ইসবাতের কলবী জিকির করতেন। হাজার বার সুরা এখলাস, দরূদ, এস্তেগফার ইত্যাদি দৈনিক ওজিফা ছিলো। তাঁর হাল ছিলো এই আয়াতে কারীমার অনুগামী 'তোমরা বেশী বেশী আলাহ্র জিকির করো, তাহলে সফল হতে পারবে'। তিনি রাত জেগে থাকতেন এবং দিনে শায়েখের খেদমত করতেন। রোজা, রাত্রি জাগরণ এবং অধিক জিকিরের ফলে তাঁর সহীহ্ কাশফ্ হাসিল হয়েছিলো। তিন বছরের মধ্যে মোজাদ্দেদিয়া তরিকার সুলুক সমাপ্ত করে খেলাফত প্রাপ্ত হন এবং স্বীয় জন্মভূমিতে প্রত্যাবর্তন করে তালেবগণের প্রত্যাবর্তনস্থলে পরিণত হন। মির্জা মাযহার বলতেন, আমার সারা জীবনে কেবল একজন তালেবে মাওলা এবং মুজাহিদ আমার কাছে এসেছে। আর সে হচ্ছে মোহাম্মদ হাসান আরব। শায়েখের এই উক্তি তাঁর গুণ প্রকাশের জন্য যথেষ্ট। ২৬. মোহাম্মদ কায়েম কাশমিরী তিনি খাজা মুসা খানের সাথীদের মধ্যে অন্যতম ছিলেন। মকসুদ হাসিল করার জন্য সফরের অনেক কষ্ট ভোগ করেছেন এবং অনেক ফকীর দরবেশের নিকট গমন করেছেন। রোজা এবং রাত-জাগরণ তাঁর স্থায়ী আমল ছিলো। হজরত খাজা মুসার নির্দেশেই তিনি মির্জা মাযহারের নিকটে এসেছিলেন এবং তাঁর সুন্দর প্রতিপালনের বদৌলতে তিন বছরের মধ্যে তরিকার চূড়ান্ত মাকামসমূহে পেঁৗছে তরিকার তালীমের এজাযত লাভ করেছিলেন। তিনি হজরত মুসা খানের জিয়ারতের উদ্দেশ্যে বোখারায় গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁকে মৃত্যুরোগে আμান্ত দেখতে পান। হজরত মুসা খানের ওফাতের পর তিনি স্বপ্নে দেখেন, আমাদের শায়েখ হজরত মির্জা মাযহার তাঁর (খাজা মোহাম্মদ কায়েম) হালের উপর তাওয়াজ্জোহ দিচ্ছেন। সুতরাং তাঁর তাওয়াজ্জোহের বরকতে সেখানে তাঁর গ্রহণযোগ্যতা বেড়ে যায় এবং অনেক তালেব তরিকা গ্রহণের জন্য তাঁর দিকে ধাবিত হয়। কিন্তু তাঁর অন্তর বোখারায় স্থির হলো না। একবার তিনি স্বপ্নে দেখেন, মদীনা মোনাওয়ারায় তাঁর একটি বাগান আছে। আর সেখানে আমাদের শায়েখ হজরত মাযহারের একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ওই ঝর্ণার পানি সেই বাগানে আসছে এবং বাগান ফুলে ফলে সুশোভিত হয়ে আছে। এই স্বপ্ন দেখার পর তাঁর মনে রসুলেপাক স. এর রওজা শরীফ জিয়ারত করার প্রবল আকাংক্ষা জাগলো এবং তিনি হজ্বব্রত পালনের সুদৃঢ় এরাদা করলেন। তিনি বলেছিলেন, আমার দু'টি পুত্রসন্তান আছে। আমি মান্নত করেছি, তাদের একজনকে খানায়ে খোদার প্রতিবেশী বানাবো। আর অপরজনকে বানাবো মসজিদে নববীর খাদেম।
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।