মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

অনেক লোক তাঁর তাওয়াজ্জোহের বরকতে হুজুরীর স্তর পর্যন্ত পেঁৗছেছিলো এবং তাঁরা তাঁর চাল-চলন ও আদব-শিষ্টাচারের উপর সুদৃঢ় ছিলো। মির্জা মাযহার তাঁর নিকট এক পত্রে লিখেছিলেন- আমরা ভালো আছি। শরীয়ত পালন ও তরিকতের আমলসমূহ অপরিহার্য করা উচিত। মানুষের নিকট অধম ও হীন অবস্থায় থেকো। কেনোনা নফসের পূর্ণতা হচ্ছে নিস্তি বা অস্তিত্বহীনতা। আর আলাহ্‌তায়ালার হাস্তি বা অস্তিত্ব তো সুস্বীকৃত। ফকীর দরবেশ ও আলেমগণের সোহবতকে অপরিহার্য করে নিয়ো। সময়ের আপদ বিপদে ধৈর্যধারণ কোরো। কেনোনা এই দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা। আখেরাতে শান্তিপ্রাপ্তির প্রতিশ্রুতি রয়েছে। আলাহ্‌তায়ালার নেয়ামতের উপর শুকরিয়া আদায় করা ওয়াজিব। কেউ যদি তরিকার দিকে ধাবিত হয়, তাহলে তার খেদমত করা উচিত, যেনো তার কাছ থেকে খেদমত পাওয়া যায়। তবে মহব্বতের প্রাবল্যের কারণে কেউ যদি নিজে থেকেই খেদমত করতে চায়, তাহলে তাতে দোষ নেই। তুমি যেখানেই থাকো না কেনো, মনে রেখো আলাহ্‌ তোমার সঙ্গে আছেন। অটল অবস্থায় থেকো এবং তরিকার পীরানে কেরামের প্রতি অন্তরে মহব্বত রেখো। ওয়াস্‌সালাম। ২০. শাহ্‌ রহমত উলাহ তিনি মির্জা মাযহারের কামেল খলীফাগণের অন্যতম ছিলেন। পরিপূর্ণ মহব্বত এবং এখলাসের জন্য তিনি বিশেষিত ছিলেন। সিন্ধু প্রদেশ থেকে তিনি আলাহ্‌র অন্বেষণে বেরিয়েছিলেন। যেখানেই কোনো দরবেশ আছেন বলে শুনতেন, সেখানেই চলে যেতেন তিনি। শাহ্‌ ওলিউলাহ্‌ মোহাদ্দেছে দেহলভীর সোহবতও পেয়েছিলেন। তিনি বেলায়েতের স্তর পর্যন্ত পেঁৗছেছিলেন এবং চার বছর পর্যন্ত মির্জা মাযহারের সোহবতে থেকে ফয়েজ হাসিল করেছিলেন। তরিকার সুলুকের কাজসমূহ শেষ মাকাম পর্যন্ত করেছিলেন এবং এজাযতপ্রাপ্ত হয়েছিলেন। নফসের কষ্টে রূহ শান্তি পায়- এ সমস্ত জালালী বিষয়াদি তাঁর কাছে প্রিয় ছিলো। সবর অর্থাৎ আলাহ্‌তায়ালার ফয়সালাতে সন্তুষ্ট থাকা তাঁর স্বভাব ছিলো। আলাহ্‌র স্মরণের জন্য ধৈর্য, অল্পে তুষ্টি এবং গায়রুলাহকে তরক করার উপর তিনি সুদৃঢ় ছিলেন। সমসাময়িক সরদারগণের ইচ্ছা ছিলো, তিনি যেনো তাদের দেয়া ভাতা কবুল করেন। কিন্তু তিনি তা কবুল করতেন না। রাতের বেলায় তাঁর ঘরে আলাহ্‌র জিকিরের নূরের চেরাগ আর দিনের বেলায় মোস্তফা স. এর অনুসরণ ব্যতীত আর কিছুই থাকতো না। কয়েক বছর পর্যন্ত তিনি মাথায় একটি টুপী আর কোমরে একটি লুঙ্গি ছাড়া আর কোনো কাপড় পরিধান করেননি।

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।