মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

এমন নূরের স্রোত প্রবাহিত হয় যে, সমস্ত ময়লা আবর্জনা ভাসিয়ে নিয়ে যায়। একথা বলাতে তিনি অনেক ফয়েজ পেয়েছিলেন। একবার তিনি এই শেরটি শুনে অস্থির হয়ে গিয়েছিলেন- রফতম আয মীকাদাহ আমা বদোয়া মী খাহাম কে আযীঁ দর নরওম লগযশ মস্তাঁ মদদী (যদিও আমি পানশালা থেকে চলে এসেছি, তবু প্রার্থনা করি হে মস্তানীর ভুলভ্রান্তি! আমি যেনো এর দরজা থেকে চলে যেতে না পারি)। মহব্বতের বিশৃংখলা তাঁকে আন্দোলিত রাখতো। অনেক সময় ভালোবাসামূলক সঙ্গীত তাঁকে আত্মহারা বানিয়ে দিতো। এই এশক এমন এক বিষয়, যা তালেবদের অন্তরে জীবন সঞ্চার করে। এ প্রেম এমন এক জিনিস, যা সালেকদের জীবনকে স্থিতি দান করে। হারগেজ নমীরদ আঁকে দেলেশ জিন্দা শোদ বেএশক ছাবাত আস্ত বর জারীদা আলমে দাওয়ামে মা (ওই ব্যক্তি কখনও মৃত্যুবরণ করে না, ভালোবাসায় যার দিল উজ্জীবিত। দফরে আলমে (লওহে মাহফুজে) আমাদের জিন্দেগীর উপর মহর মেরে দেয়া হয়েছে)।

গার এশক তোরা নিস্ত ব তাহকীক যে তাকলীদ চাকী ব গরী বাঁ যন ও খাকী ব সরাফগন (তোমার যদি এশকে হাকিকী ও এশকে মাজাযী হাসিল না হয়ে থাকে, তাহলে তোমার আস্তিন ছিঁড়ে ফেলো এবং স্বীয় মস্তকে মাটি ঢেলে দাও)।

কারে মা এশক ও বার মা এশক আস্ত হাসেলে রোজগার মা এশক আস্ত (আমার কারবার হচ্ছে এশকের কারবার। আমার অর্জিত রোজগারও হচ্ছে এশক)। শায়েখ মোহাম্মদ এহসান বলেছেন, তিনি আহমদ শাহ দূররানীর দাঙ্গা- হাঙ্গামার সময় নিজের বাসস্থানের গলির মুখে পুরোপুরি হিম্মত নিয়ে মুখোমুখি হয়ে বসেছিলেন, যাতে দাঙ্গাকারীরা কেউ গলিতে প্রবেশ করতে না পারে। আলাহ্‌র ফজলে সারা রাত সে গলিতে কেউ প্রবেশ করতে সাহস করেনি।

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।