মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

২৮. মৌলভী কুতুবুদ্দীন তিনি জাহেরী এলেমে ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। পরে তিনি এই তরিকার মাশায়েখগণের সোহবত গ্রহণ করেছিলেন। এই খান্দানের কোনো এক বুজুর্গের কাছ থেকে তিনি জিকিরের ছবক গ্রহণ করেছিলেন। হজরত খাজা মুসা খানের সোহবতও পেয়েছিলেন এবং সাত বছর পর্যন্ত তাঁর খেদমত করেছিলেন। তাঁর বাতেনী সুলুকের কাজ ফানায়ে কলব ও ফানায়ে নফসের মাকাম পর্যন্ত পেঁৗছেছিলো। হজরত মোহাম্মদ যোবায়ের র. এর খলীফাগণের মধ্যে খাজা জিয়াউলাহ এবং শাহ্‌ আব্দুল আদেল, শায়েখ মোহাম্মদ আবেদের খলীফা শাহ্‌ আব্দুল হাফীজের সোহবত পেয়েছিলেন এবং স্বীয় নেসবতকে শক্তিশালী করেছিলেন। আমাদের শায়েখ হজরত মির্জা মাযহারের সোহবতও গ্রহণ করেন এবং কয়েক বছর পর্যন্ত তাঁর কাছ থেকে ফায়দা গ্রহণ করতে থাকেন। তাঁর কাছ থেকেই মোজাদ্দেদিয়া তরিকার সুলুকের শেষ মাকাম পর্যন্ত পেঁৗছেন। ফানা ও নিস্তির হাল তাঁর উপর গালেব হয়ে গিয়েছিলো। তিনি মার্জিত ও কোমল মনের লোক ছিলেন। শেষ জীবনে বাতেনী নেসবতে এস্তেহলাক ও এজমেহলাল (ক্ষয় ও লয় প্রাপ্তি) এর হাল গালেব হয়ে গিয়েছিলো। ফলে তিনি আত্মহারা হয়ে গিয়েছিলেন। এমনি অবস্থায়ই তাঁর ইনতেকাল হয়েছিলো। ২৯. মৌলভী গোলাম ইয়াহইয়া তিনি একজন বুদ্ধিমান আলেম ও সুবক্তা ছিলেন। ছিলেন উত্তম গুণাবলী সম্পন্ন। কোরআন মজীদ হেফজ ছিলো। জাহেরী এলেমের পাঠদানে নিয়োজিত ছিলেন। তিনি জাহেরী এলেমের বিভিন্ন কিতাবের অনেক উপকারী টীকাভাষ্য লিখেছেন। তিনি স্বভাবজাত মেধাসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি কাদেরিয়া তরিকা এই খান্দানের কোনো এক বুজুর্গ থেকে গ্রহণ করেছিলেন। কয়েক বছর পর্যন্ত বাতেনী জিকির ও শোগলে নিয়োজিত ছিলেন। সবর, অল্পে তুষ্টি, আমীর ওমরাদের থেকে অমুখাপেক্ষিতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন। যার ফলে তিনি এ পথে এক উচ্চ আসন লাভ করেছিলেন। মির্জা মাযহারের কামালাতের সুখ্যাতি শোনার পর তাঁর অন্তরে জযবা সৃষ্টি হলো এবং তিনি ভারতের পূর্বাঞ্চল থেকে দিলীতে তাঁর আস্তানায় এসে হাজির হলেন এবং তাঁকে দর্শন করার পর তাঁর কাছ থেকে নকশবন্দিয়া তরিকা দীক্ষা গ্রহণ করলেন। তরিকার মাকামসমূহের সুলুক করার ক্ষেত্রে হিম্মতের সাথে কাজ করেছেন। দু'মাস পর্যন্ত তিনি কোনো কাইফিয়ত অনুভব করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও তিনি বাতেনী শোগলসমূহে অগ্রসর হতে থাকেন। কেনোনা প্রথমতঃ

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।