মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

অনুষ্ঠিত হচ্ছে। ভালো যোগ্যতাসম্পন্ন লোকেরা এসে গেছে। আলাহ্‌তায়ালা সুযোগ দান করুন, যেনো পরিভাষাগত সুলুকের সায়ের পরিপূর্ণ করতে পারি। তোমার স্থানটি কিন্তু খালি রয়ে গেছে। জীবনের এই μান্তিলগ্নের ফয়েজ ও বরকত এতো বেশী পরিমাণ হচ্ছে যে, লেখনী তা প্রকাশ করতে অপারগ।

আলহামদু লিলাহি আ'লা নাওয়ালিহী ওয়াস্‌ সলাতু ওয়াস্‌ সালামু আ'লা রাসূলিহী ওয়া আলিহী

২৪. মীর আলী আসগর ওরফে মীর মাক্ষু তিনি মীর মোহাম্মদ মুবীন খানের নিকটাত্মীয় এবং মির্জা মাযহারের মনোনীত খলীফা ছিলেন। তিনি জাহেরী সৌন্দর্য, বাতেনী আস্বাদন এবং পরিপূর্ণ আদবে ভূষিত ছিলেন। তরিকার তালীম শায়েখ মির্জা মাযহার থেকে গ্রহণ করেছিলেন। তাঁর সুলুক ও বাতেনের কর্মকাণ্ড শেষ প্রান্ত পর্যন্ত পেঁৗছেছিলো। তিনি তরিকার মাকামসমূহের হাল পর্যন্ত পেঁৗছতে সক্ষম হয়েছিলেন। অত্যন্ত এখলাসের সাথে রাবেতার জিকির ও দাওয়াম পর্যন্ত পেঁৗছেছিলেন। তাছাড়া তিনি মির্জা মাযহারের উন্নত প্রাপ্তির বিকীরণ থেকেও ফায়দা গ্রহণ করে আলোকিত হয়েছিলেন। বুজুর্গগণ বলেছেন, হাল ও কাইফিয়ত অর্জনের জন্য শায়েখের প্রতি মহব্বত ও রাবেতার জিকিরই শক্তিশালী শিকড়। আর এই পদ্ধতি জিকির ও মোরাকাবার দু'টি পদ্ধতি থেকে উত্তম। মীর সাহেব ফয়েজে এলাহীর সমন্বয়স্থল এবং চৈতন্যের নূরের প্রকাশস্থল ছিলেন। বাতেনের তরিকার এজাযত তাঁর অর্জিত হয়ে ছিলো। তালেবগণকে জিকির এবং মোরাকাবার শিক্ষা দিতেন। মুর্শিদাবাদে বহু লোক তাঁর মুরিদ হয়েছিলো। ফলে সেখানে সাহেবে দিল লোকদের মজমা (সভা) অনুষ্ঠিত হতো। হালাল রিজিক অর্জন করার জন্য তিনি ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। কিন্তু তাঁর এ ব্যবসা তাঁর ওজিফা ও ইবাদতের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করতো না। যেমন এই আয়াতে কারীমায় বলা হয়েছে- 'ওই সকল লোক, যাদেরকে কোনো ব্যবসা এবং μয়বিμয় আলাহ্‌র জিকির থেকে গাফেল করতে পারে না'। ২৯ এই আয়াতের অনুরূপ ছিলো তাঁর হাল। কিছুকাল হলো তাঁর ইনতেকাল হয়েছে। ২৫. মোহাম্মদ হাসান আরব তিনি মির্জা মাযহারের পুরানো সাথী ছিলেন। তাঁর সাধনা ছিলো মজবুত। সর্বদাই তিনি রোজা রাখতেন। আলাহ্‌তায়ালার সাহায্যে তিনি চলিশ হাজার বার কলেমা তাইয়্যেবার জবানী জিকির করতেন এবং দশ হাজার হাবছে দম নফী

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।