সোহবতে তোমার এক জগত আলোকিত হয়ে গিয়েছে। আর দু'জাহানের বিজয় আলাহ্তায়ালা দান করবেন তোমাকে। ৩৮ আলাহ্তায়ালা তাঁকে তাঁর কামালাতের সাথে নিরাপদ রাখুন। আমি (লেখক) শুনেছি, মৌলভী নাঈমুলাহ বাহরায়েচীর সাথীগণের মধ্যে কারামতুলাহ ৩৯ এবং আলী বেগ ৪০ ভালো অবস্থায় ছিলেন। ৩২. মৌলভী কলীমুলাহ বাঙ্গালী তিনি মির্জা মাযহার জানে জানানের বিশিষ্ট খলীফা ছিলেন। তাঁর কাছ থেকে তিনি তরিকার দীক্ষা গ্রহণ করেছিলেন। কয়েক বছর পর্যন্ত তিনি শায়েখের বাতেনী ফয়েজ লাভ করেছেন। কামালাতের নেসবত যখন হাসিল করে ফেলেন, তখন তিনি এজাযতপ্রাপ্ত হন এবং নিজের জন্মভূমিতে রওয়ানা হন। ৪১ তিনি বলেছেন, শায়েখের সোহবতে থেকে হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর মকতুবাত শরীফ অধ্যয়ন করার সুযোগ হয়। তাতে আমার অন্তরে মহব্বত প্রগাঢ় হয় এবং আকীদা হয় সুদৃঢ়। হজরতের মকতুবাত এবং তার বর্ণনাদির নূর দ্বারা আমার অন্তরে দায়েমী হুজুরী এবং চৈতন্য সৃষ্টি হয়। একবার মুর্শিদাবাদের কাযীর ওখানে খানার দাওয়াত দেয়া হয়েছিলো। কাযী সাহেবের খানা খাওয়া মাত্রই আমার বাতেনে যে হুজুরী এবং পরিচ্ছন্নতা ছিলো, তা দূর হয়ে গেলো এবং কলবের উপরে পড়ে গেলো অপরিচ্ছন্নতার আবরণ। কোনো আমল দ্বারাই তা দূর হচ্ছিলো না। তখন হৃদয়ে ফকীর-দরবেশগণের জিয়ারতের বাসনা প্রবল হলো এই আশায় যে, কোনো বুজুর্গের নেক দৃষ্টিতে পূর্বের পরিচ্ছন্নতা এবং হুজুরী যদি ফিরে পাই। আমি বুজুর্গগণের বিভিন্ন দরবারে যেতে লাগলাম। কিন্তু কোথাও প্রশান্তি ও একাগ্রতা ফিরে পেলাম না। অবশেষে আমি শায়েখ মির্জা মাযহারের খেদমতে হাজির হলাম। তাঁকে দেখার সাথে সাথে আমার হৃদয় প্রশান্ত হলো। আমি পুনরায় তাঁর কাছ থেকে নকশ্বন্দিয়া তরিকার তালীম গ্রহণ করলাম। তিনি আমার প্রতি তাওয়াজ্জোহ প্রদান করলেন। আমার বাতেনে পনেরো দিন পর্যন্ত তাঁর তাওয়াজ্জোহের প্রভাব বিদ্যমান থাকতো। তিনি আমাকে বলতেন, তোমার লতীফাসমূহ তীব্রভাবে জারী আছে। কিন্তু আমি ছিলাম শান্ত। একদিন এক পথ অতিμমকালে হঠাৎ আমার কলব আন্দোলিত হলো এবং ইসমে জাতের আওয়াজ আমার কানে এলো। আমার শরীর প্রকম্পিত হলো। এই ফকীর (শাহ্ গোলাম আলী দেহলভী) স্বচক্ষে তাঁর কম্পন প্রত্যক্ষ করেছে। এ ধরনের প্রকম্পন প্রাথমিক পর্যায়ের সালেকদেরকে আনন্দ প্রদান করে বটে, কিন্তু আসল কাজ হচ্ছে আলাহ্তায়ালার প্রতি সার্বক্ষণিক মনোনিবেশ করা এবং গায়রুলাহ্ থেকে অনুভূতিকে খালি করা।
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।