মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ফুরসত ছিলো না তাঁর। এমনি অবস্থার মধ্য দিয়ে চলমান জীবনের মধ্যে ছন্দপতন হলো। তাঁর হায়াত তাঁর সাথে ওফা করলো না। তাঁর কাদেরিয়া সিলসিলার এক বুজুর্গ অসুস্থ হলেন। তিনি তাঁর রোগ অপসারণ করার মানসে তাওয়াজ্জোহ্‌ প্রদান করলেন। তখন শায়েখের ব্যাধি তাঁর মধ্যে স্থানান্তরিত হয়ে গেলো এবং তিনি এ দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন। তাঁর মৃত্যুতে মির্জা মাযহার মনে ব্যথা পেয়েছিলেন। তিনি সেই ব্যথা প্রকাশ করেছিলেন এভাবে- মৌলভী গোলাম ইয়াহ্‌ইয়ার বিদায়ে অন্তরে যে আঘাত লেগেছে, তার ঘা শুকাবার নয়। তার ওফাতের মর্মস্পশী ঘটনায় আমার বুকের মধ্যে আগুন জ্বলে উঠেছে। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। ধৈর্য্যধারণ করা ছাড়া আর উপায় কী। কাল তো আমাকেও এখান থেকে চলে যেতে হবে। মৌলভী গোলাম ইয়াহ্‌ইয়া ওয়াহ্‌দাতুল ওজুদ এবং ওয়াহদাতুশ্‌ শুহুদ বিষয়ে একটি পুস্তিকা লিখেছিলেন। ৩৪ তা শায়েখ মির্জা মাযহারের নজরেও পড়েছিলো। তিনি তা দেখে মুগ্ধ হয়েছিলেন। ওই পুস্তিকায় তিনি তাঁর নিজের মন্তব্য লিখেছিলেন এভাবে- আলাহ্‌র প্রশংসা করছি এবং তাঁর রসুলের উপর দরূদ পাঠ করছি। জ্ঞানগত ও সংকলিত এলেমের সঞ্চয়কারী সাইয়্যেদ গোলাম ইয়াহ্‌ইয়া (আলাহ্‌তায়ালা তার আশা পূর্ণ করুন) তরিকতের ভ্রাতৃত্বের যে সম্পর্ক রাখে জানে জানানের সাথে, সে সম্পর্কের দাবি অনুসারেই আমার ইঙ্গিতে ওয়াহ্‌দাতুল ওজুদ ও ওয়াহদাতুশ্‌ শুহুদের মাসআলার একটি সংক্ষিপ্ত রচনা আমাকে দেখিয়েছে। সত্য কথা এই যে, সংক্ষিপ্তির মাধ্যমে সে পুরো বিষয়টিকে বেষ্টন করেছে। আলাহ্‌তায়ালা তাকে উত্তম বিনিময় দান করুন। কিন্তু মাসআলাটি সামঞ্জস্য বিধানের দিকে নেয়ার প্রয়োজন ছিলো না। কেনোনা কাশফ্‌কৃত বিষয়ের মধ্যে সামঞ্জস্য বিধানের সূত্র টানা বাড়াবাড়ি থেকে মুক্ত নয়। তবে এর মধ্যে হয়তো কোনো কল্যাণ নিহিত আছে। দুই সম্প্রদায়ের মধ্যে যেনো এসলাহ প্রতিষ্ঠিত হয়ে যায়। আলাহ্‌তায়ালা রহম করুন ওই বান্দার উপর যে ইনসাফ করে। বেইনসাফী না করে। যে হেদায়েতের উপর, তার উপর শান্তি বর্ষিত হোক। এই কিতাবের লেখক শাহ্‌ গোলাম আলী দেহলভী বলছেন, এ দু'টি মাসআলার মধ্যে সামঞ্জস্য বিধান করা অসম্ভব ব্যাপার। কেনোনা মাসআলা দু'টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রসম্পৃক্ত। কিন্তু প্রকৃতপক্ষে দুটি মাসআলার মাশরাব (পান করার স্থান/উৎস) নিয়ে কোনো মতানৈক্য নেই। কেউ যদি এলেম ও অনুভূতির সাথে মোজাদ্দেদিয়া তরিকার সায়ের করে থাকেন, তবে তাঁর কাছে বিষয়টি সুস্পষ্ট হবে।

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।