মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

২৭. হাফেজ মোহাম্মদ তিনি হজরত মুসা খানের অন্যতম বন্ধু ছিলেন। তাঁর নির্দেশেই তিনি আমাদের শায়েখ মির্জা মাযহারের খেদমতে আসেন। একবার তিনি শক্ত কবজের হালের মুখোমুখি হন। কোনোμমেই বসতের হাল পাচ্ছিলেন না। তিনি তখন নফসের ফানার কাছাকাছি পেঁৗছেছিলেন। এমতাবস্থায় তিনি খাজা নকশবন্দকে স্বপ্নে দেখেন। তিনি তাঁকে বলছেন, হে বৎস! তোমার আসল কাজ তো যাবতীয় অনিষ্ট থেকে দিলকে পাক করা। আর নিকৃষ্ট কাজ থেকে নফসকে পবিত্র করা। আর মহাদৌলত তো তোমার অর্জিতই হয়েছে। দীর্ঘদিন পর তাঁর খেদমতের ফলাফল প্রকাশিত হলো। যার ফলে শায়েখ তাঁর হালের উপর মেহেরবানি করলেন। তাঁকে বললেন, এখন তোমার কবজের হাল অপসারিত হওয়ার সময় এসে গেছে। শায়েখ তাঁর বাতেনের প্রতি তাওয়াজ্জোহ প্রদান করলেন এবং যে বন্ধন বছর বছর ধরে বিদ্যমান ছিলো, তা একটি হৃদয়গ্রাহী আকর্ষণের মাধ্যমে দূরীভূত হয়ে গেলো এবং তাঁর সংকীর্ণ দিলে ফয়েজ জারী হলো। সংকীর্ণতার রহস্য একথার মধ্যে নিহিত আছে- 'খেদমতে তোরা ব কংগরাহ কিবরিয়া কুশাদ' (খেদমত তোমাকে উচ্চতার চূড়ান্ত মাকামে পেঁৗছে দিবে)। হজরত খাজা আহরার বলেছেন, আমার যা কিছু অর্জিত হয়েছে, তা মাশায়েখগণের খেদমতের দ্বারাই হয়েছে। হাম্মামখানায় বিশজনের অধিক দরবেশের শরীর মর্দন করে দিয়েছি। ওই দরবেশগণের সন্তুষ্টির বদৌলতে আমার অন্তরে মারেফতের সলিল প্রবাহিত হয়েছে এবং গায়রুলাহর প্রতি দৃষ্টিপাত করার নাপাকি থেকে আমার হৃদয় পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। হাফেজ মোহাম্মদ ওই সময়ের এমন এক মোহদ্দেছ থেকে এলমে হাদিসের সনদ নিয়েছিলেন, যিনি হজরত মোজাদ্দেদকে অস্বীকার করতেন। হজরত মোজাদ্দেদের পবিত্র রূহ এসে মির্জা মাযহারকে তাঁর হালের প্রতি তাওয়াজ্জোহ দিতে নিষেধ করলো। তিনি তাঁর হালকাতে এলেন। কিন্তু তিনি তাঁকে তাওয়াজ্জোহ প্রদান করলেন না। বললেন, আমার সঙ্গে তোমার বহু দিনের পুরানো সোহবত রয়েছে, তা নিঃসন্দেহে। কিন্তু পীরানে কেরামের ইচ্ছে নেই যে, আমি তোমাকে তাওয়াজ্জোহ দেই। সে দিন থেকেই তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন। তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। তিনি উন্মাদনার জোশে সর্বদাই এ শের পড়তেন- নকশবন্দিয়া আজব কাফেলা সালার আন্দ কে বরন্দ আয রাহে পেনহাঁ ব হেরমে কাফেলা রা (নকশবন্দী মাশায়েখগণ কাফেলার এমন সব সিপাহসালার, যারা গোপন পথে বিচরণ করে হেরেমে পেঁৗছে যায়)। এমনি অবস্থায় তাঁর ইনতেকাল হয়েছিলো।

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।