উপস্থিত হলো একটি বাঘ। আমার সাঁতার জানা ছিলো না। আমি তখন হজরত মুবীন খানের প্রতি তাওয়াজ্জোহ করলাম। দেখলাম, মীর মুবীন খান সাহেব হাতে একটি লাঠি নিয়ে এসে বাঘটিকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন। ২৩. মীর মোহাম্মদ মুঈন খান তিনি মীর মুবীন খানের ভাই ছিলেন। এখলাস ও মহব্বতের দিক দিয়ে মির্জা মাযহারের সাথীগণের মধ্যে অনেকের চেয়ে অগ্রগামী ছিলেন। তরিকার তালীম গ্রহণ করেছিলেন শায়েখ মির্জা মাযহারের কাছ থেকেই। তিনি তরিকার এজাযতের মাকাম পর্যন্ত পেঁৗছেছিলেন। উন্নত আদব ও মার্জিত চরিত্রের অধিকারী ছিলেন। শায়েখ মির্জা মাযহার তাঁর কাছে একটি চিঠিতে লিখেছিলেন- মানবতার আদব যা হওয়া উচিত, তা তোমার মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাতে অন্যকে শরীক করা অন্যায়। আলাহ্তায়ালা তোমার আচার-আচরণ আরও উত্তম বানিয়ে দিন। আজ শাওয়াল মাসের দশ তারিখ। তোমার পিতা যিনি হাজারো গুণাবলীর অধিকারী ছিলেন, যিনি অন্তরে জায়গা দখল করে এ দুনিয়া থেকে চলে গিয়েছেন, আজ তাঁর ওফাত দিবস। আমি তাঁর প্রতি সমবেদনা প্রকাশ করতে আনুলা এসেছি। শোকবানী লেখা অবশ্য ভনিতামুক্ত নয়। তবু লিখছি। আমি এবং তিনি এ দুনিয়ায় আগমন করার দিক দিয়ে সামান্য অগ্রপশ্চাত সাপেক্ষে আমরা সফরসঙ্গী ছিলাম। এখন আসল বাড়িতে ফিরে যাওয়ার সময় এসে গেছে। এখনও আমরা কয়েক নিঃশ্বাস দূরত্বের পরিপ্রেক্ষিতে একই কাফেলার সঙ্গী। ইমরোজগার আয রফতা হারীফাঁ খবরী নিস্ত ফরদাস্ত দঁরী বজম কে আযমা আদুরী নিস্ত (আজ অতীতের সমপর্যায়ের ব্যক্তিবর্গের কোনো খবর নেই। আর আগামী কাল এই মহফিলে আমাদেরও কোনো নাম নিশানা থাকবে না)। দুর্বলতা এতো বৃদ্ধি পেয়েছে যে, এক পাশে হেলান দিয়ে হালকা পরিচালনা করে থাকি। যদিও এ মুহূর্তে জীবনের কোনো স্বাদ নেই, কিন্তু তার পরও সুফীগণের জীবন গনিমত তুল্য। এক তো তা নিজের জন্য। আর দ্বিতীয়তঃ অন্যের জন্যও। তোমার স্ত্রীকে আলাহ্তায়ালা বেলায়েতে কোবরা পর্যন্ত পেঁৗছে দিয়েছেন। ওই অসাধারণ পুতঃপবিত্র রমণীটি ভালো যোগ্যতা রাখে। আকীদা ও এখলাসের দিক দিয়ে সে পুরুষদেরও পেশোয়া হওয়ার যোগ্যতা রাখে। মীর মাক্ষু কামালাতে নবুওয়াতের প্রাথমিক মাকাম পর্যন্ত পেঁৗছে গেছে। মীর মুবীন খানকে শায়েখ নির্ধারণ করে দিয়েছি। আজকাল সকাল-সন্ধ্যায় খুব জমজমাট হালকা
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।