মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

শায়েখ মাযহার র. তাঁর সম্পর্কে বলতেন, শায়েখ মোহাম্মদ মুনীরের নেসবত খুব সুদৃঢ়। কেউ যদি এ সময়ের কুতুবও হয়, তবুও তার কাছ থেকে তাঁর ফায়দা গ্রহণ করা উচিত। সুলুকের প্রথম দিকে তিনি সারারাত মোরাকাবা করতেন। অধিক মোরাকাবার ফলে তাঁর কাশফ এবং প্রাপ্তি বিশুদ্ধ ছিলো। তালেবগণ তাঁর প্রতি ধাবিত হতো। তাঁর দরবারে জিকিরকারীদের হালকা খুব খাতিরজমার সাথে অনুষ্ঠিত হতো। হায়াত তাঁকে সহযোগিতা করেনি। তিনি তাঁর শায়েখের জীবদ্দশায়ই বুকের ব্যাথায় আμান্ত হয়ে ইনতেকাল করেন। ১৯ তাঁর মৃত্যুতে তিনি খুব ব্যথিত হয়েছিলেন। তিনি মৌলভী ছানাউলাহ সম্ভলীর নিকট লিখেছিলেন- শায়েখ মোহাম্মদ মুনীর তরিকার বন্ধুদের মধ্যে বিশেষ ব্যক্তি ছিলো। ১৯ যিলহজ্ব তারিখে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এতে করে আমি অন্তরে খুব ব্যথা পেয়েছি। স্বাভাবিক হায়াত অনুসারে আমার সময়ও নিকটবর্তী। এতেই সান্ত্বনা। হজরত খাজা নকশবন্দের আওলাদগণের মধ্য থেকে খাজা এবাদুলাহ শায়েখ মোহাম্মদ মুনীর থেকে তরিকা গ্রহণ করেছিলেন। শায়েখ মির্জা মাযহারের ইনতেকালের পর তিনি শায়েখ মোহাম্মদ মুনীরের সোহবত গ্রহণ করেন এবং তাঁর তাওয়াজ্জোহে উচ্চতর মাকামে পেঁৗছেন। তরিকার তালীম দেয়ার এজাযতও লাভ করেছিলেন তিনি। তিনি বলেছেন, তাঁর নেসবত খুবই শক্তিশালী। কয়েক বছর হলো তাঁর ইনতেকাল হয়ে গিয়েছে। হাজী জামালউদ্দীনও শায়েখ মোহাম্মদ মুনীরের সাথী ছিলেন। তাঁর মোবারক সোহবতে তরিকা মোজাদ্দেদিয়ার নেসবত লাভ করে হারামাইন শরীফাইন জিয়ারত করার সৌভাগ্য পেয়েছিলেন। মাওলার স্মরণে স্বল্পে তুষ্ট থাকতেন তিনি। ১২. মৌলভী কলন্দর বক্স মৌলভী কলন্দর বক্স মির্জা মাযহারের নির্বাচিত সাথী এবং খলীফা ছিলেন। তিনি দ্বীনি এলেমের আলেম ছিলেন। জ্ঞানগত এলেমও তিনি অর্জন করেছিলেন। কোরআন মজীদ মুখস্থ ছিলো তাঁর। তিনি মির্জা মাযহারের কাছ থেকেই তরিকা হাসিল করেছিলেন। তাঁর উচ্চ মানের তাওয়াজ্জোহের বরকতে তরিকার শেষ প্রান্ত পর্যন্ত পেঁৗছেছিলেন। তিনি তরিকার তালীম দেয়ার এজাযতও পেয়েছিলেন। এলমে দ্বীনের দরস দেয়া এবং বাতেনী এলেমের সুলুক শিক্ষা দেয়াই ছিলো তাঁর কাজ। চিকিৎসাবিদ্যায়ও তাঁর দক্ষতা ছিলো। শারিরীক ও আত্মিক উভয় রোগের চিকিৎসা করতেন। শায়েখ মির্জা মাযহারের প্রতি তাঁর খাঁটি বিশ্বাস ও ভালোবাসা ছিলো। তিনি তাঁর খাস সহচর ছিলেন। রমজানুল মোবারকে তারাবীর নামাজে তিনি তাঁকে কোরআন মজীদ শোনাতেন। শায়েখ তাঁর সুললিত কণ্ঠে তারতীলের

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।