মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

সাথে কোরআন পাঠ শুনে খুব খুশি হতেন। প্রত্যেক বছর তিনি শায়েখের দর্শনের জন্য তাঁর শহর ২১ থেকে শায়েখের দরবার দিলীতে ছুটে আসতেন। এভাবে হুজুরীর নূর অর্জন করতেন। এ রকম আমল করতে করতেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। ১৩. মীর নাঈমুলাহ তিনি মির্জা মাযহারের আকাবের খলীফাগণের অন্যতম। হজরত হাজী মোহম্মদ আফজলের সোহবত হাসিল করেছিলেন তিনি। ২২ হজরত হাজী সাহেবের খলীফা শায়েখ মোহাম্মদ আজমের খেদমতেও ছিলেন। হজরত মাযহারের সোহবত গ্রহণ করে মোজাদ্দেদিয়া তরিকার মাকামসমূহের সুলুক পূর্ণ করেছিলেন এবং তরিকার তালীম দেয়ার এজাযত পেয়েছিলেন। এলেম, আদব ও সৎচরিত্রের অধিকারী ছিলেন। তাঁর অন্তরে শায়েখের মহব্বত সুদৃঢ় ছিলো। তরিকার তালীম ও এলমে দ্বীনের দরস দান তাঁর কাজ ছিলো। তিনি কোরআন মজীদের হাফেজ ছিলেন। এলমে ক্বেরাত ও তাজবীদের সনদ নিয়েছিলেন ক্বারী আবদুল গফুর থেকে। তারাবীর নামাজে তাঁর থেকে কোরআন মজীদ শ্রবণ করে তাঁর শায়েখ মির্জা মাযহার খুব খুশি হতেন। ১৪. মৌলভী ছানাউলাহ সম্ভলী

তিনি মির্জা মাযহারের অন্যতম বড় খলীফা ছিলেন। তিনি জাহেরী এলেমও শিখেছিলেন। কোরআন ও হাদিসের এলেম শিখেছিলেন হজরত শাহ্‌ ওলিউলাহ মোহাদ্দেছে দেহলভীর কাছ থেকে। তরিকার তালীম নিয়েছিলেন মির্জা মাযহারের খলীফা খাজা মুসা খানের কাছ থেকে। জিকির ও মোরাকাবা তাঁর সার্বক্ষণিক আমল ছিলো। মির্জা সাহেবের হুকুমে তিনি মুসা খানের কাছ থেকে বাতেনী কামালাতে উপকার লাভ করেছিলেন। তরিকার শেষসীমা পর্যন্ত পেঁৗছেছিলেন এবং তরিকার তালীম দেয়ার এজাযত পেয়েছিলেন। এজাযত পাওয়ার পর সম্ভল শহরে দীনী এলেম শিক্ষা দান ও আলাহ্‌র পথে মানুষকে হেদায়েত করা ও সুলুকের কাজে নিয়োজিত ছিলেন। এলেম, আমল, সবর ও দৃঢ়তা প্রভৃতি উত্তম আখলাকে ভূষিত ছিলেন। তিনি বলতেন, হাদিস ও তাফসীর পাঠে অন্তরে নূর ও পরিচ্ছন্নতা আসে এবং মোজাদ্দেদিয়া তরিকার নেসবতে শক্তি ও অগ্রগতি সাধিত হয়। তিনি বলেছেন, একদিন আমি কোনো এক আমীরের খানা খেয়েছিলাম। ফলে আমার বাতেনী হাল নষ্ট হয়ে গিয়েছিলো। আমি সব সময় তার জন্য তওবা করেছিলাম। কিন্তু পূর্বের সেই হাল আর ফিরে পাইনি। যদিও নেসবত আমার

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।