৯. শায়েখ মোহাম্মদ এহসান তিনি মির্জা মাযহারের পুরানো সাথী এবং আফজল খলীফা ছিলেন। তিনি হাজী মোহাম্মদ মহসিনের আওলাদ ছিলেন। ১৭ তাঁর বংশসূত্র শায়েখ আব্দুল হক মোহাদ্দেছে দেহলভীর সাথে মিলিত হয়। যৌবনকালের প্রারম্ভে তাঁর আকীদায় বμতা ছিলো। তখন একদিন তিনি স্বপ্নে দেখেন, শায়েখ মির্জা মাযহার দুধ ও ভাত খাওযার পর অবশিষ্ট খাবার তাঁকে দান করছেন। তারপর তিনি তাঁর হাতে তওবা করে এ পথে পূর্ণ দৃঢ়তার সাথে অবস্থান করে μমশঃ উন্নতির দিকে অগ্রসর হন। এভাবে এক পর্যায়ে মোজাদ্দেদিয়া তরিকার চূড়ান্ত মাকাম লাভ করেন। তাঁর বাতেন জগত নূর ও চৈতন্যের আধারে পরিণত হয়। তাঁর নেসবতে জযবা ছিলো সুদৃঢ়। কলবী বেলায়েতের সায়ের কালে অস্থিরতা ও আত্মহারা অবস্থায় থাকতেন তিনি। প্রেরণার উত্তাপের কারণে সর্বদাই উত্তপ্ত থাকতেন। তাই শীতকালেও তাঁর গরম পোশাকের প্রয়োজন পড়তো না। মহব্বতের জযবার প্রাবল্যের কারণে ইসমে জাত ও সেমার আওয়াজ শোনা মাত্র তিনি অস্থির হয়ে যেতেন। একদিন তিনি শায়েখ মির্জা মাযহারের খেদমতে এসে অস্থিরতা প্রকাশ করলেন। শায়েখ মির্জা মাযহার বললেন, তোমার নেসবতে যওক-শওক প্রবল হয়েছে। তুমি যদি এই উত্তপ্ত নেসবত, জযবা ও এশক মহব্বতকে যথেষ্ট মনে করো, তাহলে আমার সোহবত ত্যাগ করো। অন্যথায় এ রকম ফরিয়াদ ও চিৎকার তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে। এ সময় জিকির ও মোরাকাবায় ফেরেশতাদের সমাগম হয়েছিলো। তোমার চিৎকারের আওয়াজে তারা বিক্ষিপ্ত হয়ে গেছে। তন্মধ্যে একজন তোমার প্রতি তীক্ষ্ন দৃষ্টিতে তাকাচ্ছিলো। তোমার বাতেনের কাজ যদি আমার হাওলায় করাতে চাও, তাহলে আমি তোমার প্রতি এমন তাওয়াজ্জোহ প্রদান করবো, যার ফলে তুমি এরকম শোরগোলের মাকাম থেকে বেরিয়ে এসে প্রশান্তির স্তরে পেঁৗছে যাবে। কেনোনা প্রশান্তির নেসবত 'করন' (যুক্ত থাকা) এর মতো, যা আত্মগৌরবের মিশ্রণ থেকে দূরবর্তী। শায়েখ মোহাম্মদ এহসান বললেন, আমার শোরগোল এবং প্রশান্তি কোনোটিই কাম্য নয়। আমার মকসুদ তো কেবল আপনার সন্তষ্টি অর্জন। তখন তিনি তাঁকে পূর্বের মাকাম থেকে এক টানে মাকামহীনতায় পেঁৗছে দেন এবং সেখানের হালের উপর কৃতকার্যতা দান করেন। যার ফলে তাঁর অস্থিরতা শান্তিময়তায় পরিণত হয়ে যায়। কিন্তু তার পরেও তাঁর অস্থিরভাব বিদ্যমান ছিলো। তাই কখনও কখনও তিনি নিজের অজান্তে চিৎকার করে উঠতেন। একদিন একলোক তাঁর সামনে বললো, মৌলভী ছানাউলাহ সম্ভলীর রুজিতে সন্দেহযুক্ত মাল আছে। তিনি বললেন, হজরত মোজাদ্দেদ র. এর সীনা থেকে
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।