কাদেরিয়া সিলসিলার ফয়েজও রয়েছে। হজরত বড়পীর সাহেবের ফয়েজের দৃষ্টিপাত হজরত মাযহারের আকৃতিতে প্রকাশ পাচ্ছে একারণেই। আমি (লেখক) একজন নির্ভরযোগ্য ব্যক্তিকে বলতে শুনেছি, মৌলভী গোলাম মহিউদ্দিনের ওস্তাদ মৌলভী বাবুলা ৩৭ হজরত বড় পীর সাহেবের মাজার জিয়ারত করার ইচ্ছা করেছিলেন। হজরত তখন স্বপ্নে তাঁকে বললেন, আমার ফরজন্দ গোলাম মহিউদ্দিন তোমার ওখানে লেখাপড়া করছে। তাকে দেখলেই আমাকে দেখা হবে। এ জন্য সফরের কষ্ট ভোগ করার কোনো প্রয়োজন নেই। মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী লিখেছেন, একদা বরকত লাভের আশায় আমি তাঁর জামা মোবারক পরিধান করেছিলাম। তাতে আমার মধ্যে এতো ফয়েজ ও বরকত জারী হয়েছিলো, যা ইতোপূর্বে আমি আর কখনও পাইনি। মৌলভী গোলাম মহিউদ্দীন আওরঙ্গবাদে ছিলেন। তখন ফয়েজপ্রত্যাশী বহু তালেব তাঁর আশেপাশে জমা হয়েছিলো এবং তাঁর সোহবত থেকে ফায়দা গ্রহণ করেছিলো। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করার পর হজ্বব্রত পালনের উদ্দেশ্যে চলে যান এবং হারামাইন শরীফাইন জিয়ারত করেন। ৩১. মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী মির্জা মাযহার জানে জানান শহীদ র. এর অন্যতম নির্ভরযোগ্য খলীফা ছিলেন মৌলভী নাঈমুলাহ বাহরায়েচী। তিনি জ্ঞানগত ও বর্ণনাজাত এলেমের সমন্বয়ক ছিলেন। এলেম অর্জন কালেই বাতেনী শিক্ষা গ্রহণে ব্রতী হতে চেয়েছিলেন। তখন তিনি স্বপ্নযোগে সুসংবাদ পান যে, এই মহা দৌলত অর্জন করার জন্য কামেল শায়েখ প্রয়োজন। আর তোমার জন্য সে সময় এখনও আসেনি। ফলে জাহেরী এলেম সমাপ্ত করার পর তিনি খলীফা মোহাম্মদ জামীল, যাঁর বিষয়ে ইতোপূর্বে আলোচনা করা হয়েছে- তাঁর কাছে নকশ্বন্দিয়া তরিকা গ্রহণ করেন। এরপর শায়েখ হজরত মির্জা মাযহারের খেদমতে হাজির হয়ে চার বছর পর্যন্ত তাঁর সোহবত গ্রহণ করেন। যার ফলে এই উচ্চ তরিকার মাকামসমূহ অর্থাৎ দায়েমী তাজালিয়াতে জাতি লাভ করে খেলাফত ও এজাযতের খেরকা হাসিল করেন এবং স্বীয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করার পর তালেবগণের প্রত্যাবর্তনস্থল হন। তাঁর সোহবতের তাছিরে অন্তরে খাতিরজমা ও হুজুরী অর্জিত হতো। এই সম্মানিত তরিকার উপর পূর্ণ দৃঢ়তা ছিলো তাঁর। নবীয়ে করীম স. এর সুন্নতের অনুসারী এবং আখলাকে হাসানায় সুসজ্জিত ছিলেন তিনি। সবর ও স্বল্পে তুষ্টির আসনে অধিষ্ঠিত হয়ে নিজের সময়কে আলাহ্র স্মরণে পরিপূর্ণ রাখতেন। শায়েখ মির্জা মাযহারও তাঁর হালের প্রতি যথেষ্ট লক্ষ্য রাখতেন। তিনি তাঁর নিজের অবস্থা এভাবে ব্যাক্ত করেছেন, আমার শায়েখ আমার ব্যাপারে বলেছেন, চার বছরের
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।