মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে বিদ্যমান ছিলো। কিন্তু হাল ও যওক (আস্বাদ) বলতে কিছুই অবশিষ্ট ছিলো না। 'নফহাত' গ্রন্থের লেখক বলেছেন, তরিকতপন্থী একদল লোক একদা প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে সৈন্যবাহিনীর পানি পান করেছিলো। তখন তাদের সকলের বাতেনী হাল নষ্ট হয়ে গিয়েছিলো। তিরিশ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর এখনও সে ময়লার আছর বিদ্যমান রয়েছে। মৌলভী ছানাউলাহ সম্ভলী এক রাতে স্বপ্নে দেখেন, রসুলুলাহ স. তাঁর হালের প্রতি যথেষ্ট মেহেরবানি করেছেন এবং দৈনিক খরচ বাবদ তাঁর জন্য এক টাকা নির্ধারণ করেছেন। বাস্তবে এ রকমই হয়েছিলো। এ স্বপ্নের পর কোনো এক ধনাঢ্য ব্যক্তি তাঁর দৈনিক প্রয়োজনাদী মিটানোর জন্য এক টাকা ওজিফা নির্ধারণ করেছিলেন। হজরত মাযহার তাঁর নিকটে প্রেরিত এক চিঠিতে লিখেছিলেন 'ওয়া হুয়া মায়াকুম আয়না মা কুনতুম' (তোমরা যেখানেই থাকো না কেনো, তিনি তোমাদের সঙ্গে আছেন)। তুমি যেখানে যাও, সেখানে আমার স্থলাভিষিক্ত হয়ে কাজ করো। কেনোনা ওই জেলায় বুদ্ধিমান আলেম এবং নেসবতধারী দরবেশ কেউ নেই। খাতিরজমার সাথে নিজের কাজে নিয়োজিত থাকো। অস্থিরতাকে প্রশ্রয় দিয়ো না। দীনের জাহেরী ও বাতেনী অর্জনের জন্য সময় ব্যয় করো। মহান পবিত্র সত্তা তোমাকে যে দৌলত দান করেছেন, তাই হবে তোমার প্রাপ্ত নেয়ামতের শুকরিয়া। হজরত জুনায়েদ বাগদাদী বলেছেন, নেয়ামত আলাহ্‌তায়ালার সন্তুষ্টির ক্ষেত্রে ব্যয় করাই শুকরিয়া। ইনশাআলাহ্‌ অতিসত্বর দারিদ্র স্বচ্ছলতায় পরিবর্তিত হবে। মুশকেলী নিস্ত কে আছাঁ না শোওয়াদ- মরদে বায়েদ কে হর-আসাঁ না শোওয়াদ- (এমন কোনো মুশকিল নেই, যা দূরীভূত হয় না। কাজেই মানুষের উচিত তা নিয়ে পেরেশান না হওয়া)। গায়েব থেকে কোনো কিছু যদি এসে যায়, তাহলে তা বিনা চিন্তাভাবনায় গ্রহণ করা উচিত। কেনোনা অন্বেষণ ও সওয়াল করা ছাড়া যদি কোনো কিছু পাওয়া যায়, তবে তা গ্রহণ করা তাওয়াক্কুলের পরিপন্থী নয়, যদি তার উপর নির্ভর না করা হয়। ২৪ বিশেষ করে এ জমানায় তাওয়াক্কুল দিলের বিক্ষিপ্ততা দূরকরণে সহায়ক হয়। আর শুধুই তাওয়াক্কুল খাতিরজমাহীনতার কারণ হয়। মূলতঃ খাতিরজমাই হচ্ছে সুফিয়ানে কেরামের মূলধন। আলাহ্‌তায়ালা সুন্নতে নববীর অনুসারী এবং মোজাদ্দেদিয়া খানকার দরবেশদের খাতিরজমা অটুট রাখুন। তরিকার তালীম এবং কিতাবাদির দরস দানে নিজেকে পাবন্দ করে নাও। উক্ত আমলসমূহে সময় ব্যয় করার মধ্যেই দু'জাহানের কামিয়াবী নিহিত। সকালের পর প্রতিদিন খতমে

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।