৩০. মৌলভী গোলাম মহিউদ্দীন তিনি সদ্বংশজাত নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তাঁর বংশধারা হজরত বড় পীর সাহেব পর্যন্ত পেঁৗছেছে। জ্ঞানগত ও সংকলিত এলেমের আলেম ছিলেন। কোরআন মজীদের হাফেজ ছিলেন। হাদিসের এলেমে বিশেষ পাণ্ডিত্য ছিলো তাঁর। দুনিয়া থেকে নির্লিপ্ত ইবাদতগোজার ব্যক্তি ছিলেন। গায়রুলাহ থেকে বিমুখ থেকে তাওয়াক্কুলের মাকাম পর্যন্ত পেঁৗছেছিলেন। আলাহ্র অন্বেষণের প্রাবল্যের কারণে জ্ঞাত ও অজ্ঞাতের মধ্যে পার্থক্য বিলুপ্ত হয়ে গিয়েছিলো। তিনি তাঁর সমসাময়িক মাশায়েখগণের সোহবত লাভ করেছিলেন। বুজুর্গানেদ্বীনের অনুগ্রহে ধন্য হয়েছিলেন। আলাহ্ওয়ালাগণের তরিকাসমূহের জিকির ও শোগল করতেন। কলবের আস্বাদের কাইফিয়ত হাসিল হয়েছিলো তাঁর। তবুও থাকতেন পূর্ণত্বের জন্য সতত অস্থির। তিনি, মৌলভী গোলাম ইয়াহ্ইয়া এবং মৌলভী আব্দুল হক একই দিনে হজরত মাযহারের খেদমতে হাজির হন ৩৬ এবং তরিকার দীক্ষা গ্রহণের বাসনা প্রকাশ করেন। হজরত মাযহার দু'জনকে গ্রহণ করেন। কিন্তু তাঁকে বললেন, তোমার মধ্যে কিছু ভয়াবহতা দেখা যাচ্ছে। কাজেই কিছুকাল তুমি ফকীর দরবেশগণের তালাশে থাকো। এই নির্দেশμমে তিনি দু'বছর পর্যন্ত দিলীর বিভিন্ন পীর মাশায়েখের দরবারে যেতে থাকেন। যেখানেই কোনো দরবেশের সন্ধান পেতেন, সেখানেই গিয়ে উপস্থিত হতেন। কিন্তু কোথাও শান্তি পেতেন না। অবশেষে তাঁর খেদমতেই এসে হাজির হন। দু'বছর পর্যন্ত তাঁর সোহবত গ্রহণ করেন। সিফাত ও শুয়ুনাতের তাজালী অতিμম করে স্থায়ী তাজালীয়ে জাতি অর্জন করেন এবং তরিকা শিক্ষাদানের অনুমতি লাভ করেন। মির্জা মাযহার জানে জানান শহীদ র. যেদিন তাঁকে এজাযতের খেরকা প্রদান করেন সেদিন বলেন, তুমি গায়েব থেকে কোনো সুসংবাদ পাবে। তিনি তখন আমাকে (লেখক) বলেন, আমি স্বপ্নে দেখেছি এক মহান বুজুর্গ সুরা ওয়াদ্দোহা আমাকে পাঠ করে শোনাচ্ছেন। আমি (লেখক) স্বপ্নটির তাবীর করেছিলাম এভাবে- এতে রয়েছে হেদায়েতের পথে উন্নতি এবং রেজার মাকাম হাসিল হওয়ার শুভসমাচার। মৌলভী গোলাম মহিউদ্দীন বলেছেন, যখন আমি হজরত মির্জা মাযহারের খেদমতে উপস্থিত হলাম, তখন দেখলাম, তার জিকিরের হালকায় হজরত বড়পীর সাহেব র. মির্জা সাহেবের জায়গায় বসে আছেন। আরও দেখলাম, হজরত বড়পীর সাহেব তশরীফ এনেছেন এবং মির্জা সাহেব তাঁর হুজরা থেকে নিয়াজ নিয়ে তাঁর খেদমতে পেশ করছেন। এই দৃশ্য দেখে আমি বুঝলাম, এই খান্দানের মধ্যে
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।