তাঁর সোহবতে তালেবগণের অনেক ভীড় হতো। পরিপূর্ণ খাতিরজমার সাথে মোরাকাবার হালকা অনুষ্ঠিত হতো। দুই ব্যক্তিকে তিনি তরিকার তালীম দেয়ার অনুমতি দিয়েছিলেন। তাঁর সাথীগণের মধ্যে শাহ খোদা বক্সের হাল ছিলো খুবই ভালো। তিনি মির্জা মোজাফ্ফরের সোহবতও পেয়েছিলেন। তাঁর ইনতেকালের পর তিনিই মোরাকাবার হালকা পরিচালনা করতেন। মোহাম্মদ আকবরও তাঁর কাছ থেকে তরিকা গ্রহণ করেছিলেন। তা ছাড়া তিনি মির্জা মুজাফ্ফরের সোহবত থেকেও ফয়েজ গ্রহণ করেছিলেন। আমাদের হজরত অর্থাৎ মির্জা মাযহার থেকেও তাওয়াজ্জোহ্ গ্রহণ করেছিলেন। আমার সঙ্গে (লেখক) তাঁর অনেকবার ওঠাবসা হয়েছিলো। তিনি অনেক সময় আমার কাছে তাঁর হারিয়ে যাওয়া হাল সম্পর্কে প্রশ্ন করতেন। আলাহ্তায়ালা তাঁকে ও আমাকে তাঁর সন্তুষ্টি দান করুন। ২১. মোহাম্মদ শাহ্ তিনি হজরত শায়েখ খলীফা সুফী আবদুর রহমান থেকে তরিকা গ্রহণ করে শায়েখ মির্জা মাযহারের নিকটে আসেন। তিনি তাঁর তরবিয়তের বরকতে তরিকার শেষসীমা পর্যন্ত পেঁৗছেন। তালেবে মাওলাদেরকে হেদায়েত করার এজাযত প্রাপ্ত হন। স্বীয় বাসস্থানে খাতিরজমার সাথে জিকির ও মোরাকাবার হালকা পরিচালনায় নিয়োজিত থাকতেন তিনি। ২২. মীর মুবীন খান তিনি মির্জা মাযহারের উত্তম সাথী ও পছন্দনীয় বন্ধু ছিলেন। জাহেরী ও বাতেনী এলেমের পূর্ণতায় ছিলেন সুসজ্জিত। তিনি তাঁর কাছ থেকে তরিকা গ্রহণ করে শেষ মাকাম পর্যন্ত পেঁৗছার সৌভাগ্য লাভ করেছিলেন। তরিকার তালীম দেয়ার এজাযতপ্রাপ্ত হয়ে তালেবগণের হেদায়েতের কাজে নিয়োজিত ছিলেন। অনেক তালেব তাঁর সোহবতের বরকতে হুজুরী এবং খাতিরজমা অর্জন করেছিলেন। তাঁর প্রতি তাদের খুব মহব্বত ছিলো। তারা সকলেই তাঁর আচার আচরণ অনুসরণ করার চেষ্টা করতেন। তাঁর সম্পর্কে মির্জা মাযহার বলেছেন- মীর মুবীন আলাহ্র একজন বড় ওলী এবং সে হচ্ছে ছোট জানে জানান। এর চেয়ে অধিক তো আর বলা যায় না। তাঁর সাথীগণের মধ্যে মীর মোহাম্মদ বাতেনী নেসবতে নফস লতীফার ফানা পর্যন্ত পেঁৗছেছিলেন। তাঁর বিশুদ্ধ কাশফে কওনী অর্জিত ছিলো এবং আগত দিনের অবস্থা সম্পর্কে তিনি দাবি করে বলতে পারতেন এবং সেরূপই প্রতিফলিত হতো। তিনি ফেরেশতা এবং আত্মা জাহেরীভাবে দেখতে পেতেন। পীর মোহাম্মদ বলেন, একদা শীতের দিনে আমি নদীতে গোসল করছিলাম। এমন সময় সেখানে
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।