মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

অনেক কষ্ট-সাধনা করি। অবশেষে আমার মকসুদ হাসিল হয়। তাঁর তাওয়াজ্জোহের বরকতে তরিকার উচ্চতর মাকামসমূহে পেঁৗছে এজাযত ও খেলাফত লাভ করি। খলীফা সাহেব ধৈর্য ও সহিষ্ণুতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শরীয়ত ও তরিকতের ক্ষেত্রে দৃঢ়তা অর্জন করেছিলেন। মোজাদ্দেদিয়া তরিকার শেষ মাকাম পর্যন্ত সুলুকে তিনি অত্যন্ত মজবুত ছিলেন। তিনি জাহেরী ও বাতেনী উভয় রোগের চিকিৎসায় বিশেষত্ব লাভ করেছিলেন। তিনি তাঁর শায়েখ মির্জা মাযহারের জীবদ্দশায় ইনতেকাল করেন। ১৭. শাহ্‌ ভেক তিনি হজরত মোজাদ্দেদে আলফে সানী র. এর বংশধরগণের মধ্যে অন্যতম ছিলেন। ২৮ শায়েখ মির্জা মাযহারের তাওয়াজ্জোহের বরকতে তাঁর পিতামহগণের নেসবতের খাস অংশ পেয়েছিলেন তিনি। বাতেনী কর্মকাণ্ডে পূর্ণতা পর্যন্ত পেঁৗছে এজাযতপ্রাপ্ত হয়ে আলাহ্‌র পথে হেদায়েতের কাজে আত্মনিয়োগ করেন। মোস্তফা স. এর সুন্নতের অনুসরণ এবং মোজাদ্দেদিয়া তরিকার উপর সুদৃঢ় ছিলেন। তাঁর ইনতেকালের পর শিখেরা সেরহিন্দ শরীফের মাজারসমূহ ধ্বংস করতে চেয়েছিলো। তখন এক কাফেরের মাথার উপর তিনি এমন এক আঘাত করেছিলেন, যাতে সে সঙ্গে সঙ্গেই হালাক হয়ে গিয়েছিলো এবং তার সাথী-সঙ্গীরা প্রাণভয়ে পালিয়ে গিয়েছিলো। এমতো কারামত প্রকাশিত হওয়ার পর কাফেরেরা মাজারসমূহের উপর হস্তক্ষেপ করা থেকে বিরত হয়েছিলো। ১৮. মৌলভী আব্দুল হক তিনি হজরত শাহ্‌ ভেকের ভাই ছিলেন। মির্জা মাযহারের কাছ থেকে তরিকা গ্রহণ করেছিলেন। তাঁর নেসবত ও বাতেনের কর্মকাণ্ড ফানায়ে কলব পর্যন্ত পেঁৗছেছিলো। তাঁর হাল ছিলো বিশুদ্ধ। তিনি জাহেরী এলেমের পাঠদান করতেন। যৌবনকালেই তাঁর ইনতেকাল হয়েছিলো। ১৯. শাহ্‌ মোহাম্মদ সালেম তিনি মির্জা মাযহারের প্রবীণ খলীফাগণের অন্যতম ছিলেন। দশ বছর পর্যন্ত তিনি শায়েখের সোহবতে থেকে ফয়েজ গ্রহণ করে তরিকার সুলুকের মাকামসমূহ অতিμম করেছিলেন। তরিকার তালীম দেয়ার এজাযত পাওয়ার পর তালেবে মাওলাগণের হেদায়েতের কাজে আত্মনিয়োগ করেছিলেন।

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।