজীদ মুখস্থ করার আগেই তাঁর ইনতেকাল হয়ে
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।