মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

খাজেগান এবং মোজাদ্দেদে খতম অপরিহার্য। কেবল আলাহ্‌তায়ালার উপরই আশা রাখো। আর গায়রুলাহ থেকে নিরাশ হয়ে যাও। মারাঠা কাফেরদের বিশৃঙ্খলার ব্যাপারে কোনো চিন্তা কোরো না। ইনশাআলাহ্‌্‌ আমাদের বন্ধুদের কোনো ক্ষতি হবে না। আর আমাকে হাজিরই মনে করো। হাজী মোহাম্মদ ইয়ার তাঁর কাছ থেকে তরিকা গ্রহণ করেছিলেন। তাঁর তাওয়াজ্জোহের বরকতে তিনি হুজুরী ও আগাহীর নেসবত হাসিল করেছিলেন। তারপর তিনি মৌলভী নাঈমুলাহর সোহবত গ্রহণ করেছিলেন। মৌলভী ছানাউলাহ সম্ভলীর অন্যতম সাথী আহমদ আলীও তাঁর কাছ থেকে ফায়দা হাসিল করে কলবের নেসবত ও জযবায় মাগলুব হয়েছিলেন। তিনি জযবায় অস্থির হয়ে আহার নিদ্রা ছেড়ে দিয়েছিলেন। অধিকাংশ সময় অস্থির ও উন্মাদনার হালে নিমজ্জিত থাকতেন। পরে তাঁর শায়েখ মৌলভী ছানাউলাহ সম্ভলীর তরবিয়তে প্রকৃতিস্থ হয়েছিলেন। স্বীয় বাতেনের কর্মকাণ্ড ফানায়ে নফস পর্যন্ত পেঁৗছার পর তিনি তরিকার তালীম দেয়ার এজাযত পেয়েছিলেন। নেসবত মায়ালাহ (আলাহ্‌র সঙ্গতার নেসবত) এর হালে বিভোর থাকতেন তিনি। ১৫. মীর আব্দুল বাকী তিনি মির্জা মাযহারের অন্যতম জলীলুল কদর খলীফা ছিলেন। জাহেরী এলেমেও তিনি প্রখ্যাত ছিলেন। অনেক বছর ব্যাপী তিনি শায়েখের সোহবতে থেকে ফয়েজ অর্জন করেছিলেন এবং তরিকার শেষ প্রান্ত পর্যন্ত পেঁৗছেছিলেন। পরিপূর্ণ এলেম ও আত্মমর্যাদায় ভূষিত ছিলেন। তিনি উত্তম চরিত্রে ভূষিত হয়েছিলেন এবং আলমে মিছালের সাথে সম্পর্ক রাখতেন। তাঁর বন্ধুগণ কোনো বিষয়ে অবগতির জন্য তাঁর কাছে এস্তেখারার আবেদন করতেন এবং তাঁর কাছ থেকে লব্ধজ্ঞান বাস্তব সম্মত হতো। তাঁর পাঁচবার রসুলে করীম স. এর জিয়ারত নসীব হয়েছিলো এবং তাঁর মেহেরবানিতে তিনি বিশেষিত হয়েছিলেন। ১৬. খলীফা মোহাম্মদ জামীল তিনি মির্জা মাযহারের সম্মানিত খলীফা ছিলেন। অল্প বয়সে তিনি তাঁর পিতার সঙ্গে তাঁর দরবারে এসেছিলেন এবং তাওয়াজ্জোহ গ্রহণ করেছিলেন। এলমে দ্বীন শিক্ষাদান করতেন। আর পেশা হিসাবে গ্রহণ করেছিলেন চিকিৎসাবিদ্যাকে। তিনি বলেছেন, এলমে দ্বীন হাসিলের পর আলাহ্‌তায়ালা আমাকে শায়েখ মির্জা মাযহারের তাওয়াজ্জোহের বরকতে তালেবে মাওলা হওয়ার স্পৃহা দান করেন। তখন থেকে আমার মকসুদের অন্বেষণে অসংখ্য দরবেশের খেদমতে হাজির হয়ে

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।