তৌফিকে এলাহী হচ্ছে তাঁর স্মরণ। হাল ও কাইফিয়ত অনুভব করা আলাহ্র সাথে সম্পৃক্ত থাকার ফলস্বরূপ, যা যথাসময়ে অর্জিত হয়ে থাকে। কোনো সুফীর ইহজগতে যদি কোনো কিছু না মিলে তাহলে আখেরাতে প্রতিদানের জগতে অবশ্যই তার আমল ও এখলাসের কাইফিয়ত প্রকাশিত হবে। তুনন্দেনী চঁু গদায়া বশরতে মযদ মকুন কে খাজা খোদ রুশ বান্দা পরওয়ারী দান্দ (ভিক্ষুকের মতো প্রতিদান পাওয়ার আশায় বন্দেগী কোরো না। কেনোনা তোমার মালিক বান্দাদের প্রতিপালনের নিয়মপদ্ধতি সম্পর্কে খুবই অবগত আছেন)। কোনো এক বুজুর্গ বলেছেন- μন্দনের স্বাদই হচ্ছে μন্দনের মূল্য। আরেকজন বলেছেন, নামাজের মধ্যে মজা পাওয়া (গোপন) শিরক। আলাহ্তায়ালার বিধান এরকম যে, কাউকে জিকিরের কাইফিয়ত দান করেন, কাউকে এলেমের রহস্য দান করেন, আবার কাউকে নিছক স্মরণ ও ইবাদতের তৌফিক দান করেন। এই তিন নেয়ামতের যে কোনো একটিই আলাহ্র দরবারে মকবুল হওয়ার কারণ হয়ে থাকে। সে জন্যই কোনো এক বুজুর্গ বলেছেন, আমাদের মধ্যে কেউ কেউ জানতে পেরেছে আবার কেউ কেউ রয়েছে অজ্ঞ। যেমন এলমে আসরার ও এলমে হাকীকত এবং তাজালিয়াতে এলাহীর তফসিলী দর্শন ইত্যাদি দুর্লভ বিষয়। এভাবে বাতেনী হালসমূহ জানা তাও অনেক কম হয়ে থাকে। এসব ক্ষেত্রে এলেম লাভ করাটাই মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে মহব্বত ও আলাহ্র সন্তুষ্টি অর্জনের তৌফিক লাভ। 'আলাহুম্মা ওয়াক্বফাক্বানা লিমা তুহিব্বু ওয়া তারদ্বা' (হে আলাহ্! তুমি যা ভালো বাসো ও পছন্দ করো তার তৌফিক আমাকে দান করো)। আলাহ্তায়ালার অনুগ্রহে তাঁর উপর তরিকার হাল ও কাইফিয়তসমূহ প্রতিফলিত হওয়া শুরু করে দিলো। নকশবন্দী জযবায় সফলকাম হলেন। তিনি পাঁচ বছর পর্যন্ত মির্জা মাযহারের সোহবতে থেকে ফয়েজ অর্জন করতে থাকেন। এরপর তাজালিয়ে জাতির সুলুকে তাঁর স্থায়ী সায়ের হাসিল হয়। তরিকার তালীম দেয়ার এজাযত নিয়ে সফলকাম হয়ে নিরাপদে স্বীয় জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন তিনি। সেখানে পেঁৗছার পর তাঁর গ্রহণযোগ্যতা অর্জিত হলো। তালেবে মাওলাগণ তাঁর দিকে ধাবিত হতে শুরু করলো। জাহেরী এলেমের পাঠদান স্থগিত করে বাতেনী হাল অধ্যয়নের মধ্যে নিয়োজিত হলেন তিনি। একাকীতে আলাহ্র দিকে মনোনিবেশের মোরাকাবা করতেন। বাতেনী নেসবতের হালের প্রাবল্যের কারণে যা কিছুর আবির্ভাব হতো, সে সবের প্রভাবে অন্য কোনো দিকে খেয়াল করার
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।