মহাল আস্ত সা'দীকে রাহে সাফা তুআঁ রফত জুয দরপে মুস্তফা (হে সাদী! হজরত মোস্তফা স. এর নিশানে কদমের উপর চলা ব্যতীত পরিচ্ছন্ন পথ অতিμম করা সম্ভব নয়)। আমাদের হজরত মাযহার জানে জানান শহীদ র. কামালিয়াত অর্জন করেছেন নকশ্বন্দিয়া খান্দানের আকাবেরগণ থেকে। তিনি এই তরিকার জিকিরের ওজীফা গ্রহণ করেছিলেন তাঁদের কাছ থেকেই। তিনি তালেবগণকে এই তরিকার আকাবেরগণের আদব ও উচ্চস্তরের নেসবত অনুসারে তরবিয়াত দিতেন। আমাদের হজরতের কাদেরিয়া, চিশ্তিয়া ও সোহরাওয়ার্দিয়া তরিকারও এজাযত ছিলো। ওই সকল তরিকার ফয়েজও তিনি পেতেন। কোনো কোনো আকাবেরকে কাদেরিয়া ও চিশতিয়া সিলসিলায় বায়াত করে সেজরা শরীফও প্রদান করতেন। তবে এই বিষয়টি জানা যায়নি যে, তিনি সোহরাওয়ার্দিয়া তরিকায় কাউকে এজাযত দিয়েছিলেন কিনা। কেনোনা এই তরিকার তালেব এতদঞ্চলে খুব কম পাওয়া যায়। এখন আমি উপরে বর্ণিত তিন সিলসিলার বুজুর্গগণের নাম লিপিবদ্ধ করছি।
তথ্যপঞ্জি ১. ফতহুলবারী, শরহে বোখারী। ইবনে হাজার আসকালানীকৃত ১/১১৪ অধ্যায় ৩৭, দারুল মাআরেফ, বৈরুত। মাক্বামাতে মাযহারীর মতন "তাবুদালাহা" অন্যান্য মতনে তা'বুদা রব্বাকা। সহী মুসলিম, ইমান ৫৭, আবু দাউদ, তিরমিযি, ইবনে মাজা, মসনদে ইমাম আহমদ ইবনে হাম্বলে হাদিসখানি এভাবে লিপিবদ্ধ রয়েছে। ২. আসরারে তওহীদ দ্বারা ওয়াহ্দাতুল ওজুদের রহস্যকে বুঝানো হয়েছে। ৩. হজরত খাজা ওবায়দুলাহ আহরারের পিতামহগণের মধ্য হতে কেউ কেউ সোহরাওয়ার্দিয়া সিলসিলার সাথে সম্পর্ক রাখতেন। তাঁর পিতামহগণের অবস্থা জানতে হলে পাঠ করতে হবে 'বালা কাশেফী রাশহাত', পৃষ্ঠা ২০৭-২২০। ৪. হজরত খাজা বাকী বিলাহ র. এর কাছে প্রথমে তওহীদে ওজুদী এবং শেষ জীবনে তওহীদে শুহুদীর কাশফ হয়েছিলো। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. হজরত খাজা বাকী বিলাহ র. এর এ প্রসঙ্গের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে, যা উদ্ধৃত হয়েছে হজরত শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর যবানীতে। মকতুবাতে ইমামে রব্বানী মোজাদ্দেদে আলফে সানি প্রথম খণ্ড, দ্বিতীয় ভাগ ৯/৪৩। ৫. তরিকায়ে নকশ্বন্দিয়ার ইতিহাস, মূলনীতি এবং তার শাখাসমূহ বিস্তারিত জানতে হলে পাঠ করতে হবে 'জামী রেসালা দর তরিকায়ে খাজেগান' কৃত আব্দুল হাই হাবীবী কাবুল, কাশেফী রাশহাত লারী, তাকমেলা- নফহাতুল উনস, ওয়াসায়া-খাজা আব্দুল খালেক গজদেওয়ানী, রেসালায়ে কুদ্দুসিয়া, ফসলুল খেতাব, 'তাহ্কীকাত'- খাজা মোহাম্মদ পারসা র. আরবায়ে আনহাব-কৃত শাহ আহমদ সাঈদ। হেদায়াতুত্ত্বলেবীন, কৃত শাহ আবু সাঈদ। আল কাওলুলজামীল, শাহ ওলিউলাহ দেহলভী। হাশত শারায়েতে নকশ্বন্দিয়া- মোলা হুসাইন খাব্বাজ। কুতবুল এরশাদ- শাহ ফকীরুলাহ শিকারপুরী এবং ইযাহুত্তরিকত- শাহ্ গোলাম আলী দেহলভী রহমতুলাহি আলাইহিম আজমায়ীন।