দ্বিতীয় অনুচ্ছেদ
নকশ্বন্দিয়া সিলসিলার বর্ণনা হজরত মাযহার জানে জানান র. নকশ্বন্দিয়া তরিকার ফয়েজ লাভ করেছিলেন হজরত সাইয়্যেদ নূর মোহাম্মদ বদায়ুনী র. থেকে। তিনি হজরত শায়েখ সাইফুদ্দীন র. থেকে। তাছাড়া হজরত মাযহার র. হজরত হাফেয মোহাম্মদ মোহসেন থেকেও ফায়দা হাসিল করেছিলেন। তিনি উরওয়াতুল উছকা হজরত খাজা মোহাম্মদ মাসুম র. থেকে। আর তিনি এ তরিকার ইমাম মোজাদ্দেদে আলফেসানি শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দী র. থেকে। তিনি খাজা মোহাম্মদ বাকী বিলাহ র. থেকে। তিনি হজরত মাওলানা খাজেগী আমকাংগী র. থেকে। তিনি হজরত মাওলানা দরবেশ মোহাম্মদ র. থেকে। তিনি হজরত মাওলানা মোহাম্মদ যাহেদ র. থেকে। তিনি হজরত খাজা ওবায়দুলাহ আহরার র. থেকে। তিনি মাওলানা ইয়াকুব চরখী র. থেকে। তিনি খাজায়ে খাজেগান খাজা বাহাউদ্দীন নকশ্বন্দ বোখারী র. থেকে। তিনি হজরত সাইয়্যেদ আমীর কুলাল র. থেকে। তিনি হজরত খাজা বাবা সাম্মাসী র. থেকে। তিনি হজরত খাজা আযীযানে আলি রামেতিনি র. থেকে। তিনি হজরত খাজা মাহমুদ আনজীর ফাগনবী র. থেকে। তিনি হজরত মাওলানা মোহাম্মদ আরেফ রেওগাড়ী র. থেকে। তিনি খাজায়ে জাহান হজরত আব্দুল খালেক গজদাওয়ানী র. থেকে। তিনি খাজা আবু ইউসুফ হামাদানী র. থেকে। তিনি খাজা আবু আলী ফারমেদী র. থেকে। তিনি খাজা আবুল হাসান খেরকানী র. থেকে। তিনি খাজা বায়েযীদ বোস্তামী র. থেকে। তিনি হজরত ইমাম জাফর সাদেক র. থেকে। তিনি ইমাম কাসেম ইবনে মোহাম্মদ ইবনে আবু বকর র. থেকে। তিনি সাহাবীয়ে রসুলুলাহ স. সালমান ফারসী রা. থেকে। তিনি হজরত আমীরুল মুমিনীন আবু বকর সিদ্দীক রা. থেকে। আর তিনি রহমাতুলিল আলামীন শাফিউল মুজনিবীন হজরত মোহাম্মদ মোস্তফা সলালহু আলাইহি ওয়া সালাম থেকে ফয়েজ হাসিল করেছিলেন। অন্যান্য নেসবত হজরত ইমাম জাফর সাদেক, হজরত ইমাম মোহাম্মদ বাকের, ইমাম যয়নুল আবেদীন, ইমামুল হুমাম সাইয়্যেদুশ্ শুহাদা ইমাম হুসাইন, হজরত ইমাম হাসান মোজতবা, হজরত আমীরুল মুমিনীন আলী রা.-হজরত রসুলে করীম সলালহু আলাইহি ওয়াসালাম। এই নেসবত আহলে বাইতের বুজুর্গীর কারণে 'সিলসিলাতুয