পাঁজরের ব্যথায় আμান্ত এক লোক একবার বললো, আমার ব্যাধি দূর করণার্থে হিম্মত করুন। ইসমে জাত 'আলাহ্' শোনা মাত্র তিনি চিৎকার করলেন, আর সঙ্গে সঙ্গে তার ব্যথা ভালো হয়ে গেলো। তিনি নিজে বলেছেন, মোলা রহীম দাদের সৈন্যবাহিনী যখন কাফেরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়, তখন আমিও ওই বাহিনীতে ছিলাম। সে কিয়ামততুল্য মুহূর্তেও আমার পরিপূর্ণ নেসবতের প্রাবল্য প্রকাশ পাচ্ছিলো। শীতের তীব্রতা অনুভূত হচ্ছিলো না এবং কাফেরদের হত্যা ও ধ্বংসলীলার কোনো খবরই ছিলো না। আমি তখন মাশায়েখে কেরামের তাওয়াজ্জোহের বদৌলতে পুরাপুরি হেফাজতে ছিলাম। তিনি বলেছেন, সুলুকের সময় আমি দারিদ্রের জীবন গ্রহণ করেছিলাম। ওই সময় আমি তিন দরিদ্রকে (ভাত, কাপড়, বাসস্থান) এক মনে করতাম। একদিন আমার শায়েখ মির্জা মাযহার আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তাঁর কাছে আমার সহায়সম্বলহীনতার কথা বললাম। তিনি আক্ষেপ প্রকাশ করলেন এবং আমাকে সামান্য আটা এবং একখানা খাস কোর্তা দান করলেন। ওই তাবাররুকের বরকতে আমার দারিদ্র সচ্ছলতায় রূপান্তরিত হয়েছিলো। তিনি বলেন, আমি দু'মাস আমার শায়েখের খেদমতে হাজির থাকার সৌভাগ্য পেয়েছিলাম। ফলে এতো বেশী ফয়েজ পেয়েছিলাম যে, রেয়াজত ও মোজাহাদা দ্বারা এরকম উন্নতি লাভ করা সম্ভব হয় না। ১০. শায়েখ গোলাম হাসান তিনি ছিলেন শায়েখ মোহাম্মদ এহসানের ভাই এবং শায়েখ মির্জা মাযহারের খাস সাথী ও বন্ধুগণের অন্যতম। তিনি শায়েখের বিশেষ অনুগ্রহ লাভ করেছিলেন। তিনি তাঁর কাছ থেকেই তরিকা গ্রহণ করেছিলেন এবং এই খান্দানের নেসবতের মাকামসমূহে পেঁৗছেছিলেন। আলাহ্র জিকিরের মধ্যে থেকে আনন্দের সাথে জীবন অতিবাহিত করেছিলেন।
১১. শায়েখ মোহাম্মদ মুনীর তিনি হজরত শায়েখ ফরীদ শকর গঞ্জের আওলাদ ছিলেন। আর ছিলেন মির্জা মাযহারের জলীলুল কদর খলীফা। তিনি চিশতিয়া তরিকার শোগল করতেন। পরে তরিকা নকশবন্দিয়ার যওক-শওক গ্রহণের উদ্দেশ্যে মির্জা মাযহারের হাতে বায়াত গ্রহণ করেন। তাঁর সোহবত গ্রহণ করে মাকামসমূহের শেষ প্রান্তে পেঁৗছে তরিকার এজাযত হাসিল করেন। তাঁর নেসবত সুদৃঢ় এবং হাল উচ্চ। অল্পে তুষ্টি ও তাওয়াক্কুল ছিলো তাঁর স্বভাব। আলাহ্র স্মরণে সর্বদাই নিয়োজিত থাকতেন তিনি।